Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মঘটে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা
    অর্থনীতি

    পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মঘটে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা

    মনিরুজ্জামানজুন 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদুল আজহার ছুটি শুরুর প্রাক্কালে দেশের পল্লী বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নেমে এসেছে এক বিপর্যয়।  মঙ্গলবার থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটিতে চলে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে বহু এলাকায়।  সরবরাহ ব্যবস্থা তদারকি ও মেরামতের জন্য প্রয়োজনীয় জনবল না থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যেই ৪৮টি সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের খবর পাওয়া গেছে। এই অবস্থায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অন্তত দেড় কোটিরও বেশি গ্রাহক। কয়েকটি এলাকায় ক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছেন বলেও জানা গেছে।

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দেশের বৃহৎ অংশজুড়ে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে। এর অধীনে থাকা ৮০টি সমিতির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের ঘরে। দেশের মোট ৪ কোটি ৮২ লাখ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে প্রায় ৩ কোটি ৬৮ লাখই আরইবির আওতাধীন। এসব সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করেন প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।

    তবে গত জানুয়ারি থেকে নানা দাবি-দাওয়ার ভিত্তিতে আন্দোলন করে আসছেন এসব কর্মীরা। তাদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি ও আরইবির একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি প্রণয়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের স্থায়ীকরণ। এসব দাবির পরিপ্রেক্ষিতে ২১ মে থেকে হাজারো কর্মকর্তা-কর্মচারী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীর মতো বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন।

    আন্দোলনরত কর্মীদের দাবি, তাঁরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। একজন কর্মকর্তা বলেন, “এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। দাবি আদায় করেই কাজে ফিরব।”

    এদিকে, চলমান আন্দোলনের প্রভাব ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সরাসরি পড়তে শুরু করেছে। সাতক্ষীরা, সিলেট (পবিস-১ ও ২), গাইবান্ধা, চট্টগ্রাম ও লক্ষ্মীপুরসহ একাধিক জেলায় লাইনম্যানরা কাজ না করায় ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা যাচ্ছে না। ফলে এসব এলাকায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে, অনেক উপকেন্দ্র বন্ধ হয়ে পড়েছে। চট্টগ্রাম-২ সমিতির লাইনম্যানরা মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রাখায় কয়েকটি উপকেন্দ্র একযোগে বিকল হয়ে পড়ে। লক্ষ্মীপুরেও পবিসের সব লাইনম্যান কর্মবিরতি পালন করছেন।

    চলমান সংকট প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন,  তাদের দাবিগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন করতে সময় লাগবে। যেমন পল্লী বিদ্যুৎ বোর্ড ও সমিতিগুলোর একীভূতকরণ একটি জটিল আইনি প্রক্রিয়া। শুধু শহীদ মিনারে বসে থাকলেই তো হবে না। তদুপরি, তারা আরইবির চেয়ারম্যানের অপসারণও চেয়েছে, যা সরকারের সিদ্ধান্তের বিষয়। কোনো সমাবেশ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না।

    বর্তমান পরিস্থিতিতে ঈদের ছুটির সময় বিদ্যুৎহীন অবস্থায় বহু গ্রাহক চরম দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে দেশের একটি বড় অংশ আরও বড় ধরনের দুর্যোগের মুখে পড়তে পারে। বিশেষত যখন গ্রীষ্মের দাবদাহ এবং ঝড়বৃষ্টির প্রকোপে বিদ্যুতের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

    পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং গ্রাহকের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.