Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজেটে গরিবদের গুরুত্ব কম, সমালোচনায় বিশেষজ্ঞরা
    অর্থনীতি

    বাজেটে গরিবদের গুরুত্ব কম, সমালোচনায় বিশেষজ্ঞরা

    মনিরুজ্জামানUpdated:জুন 14, 2025জুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজেটে গরিবের বরাদ্দ কমেছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ হ্রাস করা হয়েছে এমন সময়ে, যখন দেশে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে এবং কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাজেটের এই দিকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশ্লেষকরা। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত দরিদ্র মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে।

    বাজেটে দারিদ্র্য বিমোচন সংক্রান্ত খাতে বরাদ্দ রাখা হয়েছে চার লাখ ৪৮ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ১২ হাজার ৯৯৪ কোটি টাকা কম। আগের বছর এই খাতে বরাদ্দ ছিল চার লাখ ৬১ হাজার কোটি টাকা। গত বছর বাজেটের ৫৭ দশমিক ৯ শতাংশ ব্যয় দারিদ্র্য হ্রাসে ব্যয় করার পরিকল্পনা ছিল, এবার তা কমে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৭৭ শতাংশে। দুই অর্থবছরের ব্যবধানে দারিদ্র্য নিরসন সংক্রান্ত বরাদ্দের এই হ্রাস প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

    বিশেষজ্ঞদের মতে, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের ঘাটতি এবং বিনিয়োগ স্থবিরতার এই সময়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া একেবারেই অযৌক্তিক। তাদের মতে, বরং এই মুহূর্তে দরিদ্রদের জন্য সরাসরি সহায়তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা জরুরি ছিল।

    বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মোস্তফা কে মুজেরি এই বাজেটকে হতাশাজনক আখ্যা দিয়ে বলেন, বরাদ্দ কমানোর সিদ্ধান্ত দরিদ্র মানুষের জীবনে বাড়তি চাপ তৈরি করবে। তিনি নগদ সহায়তা ও ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেন।

    প্রস্তাবিত বাজেটে তিন লাখ এক হাজার কোটি টাকা বা ৩৮ দশমিক ১০ শতাংশ ব্যয় করা হবে সরাসরি দারিদ্র্য হ্রাসে। পরোক্ষভাবে গরিবদের উপকারে আসবে এমন খাতে ব্যয় হবে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা মোট বাজেটের ১৮ দশমিক ৬৬ শতাংশ। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, পরিচালন ব্যয়ের পাঁচ লাখ ৩৫ হাজার কোটি টাকার মধ্যে ৫৩ দশমিক ০৬ শতাংশ এবং উন্নয়ন বাজেটের ৬৬ দশমিক ৪৬ শতাংশ ব্যয় হবে দরিদ্রবান্ধব খাতে।

    তবে বাজেটের এই বরাদ্দ বাস্তবতা প্রতিফলিত করে না বলেই মনে করেন বিশ্লেষকরা। বাজেটে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয়ের ৯৮ শতাংশ বরাদ্দ দারিদ্র্য নিরসনে ব্যয় হবে। একইভাবে, সেতু বিভাগে ৯৪ শতাংশ, পরিসংখ্যান বিভাগে ৯০ শতাংশ, দুর্যোগ ব্যবস্থাপনায় ৮৮ শতাংশ, রেলপথে ৮৭ শতাংশ এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে ৮৭ শতাংশ বরাদ্দ দারিদ্র্য হ্রাসে ব্যবহৃত হবে বলে দাবি করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বরাদ্দ নিয়েও।  বিভাগটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৬৭ কোটি টাকা, যার ৯০ দশমিক ৪৪ শতাংশ দারিদ্র্য হ্রাসে ব্যবহারের দাবি করা হয়েছে বাজেটে। কিন্তু বিশ্লেষণে দেখা গেছে, এই বরাদ্দের বড় অংশই ব্যয় হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, প্রশাসনিক ব্যয়, প্রশিক্ষণ ও যন্ত্রপাতি কেনায়। কেবল বেতন-ভাতার জন্যই বরাদ্দ রাখা হয়েছে ১৬২ কোটি টাকা, যা মোট বরাদ্দের এক-তৃতীয়াংশেরও বেশি।  অথচ এই বিভাগের মূল কাজ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, সরাসরি দারিদ্র্য হ্রাস নয়। ২০২২ সালের পর থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নতুন করে দারিদ্র্যের হারের তথ্য প্রকাশ করেনি, যার ফলে দারিদ্র্য পর্যবেক্ষণে ঘাটতি তৈরি হয়েছে।

    অবকাঠামোগত উন্নয়নকেও দারিদ্র্য হ্রাসের খাতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।  বাজেটে বলা হয়েছে, সেতু বিভাগের বরাদ্দ ছয় হাজার ২২ কোটি টাকার ৯৪ শতাংশ দারিদ্র্য হ্রাসে ব্যবহৃত হবে। যুক্তি হিসেবে দেখানো হয়েছে, সেতু নির্মাণে কর্মসংস্থান তৈরি হয়, যা দরিদ্রদের জন্য সুফল বয়ে আনে। উদাহরণ হিসেবে পদ্মা সেতুর কারণে জিডিপি প্রবৃদ্ধি ১.২৩ শতাংশ এবং দারিদ্র্য হ্রাস ০.৮৪ শতাংশ হারে হবে বলে দাবি করা হয়েছে।

    কিন্তু বাস্তবচিত্র ভিন্ন। বিশ্লেষকদের মতে, পদ্মা সেতু কিংবা কর্ণফুলী টানেলের মতো প্রকল্পের সুফল মূলত উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ, গরিব জনগোষ্ঠী এর প্রত্যক্ষ সুবিধা খুব কমই পায়। একইভাবে রেল, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের বরাদ্দের শ্রেণিবিন্যাসেও অসংগতি রয়েছে।  রেল মন্ত্রণালয় বরাদ্দের ৮৭ দশমিক ৬৬ শতাংশ দারিদ্র্য হ্রাসে ব্যবহার হবে বললেও, নৌপরিবহন মন্ত্রণালয়ে এই হার মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ, যা নিয়ে স্বচ্ছতার প্রশ্ন উঠেছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, বাজেটে যেসব খাতে দারিদ্র্য হ্রাসের বরাদ্দ দেখানো হয়েছে, তার অনেকগুলোই অসংগতিপূর্ণ।  বরাদ্দের অঙ্ক বড় হলেই যে দারিদ্র্য কমবে, তা নয়। বরং প্রয়োজন বাস্তবায়নের স্বচ্ছতা এবং সরাসরি দরিদ্রদের হাতে সহায়তা পৌঁছে দেওয়া। তার ভাষায়, “অর্থনীতি বড় হয়েছে ঠিকই, কিন্তু গরিব মানুষের আয় বাড়েনি। বাজেটের টাকা যদি সঠিকভাবে খরচ না হয়, তাহলে দারিদ্র্য থেকে মুক্তি মিলবে না।”
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.