Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
    অর্থনীতি

    ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    সিভি ডেস্কজুন 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৈদেশিক রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বাড়তি গতি এসেছে। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা এই প্রবৃদ্ধির মূল কারণ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে, যা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত, তা দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। তবে ব্যয়যোগ্য বা ব্যবহারযোগ্য রিজার্ভ এখনো ১৬ বিলিয়নের ঘরে রয়ে গেছে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রিজার্ভ বাড়ার ফলে বৈদেশিক লেনদেনের চাপ কিছুটা কমেছে। বাজার নির্ধারিত বিনিময় হার কার্যকর থাকলেও ডলারের দাম এখন ১২৩ টাকার আশপাশে স্থিতিশীল। ব্যাংকগুলো এখন গ্রাহকদের চাহিদা অনুযায়ী ঋণপত্র খুলতে পারছে, ফলে আমদানি স্বাভাবিক রয়েছে। এর প্রভাব বাজারে পণ্যের সরবরাহ ও দামে ইতিবাচক প্রভাব ফেলছে।

    চলতি মাসের শুরুতেই প্রবাসী বাংলাদেশিরা বড় অঙ্কের রেমিট্যান্স পাঠিয়েছেন। জুনের প্রথম তিন দিনে দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা) এর মূল্য প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা। ঈদ সামনে থাকায় এই রেমিট্যান্স ঈদের বাজারকে করেছে আরও চাঙা, যা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।

    এর আগে, ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৮৮৩ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ২৫ বিলিয়ন ডলারে। একই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২০ বিলিয়নে। ৪ মে তা আরও বেশি ছিল—গ্রোস রিজার্ভ ছিল ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার এবং প্রকৃত রিজার্ভ ছিল ২১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

    বর্তমান ব্যয়যোগ্য রিজার্ভ দিয়ে প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে তিন মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত একটি দেশের রিজার্ভ তিন মাসের আমদানি খরচের সমান থাকা নিরাপদ ধরা হয়।

    বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ধারা অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে। এতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও আমদানি-রপ্তানি খাতেও নতুন গতি আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.