Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের অর্থনীতির চিত্র বাজেটের আয়নায় (১৯৭২–২০২৫)
    অর্থনীতি

    বাংলাদেশের অর্থনীতির চিত্র বাজেটের আয়নায় (১৯৭২–২০২৫)

    মনিরুজ্জামানজুন 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজেটে বস্ত্র, ইস্পাত ও তামাক খাতে চাপ বাড়ছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিনশের স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের আহমেদ। সেই বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। এরপর প্রতি অর্থবছরে ধারাবাহিকভাবে জাতীয় বাজেট পেশ হয়ে আসছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপন করা হবে, সেটি হবে বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রথম বাজেট। তিনি একইসাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

    বাংলাদেশের বাজেট ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখযোগ্য। যেমন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং এ এম এ মুহিত বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১২টি করে বাজেট উপস্থাপন করেছেন। এই ধারাবাহিকতা শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং দেশের সামগ্রিক প্রশাসনিক ও রাজনৈতিক পরিকাঠামোর প্রতিফলনও বটে।

    এই দীর্ঘ সময়ের বাজেট পর্যালোচনায় দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে বাজেটের আকার যেমন বেড়েছে, তেমনি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দও ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। নিচে ১৯৭২-৭৩ অর্থবছর থেকে শুরু করে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত মোট ৫৩টি বাজেটের তথ্য তুলে ধরা হলো। এতে প্রতিটি অর্থবছরের বাজেট উপস্থাপনকারী, মোট বাজেটের পরিমাণ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ উল্লেখ করা হয়েছে:

    ১৯৭২-৭৩ অর্থবছরে তাজউদ্দিন আহমেদ উপস্থাপন করেন ৭৮৬ কোটি টাকার বাজেট, যার মধ্যে ৫০১ কোটি টাকা বরাদ্দ ছিল এডিপিতে। এরপর ১৯৭৩-৭৪ সালে বাজেট দাঁড়ায় ৯৯৫ কোটি টাকা এবং এডিপি ৫২৫ কোটি টাকা। ১৯৭৪-৭৫ সালের বাজেট ১ হাজার ৮৪ কোটি টাকা, যার মধ্যে এডিপি ছিল ৫২৫ কোটি টাকা।

    ১৯৭৫-৭৬ সালে ড. আজিজুর রহমান মল্লিক বাজেট পেশ করেন ১ হাজার ৫৪৯ কোটি টাকার, যেখানে এডিপি বরাদ্দ ছিল ৯৫০ কোটি টাকা। ১৯৭৬-৭৭ এবং ১৯৭৭-৭৮ অর্থবছরে বাজেট পেশ করেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। তার সময়ের বাজেট ছিল যথাক্রমে ১ হাজার ৯৮৯ কোটি এবং ২ হাজার ১৮৪ কোটি টাকা। এডিপি বরাদ্দ ছিল যথাক্রমে ১ হাজার ২২২ কোটি এবং ১ হাজার ২৭৮ কোটি টাকা।

    ১৯৭৮-৭৯ অর্থবছরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাজেট পেশ করেন ২ হাজার ৪৯৯ কোটি টাকার, এডিপি বরাদ্দ ছিল ১ হাজার ৪৪৬ কোটি টাকা। এর পরে বিভিন্ন মেয়াদে ড. এম এন হুদা, এম সাইফুর রহমান, এ এম এ মুহিত, এম সাইয়েদুজ্জামান, মেজর জেনারেল মুনিম, ড. ওয়াহিদুল হক, শাহ এ এম এস কিবরিয়া, মির্জা আজিজুল ইসলাম, আ হ ম মুস্তফা কামাল এবং সর্বশেষ এ এইচ মাহমুদ আলী বাজেট পেশ করেছেন।

    ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা, যা উপস্থাপন করেন মির্জা আজিজুল ইসলাম। এর পরের বছর, ২০০৯-১০ এ এ এম এ মুহিত উপস্থাপন করেন ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকার বাজেট।

    ২০২ ৩-২৪অর্থবছরে আ হ ম মুস্তফা কামালের উপস্থাপিত বাজেট ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন এ এইচ মাহমুদ আলী। এটি ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট, যেখানে এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

    জাতীয় বাজেটের এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, বরং দেশের অর্থনৈতিক বিকাশ ও পরিকল্পনা বাস্তবায়নের এক চিত্র। সময়ের পরিক্রমায় বদলেছে বাজেটের রূপরেখা, বেড়েছে ব্যয় ও বরাদ্দ, এবং তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো। এই ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের প্রত্যেক বাজেট পরিকল্পনা আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্দরের দক্ষতা বাড়াতে বিদেশি অপারেটর জরুরি: বিডা চেয়ারম্যান

    জুন 14, 2026
    অর্থনীতি

    এডিবির ১ বিলিয়ন ডলার সহায়তায় রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

    জুন 14, 2026
    অর্থনীতি

    রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সরকারের ৬ পরিকল্পনা

    জুন 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.