Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬টি কারণে আলোচনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট
    অর্থনীতি

    ৬টি কারণে আলোচনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

    মনিরুজ্জামানজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৬টি কারণে আলোচনায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবনা একটি নতুন ধারার সূচনা করল। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন একটি সম্পূর্ণ ব্যতিক্রমী পদ্ধতিতে। সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ধারণকৃত বক্তৃতার মাধ্যমে তিনি বাজেট পেশ করেন। এবার আর ছিল না সংসদ অধিবেশন, ছিল না চিরচেনা কালো ব্রিফকেস বা আনুষ্ঠানিক পোশাকের আড়ম্বর। এমন কিছু বৈশিষ্ট্য বাজেট উপস্থাপনকে ঐতিহাসিক করেছে।এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট, এবং একইসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদের অর্থ উপদেষ্টা হিসেবে প্রথম বাজেট। তার এই বাজেট উপস্থাপন একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো—সংসদের বাইরে, জনতার সামনে, টেলিভিশনের মাধ্যমে।

    ব্রিফকেসবিহীন বাজেটের সূচনা-

    বাংলাদেশের বাজেট উপস্থাপনায় দীর্ঘদিনের প্রচলিত ধারা ছিল অর্থমন্ত্রীর হাতে কালো ব্রিফকেস। সেটি যেন হয়ে উঠেছিল বাজেট ঘোষণার প্রতীক। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সেই প্রচলন ভেঙে ফেলেছে। এবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কোনো ব্রিফকেস ছাড়াই রামপুরার বিটিভি ভবনে পৌঁছান। স্বাভাবিক পোশাকে, হাতে কেবল বাজেট ডকুমেন্ট নিয়েই তিনি উপস্থাপন করেন এবারের বাজেট। এটি একদিকে যেমন অনাড়ম্বর, তেমনি আধুনিক ও সহজগম্য বাজেট উপস্থাপনের ইঙ্গিতও দেয়।

    ছোট আকারের বাজেট-

    নতুন বাজেটের আরেকটি ব্যতিক্রম দিক হলো এর আকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবার প্রস্তাবিত বাজেটের আকার আগের বছরের তুলনায় ছোট হলো। এটি রাজস্ব ঘাটতি, বৈদেশিক ঋণের চাপ এবং আর্থিক বাস্তবতার প্রতিফলন হিসেবেই বিবেচিত হচ্ছে।

    সংসদের বাইরে বাজেট ঘোষণা-

    দেশে বর্তমানে জাতীয় সংসদ কার্যকর নেই। ফলে এবারের বাজেট সংসদে উত্থাপন করা হয়নি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর বাজেটটি উপস্থাপন করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা হলেও একেবারে নতুন নয়। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়েছিল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে, আর সেই বাস্তবতার প্রতিফলন দেখা গেছে বাজেট উপস্থাপনেও।

    জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য বিশেষ বরাদ্দ-

    বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা সংরক্ষণ, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার জন্য এরই মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠিত হয়েছে। গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার কাজও চলমান রয়েছে। খুব শিগগিরই আহতদের চিকিৎসা ও পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ভাতা প্রদান সংক্রান্ত নীতিমালাও তৈরি হবে বলে তিনি জানান।

    তরুণদের জন্য ‘তারুণ্যের উৎসব’ এবং উদ্যোক্তা তহবিল-

    বাজেটে দেশের যুবসমাজকে আরও সক্রিয়ভাবে জাতি গঠনে সম্পৃক্ত করতে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত এই উৎসবের মাধ্যমে যুব শক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা।

    এছাড়া তরুণ উদ্যোক্তাদের সহায়তা দিতে নতুনভাবে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে। এটি হবে প্রথমবারের মতো গঠিত একটি কেন্দ্রীয় উদ্যোগ। পাশাপাশি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থানের প্রকল্প নেওয়ার কথাও ঘোষণা দেন উপদেষ্টা।

    তরুণ উদ্যোক্তাদের ঋণের পরিমাণও বাড়িয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে, যা আত্মনির্ভরশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    রাজনৈতিক মাঠে অস্বাভাবিক শান্তি-

    অতীতে প্রতিটি বাজেট ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর পক্ষে-বিপক্ষে মিছিল, বিক্ষোভ, আনন্দ র‍্যালি ছিল নিয়মিত ঘটনা। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এসব কর্মকাণ্ড আরও তীব্র হতো। তবে এবার বাজেট ঘোষণার পর কোনো রাজনৈতিক দলকে মিছিল বা বিক্ষোভে দেখা যায়নি। বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে, কিন্তু রাজপথ ছিল শান্ত।

    ২০২৫-২৬ অর্থবছরের বাজেট শুধু একটি আর্থিক নথি নয়,  এটি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। ব্রিফকেসবিহীন বাজেট উপস্থাপন, সংসদের বাইরে ঘোষণার নজির, তরুণদের জন্য বিশেষ বরাদ্দ, এবং আন্দোলনের শহীদ ও আহতদের জন্য সম্মানজনক সহায়তা—এসবই মিলে এবারের বাজেটকে ইতিহাসে এক বিশেষ স্থান দিয়েছে।ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এই বাজেট হয়তো অর্থনৈতিক সূচকে বড় চমক নয়, তবে এটি একটি মূল্যবোধভিত্তিক ও জনমুখী বাজেট, যা আগামী দিনের জন্য দৃষ্টান্ত হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.