Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারেই বাড়বে প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক
    অর্থনীতি

    রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারেই বাড়বে প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক

    সিভি ডেস্কজুন 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির এই পূর্বাভাস দুটি গুরুত্বপূর্ণ অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে—এক, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হওয়া; দুই, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সংস্কারের কার্যকর বাস্তবায়ন। এই দুই শর্ত পূরণ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরের তুলনায় বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।

    বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস–এর সর্বশেষ সংস্করণে এই পূর্বাভাস উঠে এসেছে। গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বিশ্ব অর্থনীতির সার্বিক পরিস্থিতির পাশাপাশি অঞ্চলভিত্তিক ও দেশভিত্তিক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাণিজ্যে প্রতিবন্ধকতা ও নীতিগত অনিশ্চয়তার কারণে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে, যা ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর সর্বনিম্ন পর্যায়ে থাকবে।

    বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য গত জানুয়ারিতে বিশ্বব্যাংক যে ৪ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল, তা জুনে সংশোধন করে ৩ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিলেই বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে একই প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছিল। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাম্প্রতিক সময়ের সাময়িক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ হতে পারে।

    আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা পূর্ববর্তী ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনেও ছিল। যদিও জানুয়ারির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এ সময়ের জন্য প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৫ দশমিক ৪ শতাংশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত বাজেটে আগামী অর্থবছরের প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বানুমান করা হয়েছে।

    দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি আরও বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৫ দশমিক ৭ শতাংশে। একই সময়ের জন্য সরকারের লক্ষ্য ৬ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি কমার ফলে ব্যক্তিগত খাতে ভোগ ব্যয় বাড়বে এবং তা প্রবৃদ্ধির অনুকূলে কাজ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    সাম্প্রতিক সময়ে সুদের হার বাড়ানোয় মূল্যস্ফীতিতে কিছুটা লাগাম টানা গেলেও তা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি আরও কমার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মুদ্রানীতির কড়াকড়ি কিছুটা শিথিল হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, সুদের হার বাড়ানোর ফলে ব্যাংকিং খাতে ঋণের প্রবৃদ্ধি কমেছে। আগামী অর্থবছরে সরকারের মূলধন ব্যয় কমতে পারে, তবে চলতি ব্যয় বেড়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বিশ্বব্যাংকের গত এপ্রিলের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছিল, রাজনৈতিক অনিশ্চয়তা, অপর্যাপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেশের অর্থনৈতিক গতিশীলতার পথে বড় বাধা হিসেবে কাজ করছে। চলতি অর্থবছরের শুরুতে আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ এবং শিল্প কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থায়নের সংকোচন। এসব কারণে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে।

    তবে প্রতিবেদনে আশার আলোও দেখিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে, অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগ যদি যথাযথভাবে বাস্তবায়ন হয়, তবে আগামী অর্থবছরেই প্রবৃদ্ধি পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হবে। মূলত স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, ব্যবসার জন্য সহায়ক পরিবেশ এবং অর্থনৈতিক সংস্কার—এই তিনটি উপাদানের সমন্বয়ে বাংলাদেশ পুনরায় উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারে বলে মনে করছে সংস্থাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.