Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সোনার দাম রেকর্ড উচ্চতায়, বিপাকে সাধারণ ক্রেতারা
    অর্থনীতি

    সোনার দাম রেকর্ড উচ্চতায়, বিপাকে সাধারণ ক্রেতারা

    সিভি ডেস্কজুন 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আজ থেকে সোনার নতুন দাম কার্যকর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে অস্থিরতা, দেশীয় নীতিগত সীমাবদ্ধতা ও আমদানি ব্যবস্থায় জটিলতার কারণে বাংলাদেশে সোনার দাম এখন রেকর্ড উচ্চতায়। এমন পরিস্থিতিতে বিয়ে বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে সোনার অলংকার কেনা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ক্রেতাদের জন্য হয়ে উঠেছে একপ্রকার দুঃসাধ্য কাজ। ব্যবসায়ীরাও পড়েছেন গভীর সংকটে। কারণ, মুক্তবাণিজ্যের যুগে বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি দামে সোনার অলংকার কিনতে হচ্ছে দেশের ভোক্তাদের।

    বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা, যা ২০২৪ সালের শেষদিকে ছিল ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা। অর্থাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে এক ভরিতে বেড়েছে ৩১ হাজার ৭৫০ টাকা। এই উল্লম্ফনের ফলে সোনার বাজারে চাপ বেড়েছে বহুগুণ।

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বাংলাদেশে সোনার দাম অনেকটাই বেশি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতকাল ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৪ হাজার ৩১৮ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৪৩ হাজার ৬৭৭ টাকা। একই দিনে ভারতের বাজারে এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৮ হাজার ৯৬৫ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৫ হাজার ৪৩২ টাকা। অর্থাৎ, বাংলাদেশের তুলনায় দুবাইয়ে সোনা ২৮ হাজার ৬৫৯ টাকা এবং ভারতে ১৬ হাজার ৯০৪ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

    সোনার দামের এই পার্থক্যের পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। তাদের ভাষায়, অন্যান্য দেশে সোনার বেচাকেনা ‘কমোডিটি এক্সচেঞ্জ’-এর মাধ্যমে হয়ে থাকে, যেখানে বাজার নির্ধারণ হয় স্বচ্ছভাবে। কিন্তু বাংলাদেশে এখনও সে ধরনের কোনো কাঠামো গড়ে ওঠেনি। বাণিজ্যিকভাবে সোনা আমদানির ব্যবস্থাও অনেকটাই অচল। বর্তমানে দেশের সোনার চাহিদার বড় একটি অংশ পূরণ হয় ব্যাগেজ বিধিমালার আওতায় ব্যক্তিগতভাবে আনা সোনা দিয়ে। বাকি অংশ পুরোনো অলংকার গলিয়ে পূরণ করা হয়। এ ছাড়া অভিযোগ রয়েছে, অবৈধ পথেও দেশে বিপুল পরিমাণ সোনা আসে।

    ২০১৮ সালে বাণিজ্য মন্ত্রণালয় স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংকসহ ১৮টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে সোনা আমদানির লাইসেন্স দেয়। পরবর্তীতে আরও একটি প্রতিষ্ঠান এই তালিকায় যুক্ত হয়। শুরুর দিকে কিছু আমদানি হলেও ডলার সংকট, আমদানির অনুমতি পেতে দীর্ঘসূত্রতা এবং ভ্যাট সংক্রান্ত জটিলতার কারণে আমদানিতে আগ্রহ হারিয়ে ফেলেন ব্যবসায়ীরা। ফলে বাণিজ্যিকভাবে সোনার আমদানি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

    এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ব্যাগেজ বিধিমালায় সোনা আনার নিয়ম কঠোর করা হয়। যেখানে আগে ২৩৪ গ্রাম সোনা আনার সুযোগ ছিল, তা কমিয়ে করা হয় ১১৭ গ্রাম। সেইসঙ্গে শুল্কের হার ভরিপ্রতি ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়। চলতি বছরের বাজেটে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে যাত্রীরা বছরে মাত্র একবারই শুল্ক দিয়ে একটি সোনার বার আনতে পারবেন। এই বারটির ওজন সর্বোচ্চ ১১৭ গ্রাম এবং শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতি ভরিতে ৫ হাজার টাকা, অর্থাৎ বারপ্রতি ৫০ হাজার টাকা শুল্ক দিতে হবে।

    এছাড়া আগে একজন যাত্রী যতবার খুশি দেশে ফিরতে পারতেন এবং প্রতিবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন সেটাও সীমিত করা হয়েছে। এখন একজন যাত্রী বছরে সর্বোচ্চ একবার ১০০ গ্রাম গয়না বিনা শুল্কে আনতে পারবেন। এই বিধান ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

    এই কঠোরতার ফলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়েলার্স নেতা বলেন, বৈধ পথে আমদানি বন্ধ, পরিশোধনের কোনো কারখানা না থাকা এবং ব্যাগেজ বিধিমালায় কড়াকড়ির ফলে সোনা চোরাচালানের ঝুঁকি বাড়বে। এতে বাজারে স্বচ্ছতা যেমন কমবে, তেমনি দাম নিয়ে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

    এমন পরিস্থিতিতে জুয়েলার্স সমিতি আগামী বাজেটে সোনা ও রুপার অলংকার বিক্রিতে ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ, ডিলারদের কাছে ব্যবসায়িক পর্যায়ে সোনা কেনায় ভ্যাট অব্যাহতি, বিমানবন্দরে সোনা আমদানিতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু এবং সোনা পরিশোধনের জন্য কারখানা স্থাপনে ১০ বছরের করমুক্ত সুবিধাসহ বেশ কিছু দাবি উপস্থাপন করে। এছাড়াও, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্‌-বাজেট আলোচনায় ব্যাগেজ বিধিমালায় কড়াকড়ি আরোপের পাশাপাশি বাণিজ্যিকভাবে সোনা আমদানিকে সহজ করার আহ্বান জানানো হয়।

    তবে শেষ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড কেবল ব্যাগেজ বিধিমালার ওপর কঠোরতা আরোপের বিষয়টিই বাস্তবায়ন করেছে। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন বলেন, “সোনা আমদানি সহজ না করে শুধু কড়াকড়ি আরোপ করায় সংকট আরও বাড়বে। আমদানি নেই, পরিশোধন কারখানা নেই—তাহলে সোনার সরবরাহ কোথা থেকে আসবে? এতে চোরাচালান বাড়বে এবং বাজার আরও অস্থির হবে।”

    বাংলাদেশের সোনার বাজারে সুশাসন ও স্বচ্ছতা আনতে প্রয়োজন কার্যকর নীতিমালা ও বাস্তবমুখী উদ্যোগ। নাহলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা করা তো দূরের কথা, দেশীয় বাজারেই টিকতে হিমশিম খাবে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.