পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১০ দিনের সরকারি ছুটির পর আগামীকাল রোববার (১৫ জুন) থেকে পুনরায় কার্যক্রম শুরু করছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের আগে পুঁজিবাজার ১০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এর ফলে গত ৫ জুন থেকে দেশের সকল পুঁজিবাজার লেনদেন বন্ধ ছিল। এছাড়া, সরকার জুনের ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করায় এবং ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও মিলে টানা ১০ দিন সরকারি প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ থাকে।
এই দীর্ঘ ছুটির পর আগামীকাল থেকে পুঁজিবাজার খুলে কার্যক্রম শুরু করবে, যার মাধ্যমে বিনিয়োগকারীরা আবারও শেয়ার ও অন্যান্য পুঁজিবাজার লেনদেনে অংশগ্রহণ করতে পারবেন

