Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Jan 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নেগেটিভ ইক্যুইটির প্রভিশন জমায় সময় বাড়াল বিএসইসি
    অর্থনীতি

    নেগেটিভ ইক্যুইটির প্রভিশন জমায় সময় বাড়াল বিএসইসি

    হাসিব উজ জামানJuly 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নেগেটিভ ইক্যুইটি বা আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ সংক্রান্ত পরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের জন্য এই বাড়তি সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

    বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার সংস্থার পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এই সিদ্ধান্তের কথা জানান।

    এর আগে কমিশন ৩০ জুনের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদনসহ একটি গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল, যাতে মার্জিন অ্যাকাউন্টে থাকা গ্রাহকদের নেগেটিভ ইক্যুইটি এবং স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকারদের নিজস্ব পোর্টফোলিওতে থাকা আনরিয়েলাইজড লস মোকাবিলায় প্রভিশন রাখা যায়। তবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত পূরণ করতে পারেনি। কেউ কেউ আবার বোর্ডের অনুমোদন ছাড়াই কর্মপরিকল্পনা জমা দিয়েছে। এ অবস্থায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে কমিশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদনসহ একটি নির্ভরযোগ্য ও সুস্পষ্ট কর্মপরিকল্পনা বিএসইসিতে জমা দিতে হবে। যারা পূর্বে অনুমোদন ছাড়াই পরিকল্পনা জমা দিয়েছে, তাদেরও এই সময়ের মধ্যে পুনরায় বোর্ড অনুমোদনসহ পরিকল্পনা জমা দিতে হবে।

    একই দিনে কমিশন সভায় আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিডিবিএলের আবেদনের প্রেক্ষিতে। বার্ষিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি নির্ধারণের ক্ষেত্রে কাট-অফ ডেট বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে এবং ভাউচার প্রস্তুতের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

    সব মিলিয়ে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এই সময়সীমা বৃদ্ধি কিছুটা স্বস্তির সুযোগ তৈরি করেছে। তাদের এখন আরও পরিকল্পিতভাবে প্রভিশন সংরক্ষণের প্রস্তুতি নিতে এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে তা কমিশনে দাখিল করতে সুযোগ থাকছে। বিএসইসির এই সিদ্ধান্ত বাজার স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা রক্ষায় সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাড়াল সরকার

    January 14, 2026
    অর্থনীতি

    অবৈধ সিগারেটে বছরে ১০ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

    January 13, 2026
    অর্থনীতি

    মার্কিন শুল্কে পোশাক আমদানি সংকুচিত হচ্ছে

    January 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.