Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বন্দরে জট রাজস্ব ভবনে উত্তেজনা সংকটের মুখে অর্থনীতি
    অর্থনীতি

    বন্দরে জট রাজস্ব ভবনে উত্তেজনা সংকটের মুখে অর্থনীতি

    মনিরুজ্জামানজুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বন্দরে জট রাজস্ব ভবনে উত্তেজনা সংকটের মুখে অর্থনীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যবসা-বাণিজ্য এমনিতেই মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। উদ্যোক্তারা আছেন হতাশায়, আস্থার সংকটে। বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা স্পষ্ট। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’-এর কারণে পুরো দেশেই কার্যত অচল হয়ে পড়েছে রাজস্ব আদায় ও আমদানি-রপ্তানি কার্যক্রম।

    গত শনিবার প্রথমবারের মতো এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও আয়কর অফিসে একযোগে কর্মবিরতি পালন করা হয়। জমা পড়ছে না আয়কর রিটার্ন, বন্ধ ভ্যাট আদায়। আমদানি পণ্য খালাস বন্ধ, রপ্তানিমুখী পণ্যও আটকে আছে জাহাজে। রাজস্ব অফিসগুলোতে নেই কোনো কার্যক্রম। এতে পুরো রাজস্ব ব্যবস্থাপনা স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীদের দাবি, একদিনেই অন্তত ২,৫০০ কোটি টাকার আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। তাঁদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, মূল্যস্ফীতি বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ধস নামবে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “এই শাটডাউন অর্থনীতির শ্বাসনালী চেপে ধরার মতো। রাজস্ব আদায় না হলে সরকারের কর্মকাণ্ডও থেমে যাবে।” তাঁর মতে, আলোচনা ছাড়া এ সমস্যার কোনো সমাধান নেই। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, “এটি এমন সময় ঘটছে যখন অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। এখনই সঠিক সিদ্ধান্ত না নিলে অর্থনীতির গতি থেমে যাবে।”

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, “প্রতিদিন ২,৫০০ কোটি টাকার আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। সরকার সংকটের গুরুত্ব বুঝছে না। এনবিআরের অচলাবস্থা আরও বড় বিপদ ডেকে আনবে।” চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ। বিল অব এন্ট্রি, শুল্কায়নসহ সব কার্যক্রম স্থগিত। এতে বন্দরে কনটেইনার জটের আশঙ্কা বাড়ছে। বেনাপোলে শত শত পণ্যবাহী ট্রাক আটকে আছে, যার বেশিরভাগই গার্মেন্টস শিল্পের কাঁচামাল বহন করছে। বেনাপোল বন্দরের পরিচালক জানিয়েছেন, খালি ট্রাকগুলো দেশে ফিরে যেতে পারছে, তবে বাণিজ্য একেবারে বন্ধ। হিলি বন্দরের অবস্থাও একই। ভারত থেকে আসা পণ্যবোঝাই ট্রাকগুলো খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে। হিলি কাস্টমস অফিসেও কার্যত কাজ বন্ধ।

    কর্মসূচি চলবে আজ রোববারও। শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির বাইরে থাকবে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণের দাবিতেই এই আন্দোলন। শাস্তির হুমকিও কার্যত উপেক্ষা করা হচ্ছে। চলতি অর্থবছরের জন্য এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। মে মাস পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৩ কোটি টাকা। জুন মাসেই আদায় করতে হবে প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা—যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

    রাজস্ব ভবনের সামনে জলকামান, পুলিশ, র‌্যাব, বিজিবির অবস্থান। সকাল ৮টা ৫৫ মিনিটে অনেক কর্মকর্তা নিজ অফিসে ঢুকতে পারেননি। ভবনের ভেতরে প্রবেশ ও বাহিরে যাতায়াতে ছিল বাধা। আন্দোলনকারীরা দিনভর স্লোগান দিয়েছেন চেয়ারম্যানের অপসারণের দাবিতে। বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা একবাক্যে বলছেন, এ সংকটের একমাত্র সমাধান আলোচনা। আপসহীন অবস্থান থেকে বেরিয়ে না এলে এই অচলাবস্থা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। তাই সরকার ও আন্দোলনকারীদের উচিত দ্রুত একটি যৌক্তিক ও টেকসই সমাধানের পথে এগিয়ে যাওয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যের সংঘাতে ঝুঁকিতে ৫৮০ রপ্তানি প্রতিষ্ঠান

    মার্চ 17, 2026
    অর্থনীতি

    এলএনজি ব্যয় কমানো সম্ভব নবায়নযোগ্য শক্তি দিয়ে

    মার্চ 16, 2026
    অর্থনীতি

    আয়কর রিটার্নের সময় বাড়াতে ডিজিটাল ব্যবস্থা চালু করল এনবিআর

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.