Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চামড়ার বাজারে দাম বাড়লেও লাভ হয়নি দরিদ্রদের
    অর্থনীতি

    চামড়ার বাজারে দাম বাড়লেও লাভ হয়নি দরিদ্রদের

    সিভি ডেস্কজুন 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকার দাম ঠিক করলেও কম দামে বিক্রি হচ্ছে চামড়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদুল আজহার কোরবানিকে ঘিরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। নতুন মূল্য অনুযায়ী রাজধানীতে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মিলছে না। বাজারে এই দাম পুরোপুরি প্রতিফলিত হয়নি। চামড়া বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, আবার অনেক ক্ষেত্রেই দাম আরো কম।

    চামড়ার এই নিম্নদামে বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের সেই সব গরিব, অসহায় ও মিসকিন শ্রেণির মানুষ, যাদের সাহায্যে এ চামড়া দেওয়া হয়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন, মূল্য ঠিক করলেও বাজারে তার প্রতিফলন না থাকায়, চামড়ার আর্থিক মূল্য যে উদ্দেশ্যে দেওয়া হয়, তা যথাযথভাবে পৌঁছাচ্ছে না।

    রাজধানীর বাজারে বড় ও মাঝারি আকারের লবণবিহীন কাঁচা চামড়া ৬০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হয়েছে। অন্যদিকে ছোট আকার এবং মানে কিছুটা খারাপ চামড়া বিক্রি হয়েছে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। তবে ঢাকার বাইরের বাজারে এই দাম আরও কমে এসেছে।

    চামড়া ব্যবসায়ীদের মতে, তারা সাধারণত কোরবানি দাতাদের কাছ থেকে গরুর চামড়া সংগ্রহ করেছেন ৫০০ থেকে ৭৫০ টাকায়, যা পরে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে হয়েছে ৬০০ থেকে ৯০০ টাকায়। প্রতি বছর ট্যানারি মালিকরা চামড়ার দাম দিতে অনাগ্রহ দেখান, যার কারণে খুচরা পর্যায়ে ব্যবসায়ীদেরও আগ্রহ কমে যাচ্ছে।

    রাজধানীর এক ব্যবসায়ী, যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, জানান—ভালো মানের চামড়া সর্বোচ্চ ৮০০ থেকে ৮২০ টাকায় বিক্রি হয়েছে। এর চেয়ে বেশি দামে বিক্রি করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, কোরবানিদাতাদের কাছ থেকে ৭৫০ টাকায় চামড়া সংগ্রহ করে পরে তা বিক্রি করতে গিয়ে তার লোকসান গুণতে হয়েছে।

    বাড্ডার আরেক ব্যবসায়ী বলেন, কাঁচা চামড়ার চাহিদা এবারও খুবই কম ছিল। ভালো দামে বিক্রি করা যায়নি। একটি ভ্যান ও দুইজন লেবার মজুরির খরচ মিলিয়ে মুনাফা প্রায় হয়নি বললেই চলে।

    এদিকে ট্যানারি মালিক ও এজেন্টরা জানিয়েছেন, সরকার লবণ দেওয়া প্রস্তুতকৃত চামড়ার দাম নির্ধারণ করেছে। অনেক ক্ষেত্রে ট্যানারিগুলো সরাসরি কাঁচা চামড়া কিনছে, যার ফলে দাম তুলনামূলকভাবে কমে যাচ্ছে। তবে তারা দাবি করেছেন, বাজারে ৭০০ থেকে ৯০০ টাকায় সব চামড়া কেনা হয়েছে—এই তথ্য সঠিক নয়। অনেক ভালো মানের চামড়া ১২০০ থেকে ১৫০০ টাকায়ও কেনা হয়েছে বলে জানান তারা।

    এবারও ছাগলের চামড়ার বাজারে চাহিদা ছিল না বললেই চলে। মূল্য না পাওয়ায় অনেকেই ছাগলের চামড়া সংগ্রহ করা থেকে বিরত থেকেছেন।

    চামড়ার আড়তদার ও ট্যানারি ব্যবসায়ীরা জানান, এ বছর ঈদে প্রায় ৮০ থেকে ৮৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ঈদের দিন কাঁচা চামড়া সংগ্রহের হারও সন্তোষজনক ছিল। বাজার পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো। তবে বিগত বছরের মতো এবার আর মৌসুমি ব্যবসায়ীরা মূল্য না পেয়ে চামড়া ফেলে দেননি বা নষ্ট করেননি।

    সার্বিকভাবে দেখা যাচ্ছে, কোরবানির পশুর চামড়ার সরকার নির্ধারিত দাম বাস্তব বাজারে ঠিকমতো প্রতিফলিত না হওয়ায় সাধারণ মানুষ বিশেষত গরিব ও অসহায়দের জন্য এই সহায়তার অর্থিক মূল্য যথাযথভাবে পৌঁছায়নি। চামড়া ব্যবসা ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর তদারকি বাড়ানোর দাবি উঠছে সংশ্লিষ্ট মহলের কাছ থেকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.