উপদেষ্টা পরিষদের সভার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে ছয়টি নতুন ডিজাইনের নোটের চিত্র হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে তেজগাঁওয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই নতুন নোটের ছবি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
এই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়ে এক বার্তা প্রকাশ করা হয়েছে।

