Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রেমের সম্পর্কে বাজেটের বাঁধা চকলেটের মূল্যে
    অর্থনীতি

    প্রেমের সম্পর্কে বাজেটের বাঁধা চকলেটের মূল্যে

    হাসিব উজ জামানজুন 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজেটের বাঁধা চকলেটের মূল্যে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভালোবাসার জন্য কত কিছুই না করা হয়। আগ্রার তাজমহল থেকে ব্রিটিশ সিংহাসনের মায়া ত্যাগ, আরো অনেক কিছুই আছে উদাহরণ হিসাবে।প্রেম-ভালবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চকলেট। সময়ের সঙ্গে রোমান্টিক সম্পর্কে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে চকলেট।

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্কায়নের ন্যূনতম মূল্য ৪ ডলার থেকে বাড়িয়ে করা হচ্ছে ১০ ডলার। এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে। তাই প্রেমিকার মান ভাঙাতে বাড়বে প্রেমিকদের খরচ।

    আজ সোমবার (২ জুন) জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ টেলিভিশন ও অনলাইন মাধ্যমে জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

    এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে জনকল্যাণমূলক পদক্ষেপ। তবে বিদেশি ঋণের দায় পরিশোধ এবং সরকার পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় খড়গ পড়ছে দেশের রাজস্ব খাতে। বাড়ানো হচ্ছে কর, তুলে নেওয়া হচ্ছে বেশির ভাগ কর-অব্যাহতির সুযোগ।

    স্টেইনলেস স্টিল ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হচ্ছে। বাস-ট্রাকের বডি তৈরিতে বসছে ৫ শতাংশ ভ্যাট। বাসা-বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি গৃহস্থালি সামগ্রী ও টয়লেট সামগ্রীর উৎপাদনে ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ওপর ভ্যাট প্রতি কেজিতে ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা হচ্ছে।

    এছাড়া নারীদের সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত লিপস্টিক আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে শুল্ক ২০ ডলার থেকে বাড়িয়ে ৪০ ডলার করা হচ্ছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে বিদেশি খেলনা, মার্বেল-গ্রানাইট, মোটরযানসহ প্রতিদিনের জীবনে ব্যবহৃত অন্তত দুই শতাধিক পণ্য।

    চকলেটের দাম বাড়ার বিপরীতে কমতে পারে আইসক্রিমের দাম। কারণ সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

    বাস আমদানিতে ১০ শতাংশ হারের পরিবর্তে করহার করা হচ্ছে ৫ শতাংশ। পটাশিয়াম আয়োডেটের আমদানি শুল্ক প্রত্যাহার করায় লবণের দাম কমতে পারে। পরিশোধিত চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি ৪ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হচ্ছে। এতে চিনির দামও কমার সম্ভাবনা রয়েছে। দেশে ক্রিকেট ব্যাট তৈরির উদ্যোগকে উৎসাহ দিতে প্রধান কাঁচামাল কাঠ আমদানির শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করা হচ্ছে। ভ্যাট ও শুল্ক-কর বাড়ানোর ফলে এসব পণ্যের দাম বাড়বে, আর ভ্যাট ও শুল্ক-কর কমানো হলে দাম কমতে পারে।

    চকলেট বাজেট
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.