Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯ লাখ তরুণকে দক্ষ করে জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ
    অর্থনীতি

    ৯ লাখ তরুণকে দক্ষ করে জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ

    মনিরুজ্জামানজুন 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বব্যাংক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুব সমাজকে দেশের উন্নয়নযাত্রায় আরও সক্রিয় অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করতে এক বড় পদক্ষেপ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। আর্ন- নামের একটি বহুমাত্রিক কর্মসূচির মাধ্যমে ২০২৮ সালের মধ্যে মোট ৯ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও দক্ষতার আওতায় এনে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশাল উদ্যোগের মধ্যে প্রায় পাঁচ লাখই হবেন কর্মহীন ও প্রশিক্ষণবিহীন যুব নারী। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক রূপান্তর ও প্রবৃদ্ধিতে তরুণ জনগোষ্ঠীর সরাসরি অবদান নিশ্চিত হবে।

    যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালকের ভাষ্য অনুযায়ী, আর্ন প্রকল্প একটি কর্মমুখী এবং পরিবেশবান্ধব কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে যুবদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান তৈরি ও উদ্যোক্তা গড়ে তোলার কার্যক্রমও থাকবে। প্রশিক্ষণপ্রাপ্তরা ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থানে সক্ষম হবেন। বিশেষত যুব নারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোতে তাঁদের শক্তিশালী উপস্থিতি গড়ে তোলা হবে।

    প্রকল্পটির অন্যতম লক্ষ্য হচ্ছে, বিকল্প শিক্ষার সুযোগ তৈরি এবং যুব সমাজের দক্ষতা বাড়িয়ে তাঁদের সরাসরি আয়মুখী কার্যক্রমে যুক্ত করা। একই সঙ্গে তাঁদের নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি ইন্টার্নশিপ এবং উদ্যোক্তা তৈরির সুযোগও সৃষ্টি করা হবে। উদ্যোক্তা হতে আগ্রহী যে কোনো তরুণ এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাবেন।

    প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন প্রক্রিয়ায় যুবসমাজ, তাঁদের পরিবার এবং স্থানীয় অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এভাবে তরুণদের আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থান যেমন উন্নত হবে, তেমনি তাঁদের সম্পৃক্ততাও হবে টেকসই ও ফলপ্রসূ।

    আর্ন প্রকল্পের আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এবং অধিদপ্তরের আওতাধীন সংস্থাগুলোর (যেমন—যুব প্রশিক্ষণ কেন্দ্র, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, উপজেলা অফিস, বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। এটি তরুণদের সহায়ক পরিবেশ গড়ে তুলতে এবং তাঁদের প্রশিক্ষণ ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

    এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ নারীসহ দেশের যুব সমাজের জন্য প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সরকার চায়, ২০৩০ সালের মধ্যে বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রায় ৯ লাখ দক্ষ শ্রমশক্তি গড়ে তুলে বাংলাদেশকে অর্থনৈতিক রূপান্তরের পথে এগিয়ে নিতে। একই সঙ্গে এই কর্মসূচি এলডিসি থেকে উত্তরণের জাতীয় পরিকল্পনাকেও সহায়তা করবে।

    প্রকল্পটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য প্রযোজ্য, যারা বর্তমানে কোনো শিক্ষা, প্রশিক্ষণ বা উপার্জনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত নন। এই নিট (NEET – Not in Education, Employment or Training) জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কমপক্ষে ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। ছয়টি ক্যাটাগরিতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা দক্ষ হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন।

    এই বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘প্রায় ৯ লাখ তরুণ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। আমাদের প্রশিক্ষণপ্রাপ্তরা এতটাই সফল হন যে আমরা আলাদা প্রচার না করেও ব্যাপক সাড়া পাই। আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে বাছাই করতেই কষ্ট হয়। তবে এটি আমাদের জন্য ইতিবাচক সংকেত। আমরা আশাবাদী, আর্ন প্রকল্পেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং তরুণরা বাস্তব জীবনে এর সুফল পাবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.