Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যমুনা সেতুতে একদিনে টোল আদায় ২ কোটির বেশি
    বাংলাদেশ

    যমুনা সেতুতে একদিনে টোল আদায় ২ কোটির বেশি

    হাসিব উজ জামানUpdated:জুন 12, 2025জুন 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যমুনা সেতুতে একদিনে টোল আদায় ২ কোটির বেশি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদুল আজহার ছুটি শেষে ঘরমুখো যাত্রার পর এবার শুরু হয়েছে রাজধানীমুখী মানুষের ফেরার পালা। ফলে যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। বুধবার (১১ জুন) একদিনেই এই সেতু দিয়ে পার হয়েছে প্রায় ৩২ হাজার যানবাহন—যার বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ টাকারও বেশি।

    যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানিয়েছেন, বুধবার দিনভর সেতু দিয়ে পূর্বমুখী (ঢাকামুখী) পার হয়েছে ১৩ হাজার ২৮৬টি যানবাহন, যেখান থেকে আদায় হয়েছে ৯৮ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা। একই দিনে পশ্চিমমুখী (উত্তরবঙ্গমুখী) যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭১২টি, এবং আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৮৫০ টাকা।

    সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়কে ঘুরে দেখা গেছে, যান চলাচলের চাপ থাকলেও এখনো বড় ধরনের যানজট দেখা যায়নি। হাইওয়ে পুলিশ, টোল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঢাকামুখী মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিংও চালানো হচ্ছে।

    সংশ্লিষ্টরা ধারণা করছেন, বৃহস্পতিবার (১২ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত এই চাপ আরও বাড়বে। কারণ, রবিবার থেকে দেশের বেশিরভাগ অফিস-আদালত খুলে যাবে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, “উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মানুষের চাপ আরও বাড়বে সিরাজগঞ্জ মহাসড়কে। তবে আমরা প্রস্তুত আছি। আশা করছি, বাড়তি চাপ হলেও যানজট হবে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    বাংলাদেশ

    ঢাকা গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.