Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত হয়ে উঠছে আইফোন রপ্তানির নতুন কেন্দ্র
    অর্থনীতি

    ভারত হয়ে উঠছে আইফোন রপ্তানির নতুন কেন্দ্র

    মনিরুজ্জামানজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত হয়ে উঠছে আইফোন রপ্তানির নতুন কেন্দ্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের পর বিশ্ববাজারে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে অ্যাপল। চীনে উৎপাদনের ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারত থেকে আইফোনের উৎপাদন ও রপ্তানি জোরদার করছে টেক জায়ান্টটি। ফলে ভারতে আইফোন উৎপাদন ব্যাপক হারে বেড়েছে এবং তার বড় অংশই সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে।

    বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে ভারতের ফক্সকন কারখানায় তৈরি প্রায় ৩০২ কোটি ডলারের আইফোন রপ্তানি হয়েছে, যার ৯৭ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। যেখানে এক বছর আগেও ভারতের রপ্তানির ৫০ শতাংশ যেত যুক্তরাষ্ট্রে। চলতি বছরের মে পর্যন্ত পাঁচ মাসে মোট ৪৪০ কোটি ডলারের আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ফক্সকন।  অথচ পুরো ২০২৪ সালে এই রপ্তানির পরিমাণ ছিল ৩৭০ কোটি ডলার।

    ভারতে তৈরি আইফোন আগে যুক্তরাষ্ট্র ছাড়াও নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সরবরাহ হতো। কিন্তু বর্তমানে প্রায় একচেটিয়াভাবে সেগুলো যুক্তরাষ্ট্রেই যাচ্ছে। ফক্সকন বা অ্যাপলের কেউই এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে ভারতের ফ্যাক্টরিতে উৎপাদন বাড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে কড়া ভাষায় বলেন, আমরা চাই না আপনি ভারতে উৎপাদন করুন। ভারত নিজেদের সামলাতে পারবে, তারা ভালো করছে। আমরা চাই আপনি এখানে, যুক্তরাষ্ট্রেই উৎপাদন করুন।

    চীনা পণ্যের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাসের কৌশল নিচ্ছে। গত ২ এপ্রিল ট্রাম্প ৫৭টি দেশের ওপর পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দেন,  যার মধ্যে অন্তত ১০ শতাংশ ন্যূনতম শুল্ক কার্যকর করা হয়। যদিও ৯ এপ্রিল কার্যকরের দিন তা তিন মাসের জন্য স্থগিত করেন তিনি। তবে চীনের ওপর এই শুল্ক দাঁড়ায় তিন অঙ্কে, যার পরিপ্রেক্ষিতে চীনও পাল্টা শুল্ক আরোপ করে।  এখন দুই দেশই শুল্ক কমানোর আলোচনা চালিয়ে যাচ্ছে।

    ট্রাম্প সর্বশেষ ঘোষণা দিয়েছেন, চীনের ওপর ৫৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে, যদিও সেটি এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। এই পরিস্থিতিতে চীনে উৎপাদিত পণ্যের খরচ বেড়ে যাওয়ায় অ্যাপল তাদের বিকল্প সরবরাহ চেইন প্রস্তুত করছে। মার্চে পাল্টা শুল্কের ইঙ্গিত পাওয়ার পরই আইফোন ১৩, ১৪, ১৬ ও ১৬ই মডেলের প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য চার্টার্ড বিমানে করে সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

    ভারতের চেন্নাই বিমানবন্দর হয়ে রপ্তানি কার্যক্রম সহজ করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অ্যাপল পণ্য ছাড়ের সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করেছে। এই বিমানবন্দর এখন অ্যাপলের রপ্তানির প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। অ্যাপলের যুক্তরাষ্ট্রে বার্ষিক বিক্রি প্রায় ৬ কোটিরও বেশি আইফোন, যার ৮০ শতাংশই চীনে তৈরি হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে উৎপাদন বাড়াতে হচ্ছে অ্যাপলকে। কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক প্রচীর সিং বলেন,  চলতি বছরে বৈশ্বিক আইফোন উৎপাদনের ২৫ থেকে ৩০ শতাংশ ভারতে হবে, যেখানে ২০২৪ সালে এই হার ছিল মাত্র ১৮ শতাংশ।

    এদিকে, ভারতের টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা ইলেকট্রনিকসও আইফোন উৎপাদনে অংশ নিচ্ছে। মার্চ ও এপ্রিল মাসে তাদের তৈরি ৮৬ শতাংশ আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে। যদিও মে মাসের তথ্য এখনো প্রকাশ পায়নি। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই থেকে রপ্তানি শুরু করে টাটা, তখন তাদের ৫২ শতাংশ পণ্যই যুক্তরাষ্ট্রে গিয়েছিল।

    দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ভারতে মূলত আইফোনের চূড়ান্ত সংযোজন কাজ হয়, যা তুলনামূলকভাবে কম লাভজনক হলেও কর্মসংস্থানের দিক থেকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চীনে যেখানে তিন লাখ কর্মী এই কাজে নিয়োজিত, ভারতে সেই সংখ্যা ৬০ হাজারে পৌঁছেছে।

    বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানায়, এক হাজার ডলারের একটি আইফোন থেকে কোয়ালকম ও বোর্ডকমের মতো মার্কিন কোম্পানি ৮০ ডলার, তাইওয়ান চিপ উৎপাদনে ১৫০ ডলার, দক্ষিণ কোরিয়া ওএলইডি ও মেমোরিতে ৯০ ডলার এবং জাপান ক্যামেরায় ৮৫ ডলার আয় করে। অন্যদিকে, জার্মানি, ভিয়েতনাম এবং মালয়েশিয়া পায় ৪৫ ডলার। কিন্তু ভারত ও চীন কেবল ৩০ ডলার করে আয় করে, যা মোট মূল্যের মাত্র ৩ শতাংশের নিচে। তবুও এই উৎপাদন কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতের জন্য একটি ইতিবাচক বার্তা হয়ে উঠেছে।

    বিশ্ববাজারে চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনার মধ্যে অ্যাপলের এই কৌশলগত পরিবর্তন প্রযুক্তি খাতে একটি বড় সিগন্যাল দিচ্ছে। উৎপাদন ও রপ্তানিতে ভারতের গুরুত্ব ক্রমেই বাড়ছে, আর এতে একদিকে যুক্তরাষ্ট্রের বাজার সুরক্ষিত থাকছে, অন্যদিকে ভারতের অর্থনীতিও পাচ্ছে নতুন গতি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.