Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রামে কোরবানির চামড়া সংগ্রহে তথ্য বিভ্রাট ও অব্যবস্থাপনা
    অর্থনীতি

    চট্টগ্রামে কোরবানির চামড়া সংগ্রহে তথ্য বিভ্রাট ও অব্যবস্থাপনা

    মনিরুজ্জামানজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরকার দাম ঠিক করলেও কম দামে বিক্রি হচ্ছে চামড়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামে কোরবানির সময় পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের মধ্যে বিরাট ধরনের তথ্য বিভ্রাট দেখা গেছে। সরকারি হিসাব বলছে ৬২০টি চামড়া নষ্ট হয়েছে, অথচ চট্টগ্রাম সিটি করপোরেশন দাবি করছে, নষ্ট হওয়া চামড়ার সংখ্যা ৪০ থেকে ৫০ হাজারের মতো। এতে স্পষ্ট হয়, মাঠপর্যায়ে বাস্তব চিত্রের সঙ্গে তথ্য-উপাত্তের বিশাল ফারাক রয়েছে।

    চলতি বছরে পশুর কাঁচা চামড়ার দাম পূর্বের তুলনায় কিছুটা বাড়িয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। সর্বনিম্ন কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা হয় ঢাকায় ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা। খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়। চট্টগ্রামে চামড়া সংগ্রহ করা হয় প্রধানত নগরীর আতুড়ার ডিপোতে। এছাড়া চাক্তাই, মাঝিরঘাট, নাসিরাবাদ, পাহাড়তলী, হালিশহরসহ বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। বড় বড় মাদরাসা ও এতিমখানাও চামড়া সংরক্ষণে অংশ নেয়।

    বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি দাবি করেছে, তারা এবার চার লাখ ১৫ হাজার চামড়া সংগ্রহ করেছে, যার মধ্যে গরু-মহিষের চামড়া ছিল তিন লাখ ৬৩ হাজার। সমিতির সদ্য সাবেক সভাপতি মো. মুসলিম উদ্দিন জানান, মহানগরীর আড়তগুলোতে এক লাখ ৭৮ হাজার এবং উপজেলাগুলোতে এক লাখ ৭৫ হাজার গরুর চামড়া সংরক্ষিত হয়েছে। পাশাপাশি সংগ্রহ করা হয় ১০ হাজার ৫০০ মহিষ এবং ৫২ হাজার ৫০০ ছাগলের চামড়া।

    অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলের তথ্য মতে, কোরবানির পরদিন চট্টগ্রাম জেলায় সংরক্ষিত চামড়ার সংখ্যা ছিল দুই লাখ ৭২ হাজার ১০০টি। এতে ছাগলের চামড়াও অন্তর্ভুক্ত। বিসিক জানিয়েছে, তারা মহানগর ও উপজেলা মিলিয়ে মোট পাঁচ লাখ ৮৬ হাজার ৩৭১টি চামড়া সংরক্ষণের তথ্য পেয়েছে, যার মধ্যে গরু-মহিষের চামড়া পাঁচ লাখ ৩০ হাজার ৫৯১টি। তথ্যের এই বিশৃঙ্খলায় বিভ্রান্তি বাড়ায় আরও বিভিন্ন মহল। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, তাদের দেওয়া গরু-মহিষের সংখ্যা ছিল পাঁচ লাখ ২৪ হাজার, অথচ বিসিকের তথ্যে দেখা যায় চামড়ার সংখ্যা তার চেয়ে বেশি।

    মাঠপর্যায়ে বাস্তবতা আরও করুণ। চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা বলেন, কোরবানির পরদিন বহদ্দারহাট, আগ্রাবাদ, দেওয়ানহাট ও মুরাদপুর থেকে প্রায় ৪০-৫০ হাজার নষ্ট চামড়া ভাগাড়ে ফেলতে হয়েছে। তবে জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য খণ্ডন করে বলেন, ‘সামান্য কিছু চামড়া নষ্ট হয়েছে।’ মিডিয়ায় যেভাবে বিষয়টি উঠে এসেছে, বাস্তবে তা নয় বলেও জানান তিনি। মৌসুমি ব্যবসায়ীদের অসচেতনতা এবং সময়মতো চামড়া সংগ্রহে ব্যর্থতাকে নষ্ট হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, চামড়ার সঠিক দাম না পাওয়ায় অনেক ব্যবসায়ী চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন। এমনকি মাটিতে পুঁতেও ফেলার ঘটনা ঘটেছে।

    চামড়া ব্যবস্থাপনায় প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে। কোরবানির মাত্র চার দিন আগে, ২ জুন বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং কমিটি গঠন করে। অথচ চট্টগ্রামে কোরবানি হয় ৭ জুন। এই স্বল্প সময়ের মধ্যে জেলা প্রশাসনের কার্যকর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ক্যাব নেতা এস এম নাজের হোসাইন বলেন, মিটিং হয়েছে শুধু ছবি তোলার জন্য। আড়তদারদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি।’ চট্টগ্রাম বিভাগের আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের সহকারী পরিচালক মো. মামুন ইফতেখার রহমান জানান, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার চামড়া জেলার বাইরে যাওয়া নিষেধ ছিল, কিন্তু তা মানা হয়নি। কিছু চামড়া কক্সবাজার থেকেও এসেছে, যা সময়মতো না পৌঁছানোয় গরমে নষ্ট হয়ে গেছে।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা সময়মতো প্রস্তুতি নিয়েছে। জেলা প্রশাসক ফরিদা খানম জানান, পাঁচটি মিটিং, উপজেলা ওয়ারি মনিটরিং টিম এবং প্রায় ৯২ লাখ টাকার বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছে মাদরাসাগুলোর মধ্যে। বিসিকও জানায়, জেলা প্রশাসনের মাধ্যমে ৬৪০ টন লবণ বিতরণ করা হয়েছে। তবে বাস্তবে চামড়া সংরক্ষণে শ্রমিক সংকট, পর্যাপ্ত ট্যানারির অভাব এবং স্থানীয় আড়তগুলোর সীমাবদ্ধতাও ছিল। চট্টগ্রামে মাত্র একটি ট্যানারি রয়েছে, যার লক্ষ্য ছিল এক লাখ চামড়া সংগ্রহ। এই সীমিত সক্ষমতার কারণে অতিরিক্ত চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা যায়নি।

    চট্টগ্রামে কোরবানির চামড়া ব্যবস্থাপনা নিয়ে যেমন পরিকল্পনায় ঘাটতি ছিল, তেমনি ছিল সমন্বয়ের অভাব। প্রশাসন, আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং সময়মতো প্রস্তুতি না থাকায় নষ্ট হয়েছে হাজার হাজার মূল্যবান চামড়া। এই অদক্ষতা শুধুই অর্থনৈতিক ক্ষতি নয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও বটে। আগামী বছরগুলোর জন্য এখন থেকেই পরিকল্পনা ও দায়িত্বশীলতা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন শিল্পের সম্ভাবনা, তৈরি হচ্ছে রপ্তানিপণ্য

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    তিন দফায় বাড়ল স্বর্ণের দাম, আবারও দুই লাখ টাকা ছাড়াল ভরি

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.