Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক ঋণে আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা
    অর্থনীতি

    ব্যাংক ঋণে আস্থা হারাচ্ছেন উদ্যোক্তারা

    সিভি ডেস্কজুন 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যাংকে ঋণের কিস্তি, বাজারের থলে ফাঁকা!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্যে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। ডলার সংকট, বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি বেসরকারি খাতে ঋণের উচ্চ সুদহার এই স্থবিরতার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কঠোর মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিতে বড় ধাক্কা লেগেছে। যার ফলে পুরনো ব্যবসাগুলোর সম্প্রসারণ থমকে গেছে এবং নতুন বিনিয়োগে আগ্রহ কমে এসেছে। এর প্রতিক্রিয়ায় শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে, বিক্রি হ্রাস পাচ্ছে এবং কর্মসংস্থানও ব্যাপকভাবে ঝুঁকির মুখে পড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৭.৫০ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৪০ শতাংশ কম। মার্চ মাসে এ প্রবৃদ্ধি ছিল ৭.৫৭ শতাংশ এবং তার আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ৬.৮২ শতাংশ। জানুয়ারিতে এ হার ছিল ৭.১৫ শতাংশ। বিশ্লেষণে দেখা যায়, করোনাভাইরাস মহামারির সময় ২০২১ সালের মে মাসে ঋণের প্রবৃদ্ধি নেমেছিল ৭.৫৫ শতাংশে, যা তখনকার অন্যতম সর্বনিম্ন পর্যায় ছিল। বর্তমানে ফের সেই নিম্নমুখী ধারা ফিরে এসেছে।

    এই পরিস্থিতিকে অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার অর্থ হচ্ছে বিনিয়োগ কমে যাচ্ছে। এর ফলে কর্মসংস্থান হ্রাস পাবে এবং দারিদ্র্য বিমোচনে নেতিবাচক প্রভাব পড়বে।” তিনি আরো বলেন, উচ্চ সুদের কারণে ব্যাংক ঋণ গ্রহণযোগ্য না হওয়ায় বিকল্প উৎস, যেমন পুঁজিবাজার, গুরুত্বপূর্ণ হতে পারত কিন্তু সেই খাতেও অচলাবস্থা বিরাজ করছে।

    বর্তমানে ব্যাংকগুলো ১৪ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ দিচ্ছে, যা বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। মূল্যস্ফীতির লাগাম টানতেই বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে, যার ফলে ঋণের সুদহার বেড়েছে। যদিও আমানতকারীরা কিছুটা লাভবান হচ্ছেন, তবে ব্যাংকগুলো আমানত টানতে পারছে না, আর ব্যবসায়ীরা উচ্চ সুদের ঋণে আগ্রহ হারাচ্ছেন। ফলে অর্থনীতির চক্র বাধাগ্রস্ত হচ্ছে।

    চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খোলা হয়েছে ১৪১ কোটি ৯১ লাখ ডলারের, যা আগের অর্থবছরে ছিল ১৯৫ কোটি ৬২ লাখ ডলার। শতকরা হিসাবে এই পতনের হার ২৭.৪৬ শতাংশ। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, শিল্প স্থাপনায় উদ্যোক্তাদের আগ্রহ মারাত্মকভাবে কমে গেছে।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান জানান, রাজনৈতিক অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি নীতির অভাবে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাচ্ছেন না। উচ্চ সুদের কারণে ব্যাংক ঋণ গ্রহণ কঠিন হয়ে পড়েছে এবং এর প্রভাব পড়ছে শিল্প স্থাপনা, কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণে।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, “বর্তমানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে শিল্পের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ এবং সরবরাহ শৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।” তিনি আরও বলেন, “ঋণের প্রবাহ ডাবল ডিজিটে ফিরিয়ে আনা, মন্দ ঋণ কমাতে নজরদারি জোরদার করা, আর্থিক খাতে স্বচ্ছতা আনা এবং সুদের হার হ্রাস করা এখন সময়ের দাবি।”

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ মনে করেন, পর্যাপ্ত গ্যাস না থাকা, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে গেছে। তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ মনে করছেন ব্যবসায়ীরা। অনেকেই এখন ‘ওয়েট অ্যান্ড সি’ অবস্থানে রয়েছেন।”

    বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “বর্তমানে দেশে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। রাজনৈতিকভাবে একটি নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত নতুন বিনিয়োগ স্থবির থাকবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার গঠিত হলে দেশের অর্থনৈতিক গতি ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে।”

    এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাফ জানিয়ে দিয়েছেন, মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতিসূদহার ১০ শতাংশে রাখা হবে। তিনি বলেন, “কেবল ব্যবসায়ীদের চাপের মুখে সুদহার কমিয়ে দেওয়া হবে না। আগে মূল্যস্ফীতি কমাতে হবে, তারপর ধাপে ধাপে নীতিসূদহার কমানো হবে।”

    অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে হলে এখনই বেসরকারি খাতকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কারণ দেশের শিল্প উৎপাদন, বিপণন ও সেবা খাত মূলত এই খাতের ওপর নির্ভরশীল। অথচ ঋণ সীমিত করে, উচ্চ সুদের বেড়াজালে ফেলে খাতটিকে ক্রমাগত দুর্বল করা হলে অর্থনীতির সামগ্রিক উন্নয়ন থমকে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে যেমন মুদ্রানীতির মধ্যে স্থিতিশীলতা প্রয়োজন, তেমনি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং রাজনৈতিক নিশ্চয়তা প্রদানই হতে পারে এই সংকট কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি।

    সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এক লাখ চার হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, সরকার যখন নিজেই ব্যাংক ঋণের ওপর আরও বেশি নির্ভর করছে, তখন বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও সংকুচিত হবে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে।

    সর্বোপরি, অর্থনীতিকে গতিশীল করতে হলে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে আনা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বেসরকারি খাতকে নীতিগতভাবে সহায়তা প্রদান এখন সময়ের দাবি। অন্যথায় বিনিয়োগ হ্রাস, কর্মসংস্থানের সংকট এবং সামগ্রিক অর্থনৈতিক মন্দা দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.