Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জেগে ওঠা চার হাজার চরজমিতে চাষাবাদের উদ্যোগ
    অর্থনীতি

    জেগে ওঠা চার হাজার চরজমিতে চাষাবাদের উদ্যোগ

    মনিরুজ্জামানজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জেগে ওঠা চার হাজার চরজমিতে চাষাবাদের নতুন উদ্যোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সন্দ্বীপ, হাতিয়া, ভোলা অঞ্চলে জেগে উঠেছে অসংখ্য ছোট-বড় নতুন চর। এসব চরকে ঘিরে স্থানীয় মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান এবং আঞ্চলিক অর্থনীতিতে দেখা দিচ্ছে নাটকীয় পরিবর্তন। উর্বর চরের জমিতে চাষ হচ্ছে ধান ও ডালজাতীয় ফসল, বাড়ছে মহিষের বাথানের সংখ্যা, যা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

    যদিও প্রতিবছর দেশে কৃষিজমির পরিমাণ কমে আসছে, এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে। সেই প্রেক্ষাপটে উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় পলি জমে তৈরি হওয়া প্রায় চার হাজার নতুন চর কৃষির জন্য এক বড় সম্ভাবনা তৈরি করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব চরকে চাষাবাদের আওতায় আনতে শুরু করেছে একটি বৃহৎ কর্মসূচি।

    ২০২৩ সালের জুন থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদে প্রায় ২০৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্প। এতে ৩৫ জেলার ১২১টি উপজেলায় চিহ্নিত ৩ হাজার ৮৪৬টি চরের মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৪২৭টিকে চাষের উপযোগী করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে সব চরেই কৃষিকাজ সম্ভব হবে বলে আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় ২০ থেকে ২৫ শতাংশ।

    কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, সাধারণ কৃষিজমির পাশাপাশি নদী বা সমুদ্র উপকূলে সদ্য জেগে ওঠা চরগুলোও এখন কৃষি উৎপাদনের আওতায় আনা হচ্ছে। এসব চরে এখনো শিল্পায়নের প্রভাব পড়েনি, তাই কৃষিভিত্তিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবি মৌসুমে চাষাবাদ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। তবে চরাঞ্চলের চাষ পদ্ধতি কিছুটা ব্যতিক্রম। তাই এখানে উচ্চফলনশীল জাতের ফসলের পাশাপাশি নতুন জাতের ফসল উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি।

    প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে সাবেক প্রকল্প পরিচালক মো. ময়নুল হক সরকার জানান, কৃষি জরিপে দেখা গেছে ৩৫টি জেলার ১২১টি উপজেলায় রয়েছে প্রায় চার হাজার চর ব্লক। এসব চর চাষাবাদের জন্য উপযোগী নয় বলে প্রথম ধাপে নদী ও উপকূলীয় এলাকার ১ হাজার ৪২৭টি চর নির্বাচিত হয়েছে। তবে নানা জটিলতায় প্রকল্পটি যথেষ্ট এগোয়নি। তাই এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই চরগুলোকে চাষযোগ্য করতে হচ্ছে। প্রতিটি চর ব্লকের উপযোগিতা বিবেচনায় কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, যাতে তারা জানতে পারেন কোথায় কোন ফসল চাষ করা যায় এবং কীভাবে চাষ করতে হবে।

    চলমান প্রকল্পে এক হাজার হেক্টরের বেশি আয়তনের চরগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ হিসেবে প্রকল্পাধীন জমির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ লাখ ২৭ হাজার হেক্টর। প্রকল্পটি সফলভাবে শেষ হলে বাকি চরগুলোতেও একই পরিকল্পনা কার্যকর করার চিন্তা রয়েছে।

    সিরাজগঞ্জের সদর, কাজিপুর, শাহাজাদপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার মোট ৮৫টি চর প্রকল্পে যুক্ত হয়েছে, যেখানে পুরো জেলায় রয়েছে ১৪৮টি চর। বিশেষভাবে চৌহালির ২১টি চরের সবকটিই অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পে। কাজিপুরের ৩৭টি চরের মধ্যে ২৬টিতে বর্তমানে প্রকল্পের কাজ চলমান। একইভাবে, নোয়াখালীর চার উপজেলায় ১২৩টি চরের মধ্যে ৫৯টি, কুড়িগ্রামে ২১৯টির মধ্যে ১০৭টি, চট্টগ্রামে ২২৫টির মধ্যে ৭২টি, জামালপুরে সাত উপজেলায় ১০৭টি, শরীয়তপুরের পাঁচ উপজেলায় ৬৯টি, বরিশালে ৬৮টি, ভোলায় ৫৫টি, এবং পটুয়াখালীতে ৬৬টিসহ মোট ৩৫ জেলার ১২১টি উপজেলায় কাজ চলছে। প্রকল্পের আওতায় কৃষকদের জন্য নির্ধারণ করা হয়েছে কিছু নীতিমালা। চরভিত্তিক ব্লকে কৃষি করতে হলে সংশ্লিষ্ট কৃষকের নিজস্ব জমি থাকতে হবে। ২৫ বছরের নিচে কোনো কৃষক এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন না। অগ্রাধিকার পাবে অভিজ্ঞ কৃষকেরা। একই সঙ্গে চরের উপযোগী ফসল যেমন ফল, মসলা ও সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। সার ও বীজের ব্যবহারে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে, যাতে পরিবেশ ও জমির স্থায়িত্ব বজায় থাকে।

    নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মীরা রানী দাস জানান, উপকূলীয় এলাকায় জেগে ওঠা চরগুলোকে চাষের উপযোগী করে তোলার কাজ চলছে। তবে এসব অঞ্চলে সাধারণভাবে চাষ করা সম্ভব নয়। ভূমিকে আবাদযোগ্য করতে সময় ও পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে লবণাক্ততার কারণে লবণসহিষ্ণু জাতের ফসল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এই প্রকল্পের সাফল্যের ওপরই নির্ভর করছে বৃহৎ পরিসরে চরভিত্তিক কৃষি সম্প্রসারণ।

    চরের জমি ও জনসম্পদকে কাজে লাগিয়ে দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হচ্ছে। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে চরভিত্তিক কৃষির এই রূপান্তর জাতীয় অর্থনীতির জন্য হতে পারে বড় অবদান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.