Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের বৈদ্যুতিক গাড়ি: বিশ্ববাজারে নতুন চ্যালেঞ্জের নাম
    অর্থনীতি

    চীনের বৈদ্যুতিক গাড়ি: বিশ্ববাজারে নতুন চ্যালেঞ্জের নাম

    সিভি ডেস্কজুন 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে চীনের বৈদ্যুতিক গাড়ির আধিপত্য দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। দেশটির বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি (BYD) বর্তমানে এই খাতে অন্যতম প্রধান নাম হয়ে উঠেছে। ২০২৩ সাল থেকে চীনে বিক্রি হওয়া বিওয়াইডির জনপ্রিয় মডেল ‘সিগাল’ সম্প্রতি ইউরোপে ‘ডলফিন সার্ফ’ নামে বাজারজাত করা হয়েছে। ইউরোপের ভোক্তারা ‘সিগাল’ নামটি পছন্দ না করায় এই নতুন নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহেই যুক্তরাজ্যে গাড়িটির বিক্রি শুরু হচ্ছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৮ হাজার পাউন্ড। পশ্চিমা বাজারে এই দামে একটি বৈদ্যুতিক গাড়ি সত্যিই নজরকাড়া, যা তুলনামূলকভাবে অত্যন্ত সস্তা বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    চীনের অভ্যন্তরে বিওয়াইডি ইতোমধ্যেই সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে বৈশ্বিকভাবে সর্বাধিক বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী কোম্পানির স্বীকৃতি অর্জন করে। ইউরোপীয় বাজারে প্রবেশের মাত্র দুই বছরের মধ্যে বিওয়াইডি ব্যাপক সাফল্য অর্জন করে এবং বাজার সম্প্রসারণে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। যুক্তরাজ্যে বিওয়াইডির বিক্রয় ও বিপণন পরিচালক স্টিভ বিটি জানান, তারা আগামী ১০ বছরের মধ্যে ইউরোপে এক নম্বর ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।

    বিওয়াইডির এই উত্থান বৈশ্বিক মোটরশিল্পের গতিপথ পাল্টে দিতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। এই প্রতিষ্ঠানটির প্রভাবেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাধ্য হয়ে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্কনীতি কঠোর করেছে।

    বার্মিংহাম বিজনেস স্কুলের ব্যবসা ও অর্থনীতির অধ্যাপক ডেভিড বেইলি মনে করেন, ইউরোপের বাজারে চীনা ব্র্যান্ডগুলো দ্রুত অগ্রগতি অর্জন করছে। তিনি সতর্ক করে বলেন, চীনের বড় অর্থনীতি ও আধুনিক ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে তাদের খরচ কম পড়ে। এর ফলে ইউরোপীয় নির্মাতারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

    ২০২৪ সালে বিশ্বব্যাপী বিক্রি হওয়া ১ কোটি ৭০ লাখ ব্যাটারি চালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির মধ্যে ১ কোটি ১০ লাখই বিক্রি হয়েছে চীনে। পরামর্শক সংস্থা রো মোশনের তথ্য অনুযায়ী, চীনের ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন দেশের বাইরে বৈশ্বিক ইভি ও হাইব্রিড গাড়ির বাজারের ১০ শতাংশ দখল করে ফেলেছে, এবং এই অংশ আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

    তবে চীনা গাড়ির প্রসার নিয়ে কিছু বিশেষজ্ঞ শঙ্কাও প্রকাশ করেছেন। তাদের মতে, এই গাড়িগুলো সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হ্যাকার বা তৃতীয় পক্ষের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের জন্য এটি একটি গুরুতর প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ।

    চীনের বৈদ্যুতিক গাড়িশিল্পের এমন আধিপত্য হঠাৎ আসেনি। ২০০১ সালে বিশ্ববাণিজ্য সংস্থায় (WTO) যোগদানের পর থেকেই চীনের গাড়িশিল্প দ্রুত গতিতে অগ্রসর হতে শুরু করে। এই গতি আরও বাড়ে ২০১৫ সালে ‘মেড ইন চায়না ২০২৫’ কর্মসূচির আওতায়। চীনা কমিউনিস্ট পার্টির এই দশ বছরব্যাপী পরিকল্পনার লক্ষ্য ছিল বৈদ্যুতিক বাহনসহ একাধিক প্রযুক্তি খাতে দেশকে নেতৃত্বের জায়গায় নেওয়া।

    বিওয়াইডি শুরুতে মুঠোফোনের ব্যাটারি তৈরি করলেও রাষ্ট্রীয় অর্থায়নের ফলে প্রতিষ্ঠানটি দ্রুত ইভি খাতে প্রভাবশালী হয়ে ওঠে। ইলেকট্রিক ভেহিকলস ইউকের প্রধান নির্বাহী ড্যান সিজারের মতে, চীনা গাড়ির মান এখন অনেক ভালো, এবং দেশটি দ্রুত উন্নত গাড়ি উৎপাদনের কৌশল আয়ত্ত করে ফেলেছে।

    বিশ্ববাজারে চীনা কোম্পানিগুলোর সফলতার পেছনে রয়েছে কম শ্রমমূল্য, কম উৎপাদন খরচ, সরকারি ভর্তুকি এবং কার্যকর সরবরাহ ব্যবস্থার মতো উপাদান। ২০২৩ সালের শেষের দিকে সুইস ব্যাংক ইউবিএসের একটি প্রতিবেদনে বলা হয়, বিওয়াইডি একাই পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ২৫ শতাংশ কম খরচে গাড়ি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিং এমনকি সতর্ক করেছিল যে, এই অবস্থায় যুক্তরাষ্ট্রের গাড়িশিল্প বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে।

    এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসন চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল বেইজিং। একইভাবে, ২০২৪ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়ন চীনা ইভির ওপর ৩৫.৩ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে।

    সব মিলিয়ে দেখা যাচ্ছে, বিশ্ববাজারে চীনের সস্তা কিন্তু উন্নতমানের বৈদ্যুতিক গাড়ির দাপট শুধু বাজার নয়, বৈশ্বিক রাজনীতি ও বাণিজ্য নীতিতেও পরিবর্তন আনছে। এই ধারায় অগ্রসর হয়ে চীন বৈশ্বিক ইভি শিল্পে নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে পশ্চিমা দেশগুলো ক্রমেই প্রতিযোগিতায় পেছনে পড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.