Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাকশিল্পের জন্য বাজেটে আশার পাশাপাশি হতাশাও
    অর্থনীতি

    পোশাকশিল্পের জন্য বাজেটে আশার পাশাপাশি হতাশাও

    সিভি ডেস্কজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ বিশ্ববাজারে বাধার মুখে ভারতের পোশাক রপ্তানি বাড়ানোর প্রস্তুতিতে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে শিল্পবান্ধব হিসেবে স্বাগত জানিয়েছে তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ। তবে সংগঠনটি বলেছে, বাজেটে খাতটির কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপেক্ষিত হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হতো।

    গতকাল বাজেট ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বলেন, “জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে যে বাস্তবতা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেট সময়োপযোগী ও প্রাসঙ্গিক।”

    তিনি আরও বলেন, “বৈষম্যহীন ও টেকসই অর্থনীতির লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের জন্য অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে বিজিএমইএর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

    প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, কর্মসংস্থান ও চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়াকে বিজিএমইএ ইতিবাচক বলে মনে করছে।

    সংগঠনটি বলছে- মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে উৎপাদন ব্যয় ১০ শতাংশ কমানো এবং বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণাও শিল্পের জন্য আশাব্যঞ্জক।

    এছাড়া এলএনজি আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি ও পেট্রোলিয়াম-ডিজেলের আমদানি শুল্ক হ্রাসের ফলে উৎপাদন ব্যয় কমবে বলে আশা করছে সংগঠনটি। নারী ও তরুণ উদ্যোক্তাসহ ব্লু ইকোনমি উন্নয়নে ঘোষিত বিশেষ তহবিলও ইতিবাচক হিসেবে দেখা হয়েছে।

    বিজিএমইএ বলেছে, তৈরি পোশাক খাত বর্তমানে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ব্যাংক সুদের হার ও মজুরি বৃদ্ধি এবং জ্বালানির ব্যয় বাড়া।

    এ পরিস্থিতিতে বাজেটে কিছু মৌলিক প্রস্তাব উপেক্ষিত হওয়ায় তারা উদ্বিগ্ন। বিশেষ করে ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা আরও বাড়বে। তাই এখন থেকেই খাতটিকে বাড়তি সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করে বিজিএমইএ।

    যেসব প্রস্তাব বিবেচনায় নেয়া হয়নি

    বিজিএমইএর মতে, প্রস্তাবিত বাজেটে তাদের কিছু গুরুত্বপূর্ণ দাবির প্রতিফলন ঘটেনি। দাবিগুলোর মধ্যে রয়েছে:

    ১. আরও কিছু যন্ত্রপাতি ও উপকরণকে শুল্কমুক্ত বা রেয়াতি সুবিধার আওতায় আনা।
    ২. পোশাক শিল্প সংশ্লিষ্ট পণ্য ও সেবাকে সম্পূর্ণ ভ্যাটমুক্ত রাখা।
    ৩. এইচএস কোড সহজীকরণ ও বন্ড-ননবন্ড প্রতিষ্ঠানের মধ্যে পণ্য সরবরাহ প্রক্রিয়া সহজ করা।
    ৪. সার্কুলার ফ্যাশন ও রিসাইকেল শিল্পে ব্যবহৃত উপকরণে শুল্ক ও ভ্যাট অব্যাহতি।

    এছাড়া, উৎসে কর ও করপোরেট কর অপরিবর্তিত রাখাকে বিজিএমইএ ইতিবাচক হিসেবে দেখেছে।

    রপ্তানি-আমদানির প্রক্রিয়া ও বন্ড ব্যবস্থার কিছু সংস্কার- যেমন বন্ড নবায়নের মেয়াদ বাড়ানো, এফওসি ভিত্তিক কাঁচামাল আমদানির শর্ত শিথিল, মেশিন জরিপে কর্মকর্তা পরিবর্তন, কম মূল্যের পণ্যে শুল্ক ছাড় এবং ইপিজেডে কিছু যন্ত্রে শুল্ক অব্যাহতি, এসবকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

    সংগঠনটি আশা প্রকাশ করেছে, বাজেটের চূড়ান্ত অনুমোদনের আগে তাদের উপেক্ষিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সংশোধন আনবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.