Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চুইঝাল চাষে সাফল্য, সিরাজগঞ্জে নতুন আশার আলো
    অর্থনীতি

    চুইঝাল চাষে সাফল্য, সিরাজগঞ্জে নতুন আশার আলো

    মনিরুজ্জামানUpdated:জুন 14, 2025জুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চুইঝাল চাষে সাফল্য, সিরাজগঞ্জে নতুন আশার আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিরাজগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চুইঝাল চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন প্রবাসফেরত এক কৃষক। মসলাজাতীয় উচ্চমূল্যের এই ফসল চাষের মাধ্যমে যেমন নিজের ভাগ্য বদলেছেন, তেমনি অনুপ্রাণিত করছেন জেলার অন্যান্য কৃষক ও তরুণ উদ্যোক্তাদের।

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা শাহ আলম (৪৫) সৌদি আরবে প্রায় এক যুগ প্রবাসজীবন কাটিয়ে ২০২২ সালে দেশে ফিরে আসেন। প্রবাসে থাকা অবস্থায় ইউটিউবে খুলনার কিছু সফল চুইঝাল চাষির ভিডিও দেখে তাঁর আগ্রহ জন্মে। দেশে ফিরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের আওতায় পরিচালিত একটি প্রকল্পের সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এনডিপি)-এর মাধ্যমে তিনি চুইঝাল চাষ শুরু করেন।

    তাঁর উদ্যোগের সূচনা হয় ২০২২ সালের ৩০ আগস্ট। বাড়ির পাশের ৩৩ শতক জমি তিন বছরের জন্য ৬০ হাজার টাকায় ইজারা নিয়ে চুইঝালের বাণিজ্যিক চাষ শুরু করেন তিনি।  শুরু থেকে এ পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা। বিপরীতে চলতি বছর দুটি ধাপে তিনি ৭ লাখ ৩৭ হাজার টাকার চুইঝাল বিক্রি করেছেন বলে জানিয়েছেন। খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা তাঁর খেত থেকে সরাসরি চুইঝাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

    চুইঝাল একটি লতাজাতীয় মসলা, যা শুধুমাত্র রন্ধনশিল্পেই নয়, নানা ভেষজ গুণের জন্যও ব্যবহৃত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরায় এই মসলার চাষ বেশি হলেও সিরাজগঞ্জে বাণিজ্যিক চাষ এটাই প্রথম। রান্নায় মাংসের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় এই মসলা, যেটিতে আর আলাদা করে মরিচ যোগ করার প্রয়োজন পড়ে না।

    এছাড়া, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পুষ্টিবিদ আবদুল মজিদ জানিয়েছেন, চুইঝাল গ্যাস্ট্রিক সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকর।  এটি ক্ষুধামান্দ্য দূর করতে সহায়তা করে, খাবারে রুচি বাড়ায় এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে।

    দেশে বর্তমানে দুই প্রকার চুইঝালের চাষ হয়ে থাকে।  একটি হলো গেছো চুইঝাল, যা অন্য গাছের গায়ে পেঁচিয়ে বেড়ে ওঠে। অন্যটি হলো ঝাড় চুইঝাল, যা সরাসরি জমিতে ঝোপ আকারে চাষ হয়। বাজারে ঝাড় চুইঝালের চাহিদা ও দাম বেশি। প্রতি কেজি কাঁচা চুইঝাল ৭০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হয়, আর শুকনো চুইঝালের দাম ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ওঠে। এক হেক্টর জমিতে ঝাড় চুইঝালের বার্ষিক ফলন হতে পারে ২ থেকে ২.৫ মেট্রিক টন।

    প্রবাসফেরত কৃষক শাহ আলম বলেন,  আমি এখন আর বিদেশে যাব না। দেশের মাটিতে থেকেই কৃষিকাজ করে স্বাবলম্বী হতে চাই। আমার বিশ্বাস, দেশের তরুণ সমাজ যদি এই চাষে আগ্রহী হয়, তাহলে তারা লাভবান হবে। দেশের বাজার ছাড়াও বিদেশেও চুইঝালের ব্যাপক চাহিদা রয়েছে।  চাহিদা ও সফলতা দেখে শাহ আলম চলতি বছর আরও দুই বিঘা জমিতে চুইঝাল চাষের পরিকল্পনা নিয়েছেন। পাশাপাশি তিন বিঘা জমিতে উন্নত জাতের পেঁপে চাষ শুরু করেছেন,  যেগুলোর গাছ ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে।

    শাহ আলমের এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় তরুণরাও। নিয়ামতপুর গ্রামের কলেজপড়ুয়া শিক্ষার্থী ওমর ফারুক ও ফিরোজ আহমেদ জানান, তাঁদের বাড়ির পাশেই শাহ আলমের সফল খেত দেখে তাঁরাও নিজেদের পরিত্যক্ত জমিতে চুইঝাল চাষের পরিকল্পনা করছেন। এনডিপির কৃষি বিভাগের ব্যবস্থাপক আবদুল হালিম জানিয়েছেন, পরিকল্পিতভাবে চুইঝাল চাষ করলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। বর্তমানে এই মসলাকে ঘিরে হোটেল ব্যবসায়েও নতুনত্ব এসেছে, যা এটির জনপ্রিয়তা বৃদ্ধিরই প্রমাণ।

    সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসান শহীদ বলেন, জেলার বেলে দোআঁশ মাটিতে চুইঝালের এই সফল চাষ প্রথমবারের মতো হয়েছে।  এখন কৃষি অফিসের পক্ষ থেকে অন্যান্য কৃষক,  তরুণ ও উদ্যোক্তাদের এই মূল্যবান মসলাজাতীয় ফসল চাষে আগ্রহী করে তোলা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.