Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি খাতের দক্ষতা বৃদ্ধিতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন
    অর্থনীতি

    সরকারি খাতের দক্ষতা বৃদ্ধিতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন

    মনিরুজ্জামানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সরকারি খাতের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল শনিবার সংস্থাটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ (সিটার) শীর্ষক একটি প্রকল্পের আওতায় এই অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড। এই প্রকল্পের মাধ্যমে পরিসংখ্যান ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক তদারকিসহ সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগে সহায়তা দেওয়া হবে।

    বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নযোগ্য এ প্রকল্প পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে কাজ করবে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, এই বিনিয়োগ সরকারের চলমান ডিজিটাল রূপান্তরকে গতি দেবে, যা স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্নীতির ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখবে। একই সঙ্গে নাগরিকদের জন্য সরকারি পরিষেবার মান ও প্রবেশাধিকার উন্নত হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাও বাড়বে।

    প্রকল্পটির মাধ্যমে ট্যাক্স ব্যবস্থার আধুনিকীকরণ, কর প্রদানে স্বেচ্ছা অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো এবং সামগ্রিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সরকারি ব্যয় ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও দক্ষতা উন্নয়ন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার দ্বিতীয় প্রজন্ম চালু এবং অডিট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর প্রকল্পটির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।

    এছাড়াও বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার বর্তমানে আরেকটি ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) প্রস্তুত করছে, যা চলতি মাসের শেষদিকে বোর্ড সভায় উপস্থাপন করা হবে। এই নতুন প্রস্তাবিত ঋণ কর্মসূচি রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত সংস্কার, তথ্য ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের কার্যকারিতা, অডিট কার্যক্রম এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। এটি পূর্বোক্ত প্রকল্পগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে।

    বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পটির টিম লিডার সুলেমান কুলিবালি বলেন, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, প্রকল্পটি সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বিত সহায়তা প্রদানের মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং জনপরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.