Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মেটার চুক্তিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র চলবে আরো ২০ বছর
    অর্থনীতি

    মেটার চুক্তিতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র চলবে আরো ২০ বছর

    সিভি ডেস্কজুন 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পূরণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বড় ধরনের চুক্তি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা। চুক্তির আওতায়, ইলিনয়ের একটি পারমাণবিক চুল্লি চালু রাখতে কোম্পানিটি বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

    মেটা জানিয়েছে, ২০২৭ সালের জুন থেকে ২০৪৭ সাল পর্যন্ত তারা চুল্লি থেকে বিদ্যুৎ কিনবে। যদিও এই বিদ্যুৎ সরাসরি মেটার কোনো ডেটা সেন্টারে যাবে না, বরং আগের মতোই স্থানীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হবে। তবু এই অংশীদারিত্ব কোম্পানির কার্বন নির্গমন হ্রাসে সহায়ক হবে বলে মনে করছে মেটা।

    ইলিনয়ের ক্লিনটন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে কনস্টেলেশন এনার্জি। এটি ১.১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন। ২০১৭ সালে কম খরচের প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কেন্দ্রটি বন্ধের ঘোষণা দিয়েছিল কনস্টেলেশন। তখন ইলিনয় রাজ্য সরকার ভর্তুকির মাধ্যমে কেন্দ্রটি সচল রাখে। সেই ভর্তুকির মেয়াদ শেষ হচ্ছে ২০২৭ সালে।

    কনস্টেলেশন বলছে, মেটার সঙ্গে চুক্তি সরকারি ভর্তুকির বিকল্প হয়ে উঠবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটি দীর্ঘমেয়াদে সচল রাখা সম্ভব হবে, গ্রাহকদের অতিরিক্ত চাপ না দিয়েই।

    বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারমাণবিক বিদ্যুতের প্রতি আগ্রহ বাড়ছে। ক্লাউড কম্পিউটিং ও এআই-ভিত্তিক প্রযুক্তি ক্রমেই বেশি বিদ্যুৎ খাচ্ছে। ফলে এসব কোম্পানি এখন নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎসের দিকে ঝুঁকছে।

    এর আগে, মাইক্রোসফট থ্রি মাইল আইল্যান্ডের একটি পুরোনো পারমাণবিক চুল্লি পুনরায় চালুর ঘোষণা দেয়। পুরো বিদ্যুৎ তারা নিজেরাই ব্যবহার করবে। মেটাও জানায়, তারা ১ থেকে ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আগ্রহী এবং ইতোমধ্যে ২০টিরও বেশি অঙ্গরাজ্য থেকে ৫০টির বেশি প্রস্তাব পেয়েছে।

    বিশ্লেষকেরা বলছেন, কনস্টেলেশনের জন্য এটি বড় একটি মাইলফলক। মেটার মতো প্রযুক্তি গ্রাহক পাওয়ায় পরমাণু জ্বালানিখাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ আরও সহজ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.