Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কালো টাকা সাদা করার সুযোগে ন্যায়বিচার লঙ্ঘন হচ্ছে: টিআইবি
    অর্থনীতি

    কালো টাকা সাদা করার সুযোগে ন্যায়বিচার লঙ্ঘন হচ্ছে: টিআইবি

    মনিরুজ্জামানজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কালো টাকা সাদা করার সুযোগে ন্যায়বিচার লঙ্ঘন হচ্ছে: টিআইবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত সরকার কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে নেওয়া অবস্থান এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী, যা অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান লঙ্ঘনকারী।

    সোমবার বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সরকার প্রকারান্তরে দুর্নীতিকে উৎসাহিত করছে এবং রিয়েল এস্টেট খাতের শক্তিশালী লবির কাছে আত্মসমর্পণ করেছে। এ ধরনের সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রমাণ করে, সরকার রাষ্ট্র সংস্কার এবং বিশেষ করে দুর্নীতিবিরোধী সংস্কারের লক্ষ্য ও দায়বদ্ধতা উপেক্ষা করছে।

    তিনি উল্লেখ করেন, কালো টাকা সাদা করার সুযোগ সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র এমন ব্যবস্থা গ্রহণ করবে, যাতে অনুপার্জিত আয় অবৈধ হিসেবে বিবেচিত হয়। অথচ এই সুযোগ অবৈধ অর্থ উপার্জনকারীদের পুরস্কৃত করছে এবং সৎ উপার্জনকারীদের প্রতি অবিচার করছে। এর ফলে আবাসন খাতে অবৈধ টাকার একচেটিয়া দখল তৈরি হবে, যা সৎ নাগরিকদের ফ্ল্যাট বা বাড়ির মালিকানা অর্জনে বাধা হয়ে দাঁড়াবে।

    টিআইবির মতে, সরকারের এই অবস্থান নাগরিকদের বছরে অবৈধভাবে অর্থ উপার্জনের প্রতি উৎসাহিত করবে এবং বছরের শেষে তা বৈধ করার পথ সুগম করবে। এমন পরিস্থিতিতে সরকার নিজেরাই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আবাসন খাত ইতোমধ্যেই দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত এবং এই সিদ্ধান্ত সেই অবস্থাকে আরও মজবুত করবে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জোর দাবি জানিয়েছে, অবিলম্বে কালো টাকা সাদা করার এই দুর্নীতিবান্ধব সুবিধা বাতিল করতে হবে। একইসঙ্গে কালোটাকার উৎস খুঁজে বের করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। করব্যবস্থায় ন্যায় ও সমতা নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছে সংস্থাটি।

    এছাড়া বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে টিআইবির প্রত্যাশা ছিল বলে জানানো হয়। কিন্তু বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এ বিষয়ে কেবল একটি বাক্য ব্যবহার করে দায়িত্ব শেষ করেছেন। তদুপরি, যারা অর্থ পাচার করে দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, তাদের সম্পদের ওপর কর ও জরিমানা আরোপের বিধান থাকলেও এর বাস্তবায়ন কীভাবে হবে—সে বিষয়ে বাজেটে কোনও স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।

    টিআইবি হতাশা প্রকাশ করে বলেছে, রাজস্ব আদায়ে নীতি ও ব্যবস্থাপনাকে পৃথক করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কৌশলগুলো বাজেট বক্তৃতায় উপস্থাপিত হয়নি, যা একটি বড় দুঃখজনক দিক।

    এই পরিস্থিতিতে টিআইবি মনে করে, এমন সিদ্ধান্ত দেশের দুর্নীতিবিরোধী আন্দোলন ও নৈতিক অর্থনৈতিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ। সংস্থাটি সরকারকে দায়বদ্ধতা, ন্যায়বিচার এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.