Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের জয়যাত্রা
    অর্থনীতি

    বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের জয়যাত্রা

    মনিরুজ্জামানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের জয়যাত্রা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের তৈরি পোশাক খাত ২০২৫ সালের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে রফতানির দিক থেকে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে বাংলাদেশের রফতানি ২৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে যেখানে রফতানি ছিল ৬ দশমিক ০২ বিলিয়ন ইউরো, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ইউরোতে। অর্থাৎ, এক বছরে ১ দশমিক ৫২ বিলিয়ন ইউরো বেশি আয় করেছে বাংলাদেশ।

    এ প্রবৃদ্ধির ফলে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের পরেই দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে। একই সময়ে চীন ৭ দশমিক ৮৮ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রফতানি করে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বা ১ দশমিক ৫০ বিলিয়ন ইউরো বেশি। তবে প্রবৃদ্ধির হারে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে এবং ইউরোর পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ হিসেবে স্থান পেয়েছে।

    মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ ইইউতে ১ দশমিক ৯১ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রফতানি করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৬০ দশমিক ৯ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ২৮ শতাংশ, মার্চে ১৮ দশমিক ৬ শতাংশ এবং এপ্রিলে ৬ শতাংশ।

    রফতানিকারকদের ব্যাখ্যায়, জানুয়ারির প্রবৃদ্ধি বেশি হওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। এর মধ্যে রয়েছে ২০২৪ সালের শেষ ভাগে প্রাপ্ত অর্ডারগুলোর চালান পরবর্তী বছর জানুয়ারিতে পাঠানো, বছরের শুরুতে ইউরোপীয় খুচরা বিক্রেতাদের কাছ থেকে বড় পরিমাণে অর্ডার পাওয়া এবং সম্ভাব্য বাজার ও সরবরাহ চেইনের ঝুঁকি এড়াতে অর্ডার আগেভাগে পাঠানো। ২০২৫ সালের প্রথম চার মাসে ইউরোপীয় বাজারে সামগ্রিক পোশাক আমদানি ১৫ দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩০ দশমিক ৪২ বিলিয়ন ইউরোতে। এক বছর আগে এই পরিমাণ ছিল ২৬ দশমিক ২৯ বিলিয়ন ইউরো। অতিরিক্ত এ আমদানির ৭০ শতাংশের বেশি জোগান দিয়েছে বাংলাদেশ ও চীন।

    একই সময়ে তুরস্কের রফতানি ৪ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯১ বিলিয়ন ইউরো, যেখানে আগের বছর তা ছিল ৩ দশমিক ০৩ বিলিয়ন ইউরো। অন্যদিকে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। ভারতের রফতানি ২১ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৮৭ বিলিয়ন ইউরো, ভিয়েতনামের ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৮ বিলিয়ন ইউরো এবং পাকিস্তানের রফতানি ২৫ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন ইউরোতে। কম্বোডিয়ার ক্ষেত্রে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। দেশটি ৩৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ২০২৪ সালের ১ দশমিক ০৯ বিলিয়ন ইউরো থেকে রফতানি বাড়িয়ে ১ দশমিক ৪৬ বিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে চাহিদা পুনরুদ্ধার, প্রতিযোগী মূল্যে পণ্য সরবরাহ, দক্ষ উৎপাদন ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ চেইনের কারণে বাংলাদেশের পোশাক শিল্প আবারও দৃঢ় অবস্থান তৈরি করেছে। তবে এই ধারা দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে উৎপাদন দক্ষতা বাড়ানো, পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। ইউরোপ ছাড়াও বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় গন্তব্য যুক্তরাষ্ট্রের বাজারেও রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীনস্থ অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস-এর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম চার মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র ২৯৮ কোটি ৩০ লাখ ডলারের পোশাক আমদানি করেছে। আগের বছরের একই সময়ে এই পরিমাণের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ৩৪ শতাংশ। এই প্রবৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অন্যতম শীর্ষ সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

    এ তালিকায় প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের পরেই রয়েছে ভারত, যার রফতানি ২০ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি ৯ লাখ ডলারে। মার্কিন বাজারে পোশাক আমদানির দিক থেকে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারতের অবস্থান শীর্ষে থাকলেও প্রবৃদ্ধির হারে বাংলাদেশ এগিয়ে।

    সাম্প্রতিক এই অগ্রগতি বাংলাদেশি পোশাক খাতের জন্য এক ইতিবাচক সংকেত, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি শিল্পখাতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তবে এই অগ্রগতি টেকসই রাখতে হলে আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন এবং বাজার বহুমুখীকরণে মনোযোগী হওয়া প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.