Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আকিজ শিপিং ও আইএফসির ৮ কোটি ডলারের চুক্তি
    অর্থনীতি

    আকিজ শিপিং ও আইএফসির ৮ কোটি ডলারের চুক্তি

    মনিরুজ্জামানজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আকিজ শিপিং ও আইএফসির ৮ কোটি ডলারের চুক্তি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ শিপিং আন্তর্জাতিক অর্থ সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট চুক্তি স্বাক্ষর করেছে। প্রস্তাবিত এই অর্থায়নের পরিমাণ সর্বোচ্চ ৮ কোটি মার্কিন ডলার, যা প্রতিষ্ঠানটির পরিবহন বহর সম্প্রসারণ ও আধুনিকায়নে ব্যবহৃত হবে। এই অংশীদারি দেশের নৌপরিবহন অবকাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি বিদেশি জাহাজের ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশবান্ধব শিপিং কার্যক্রমকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

    আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএফসির সঙ্গে অংশীদারি শুধু একটি কৌশলগত পদক্ষেপ নয়, এটি আকিজ রিসোর্সের জন্য একটি যুগান্তকারী অগ্রগতি। এই অংশীদারি আমাদের জাতীয় শিপিং সক্ষমতা বাড়াতে এবং টেকসই বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সহায়তা করবে। আমরা দায়িত্বশীল প্রবৃদ্ধি ও উদ্ভাবনভিত্তিক দীর্ঘমেয়াদি লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    প্রয়াত শেখ আকিজ উদ্দিনের আদর্শ ও উত্তরাধিকারকে ধারণ করে গড়ে ওঠা আকিজ রিসোর্স বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বহুমুখী শিল্পগ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি সিমেন্ট, স্টিল, খাদ্য, লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি, শিপিংসহ বিভিন্ন খাতে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। ১৬টি আধুনিক কারখানা এবং ৬০০০-এর বেশি কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

    বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা আইএফসি মূলত উদীয়মান বাজারে বেসরকারি খাতে টেকসই বিনিয়োগকে উৎসাহিত করার মাধ্যমে দারিদ্র্য হ্রাস এবং জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। আকিজ শিপিংয়ের সঙ্গে এই অংশীদারি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিক খাতে অবকাঠামো উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইএফসির দীর্ঘমেয়াদি কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    আইএফসির ইনফ্রাস্ট্রাকচার খাতের আঞ্চলিক ইন্ডাস্ট্রি ম্যানেজার এডোরে অনোমাকপোমে বলেন, “বাংলাদেশের নৌপরিবহন খাতে টেকসই অগ্রগতির জন্য আকিজ শিপিংয়ের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ দেশীয় লজিস্টিক অবকাঠামোকে আরও শক্তিশালী করবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবহন খাতে একটি কার্যকর ও পরিবেশবান্ধব নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।”

    শুধু অর্থায়ন নয়, টেকসইতা অর্জনে সহযোগিতার অংশ হিসেবে আইএফসি আকিজ শিপিংয়ের সঙ্গে একটি সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশের শিপিং খাতের ব্যাপক বাজার ও প্রযুক্তিগত মূল্যায়ন, আকিজ শিপিংয়ের পুরো নৌবহরের জন্য একটি ডিকার্বোনাইজেশন রোডম্যাপ তৈরির সহায়তা এবং প্রতিষ্ঠানটির পরিবেশগত, সামাজিক ও করপোরেট শাসন (ইএসজি) অনুশীলন উন্নয়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

    বর্তমানে আকিজ শিপিং ১০টি ওশানগোয়িং ড্রাই বাল্ক ভেসেল এবং ৪০টি লাইটার জাহাজ পরিচালনা করছে, যা ডেডওয়েট টনেজ (ডিডব্লিউটি) অনুসারে বাংলাদেশের বাজারে প্রায় ১৪ শতাংশ অংশীদারিত্বের প্রতিনিধিত্ব করে। এসব কার্যক্রম এশিয়া ও আফ্রিকার বিভিন্ন বাণিজ্যিক রুটে বিস্তৃত।

    এই অংশীদারি শুধু একটি আর্থিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সরকারের দেশীয় শিপিং সক্ষমতা বৃদ্ধির কৌশলকে সমর্থন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, দেশের নৌপরিবহন খাতে একটি নতুন টেকসই মানদণ্ড প্রতিষ্ঠায় পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.