Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন জট, অপেক্ষায় ১২১টি জাহাজ
    অর্থনীতি

    টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন জট, অপেক্ষায় ১২১টি জাহাজ

    হাসিব উজ জামানজুন 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চট্টগ্রাম বন্দর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঈদের দীর্ঘ ছুটির প্রভাবে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর কার্যত এক বিশাল অচলাবস্থার মুখোমুখি হয়েছে। কাগজে-কলমে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কন্টেইনার ও পণ্য খালাস অব্যাহত থাকলেও পরিবহন সংকট এবং ব্যাংকসহ অন্যান্য খাতের ছুটির কারণে ডেলিভারির হার কমে যাওয়ায় বন্দরের জেটি ইয়ার্ডে কন্টেইনার এবং খোলা পণ্যের ব্যাপক জট তৈরি হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্দরের বিভিন্ন ইয়ার্ডে জমে থাকা কন্টেইনারের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭১২ টিইইউএস। যা বন্দরের ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮ টিইইউএস-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এছাড়া জেটি ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১২১টি। এর মধ্যে বহির্নোঙরে থাকা ৯৭টি জাহাজের ৪২টিই পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এসব জাহাজে শিল্পের কাঁচামাল, খাদ্যশস্য, সার, ভোগ্যপণ্য, জ্বালানি তেলসহ নানা গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে।

    বন্দরের পক্ষ থেকে জানানো হয়, ছুটির মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং যথারীতি ডেলিভারি নেওয়া সম্ভব। এমনকি চট্টগ্রাম কাস্টম হাউসও তাদের প্রস্তুতি অনুযায়ী সক্রিয় রয়েছে। কিন্তু বাস্তবে, ব্যাংক ও পরিবহন খাতসহ অন্যান্য সংশ্লিষ্ট সেবা বন্ধ থাকায় এসব সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছেন না আমদানিকারক ও রফতানিকারকেরা। ফলে ডেলিভারি ও পরিবহন ব্যাহত হচ্ছে, যা সরাসরি প্রভাব ফেলছে শিল্প খাতে কাঁচামাল সরবরাহে।

    আগামীকাল শনিবার থেকে দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প এলাকা চট্টগ্রাম ইপিজেডসহ বিভিন্ন কলকারখানা চালু হওয়ার কথা। কিন্তু বন্দরের এই জট ও ডেলিভারি জটিলতায় এসব কারখানায় কাঁচামালের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে রপ্তানি পণ্যের সময়মতো জাহাজীকরণ সম্ভব না হওয়ায় বিদেশি ক্রয় আদেশ বাতিলের ঝুঁকিও বাড়ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি খাতও হুমকির মুখে পড়তে পারে।

    চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে ও পরে কয়েক দিন খালাস কার্যক্রমে গতি কিছুটা কম ছিল, তবে ধীরে ধীরে তা বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার টিইইউএস কন্টেইনার খালাস করা হয়েছে, যদিও স্বাভাবিক সময়ে এই সংখ্যা থাকে পাঁচ হাজারের বেশি। গতকালও জেটি ইয়ার্ডে নতুন করে যুক্ত হয়েছে সাত হাজার ৪৪৩ টিইইউএস কন্টেইনার, অথচ ডেলিভারি হয়েছে মাত্র পাঁচ হাজার ৫৯৫ টিইইউএস। এ থেকেই বোঝা যায়, চাহিদা ও সরবরাহের মধ্যে কতটা ব্যবধান তৈরি হয়েছে।

    বন্দরের তথ্য অনুযায়ী, বহির্নোঙরে অপেক্ষমাণ ৯৭টি জাহাজের মধ্যে ৫৫টিতে পণ্য খালাসের কাজ চলছে। বাকিগুলো অপেক্ষমাণ। এর মধ্যে রয়েছে ১৩টি কন্টেইনারবাহী জাহাজ এবং ৩৩টি জেনারেল কার্গো জাহাজ, যার মধ্যে ২১টিতে খালাস কার্যক্রম চলছে। তাছাড়া জেটি ও বহির্নোঙরে অবস্থান করছে আরও ১৩টি অয়েল ট্যাংকার।

    বন্দরে যে ধরনের পণ্য আটকে আছে তার মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল, সিমেন্ট ক্লিংকার, চিনি, খাদ্যশস্য, সার এবং ভোজ্যতেল। কার্গো পণ্য যেমন সিমেন্ট, কয়লা ও পাথর বহির্নোঙরে খালাস হলেও, কন্টেইনারবাহী জাহাজগুলোকে অবশ্যই মূল জেটিতে এনে কন্টেইনার নামাতে হয়। এতে জেটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

    বিজিএমইএ নেতারা বলছেন, টানা ছুটির কারণে বন্দরে যে জট তৈরি হয়েছে, তা আমদানি-রপ্তানি উভয় খাতেই ধীরগতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন, চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস সচল থাকলেও অন্যান্য খাতের অচলাবস্থায় এই সুফল পুরোপুরি কাজে লাগছে না, যার প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতির উপরেও।

    বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের সরকারি ছুটি শুরু হয় গত ৫ জুন থেকে। তবে তার আগেই বন্দরে কন্টেইনার ডেলিভারি ও পরিবহন কমে আসে। এ অবস্থার সূচনা হয় ১৪ মে থেকে শুরু হওয়া কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতির মাধ্যমে। সেই কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিকতা ফিরতে না ফিরতেই শুরু হয় ঈদের ছুটি। ফলে এই দুই পর্ব মিলিয়ে বন্দরে নজিরবিহীন জট তৈরি হয়েছে।

    বর্তমান পরিস্থিতিতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ বাতিলের শঙ্কাও বাড়ছে, যা শেষ পর্যন্ত প্রভাব ফেলবে সাধারণ ভোক্তার ওপর। ব্যয়বৃদ্ধির এই চক্রবৃদ্ধি পণ্যমূল্য বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। ফলে ঈদের আনন্দ শেষে অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা আরও বাড়ছে।

    চট্টগ্রাম বন্দরের এই পরিস্থিতি যেন আরও দীর্ঘস্থায়ী না হয়, সে জন্য দ্রুত এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা ও খাত সংশ্লিষ্টরা। অন্যথায় দেশের প্রধান অর্থনৈতিক প্রবাহপথে এই অচলাবস্থা সামগ্রিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.