Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত হয়ে তৃতীয় দেশে পাচার হচ্ছে বাংলাদেশের ইলিশ
    অর্থনীতি

    ভারত হয়ে তৃতীয় দেশে পাচার হচ্ছে বাংলাদেশের ইলিশ

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সরবরাহ বাড়ায় দাম কমেছে ইলিশের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং কিংবা সিঙ্গাপুরের মোস্তফা এলাকার বাংলাদেশি খাবারের হোটেলগুলোতে সহজেই মিলছে পদ্মার ইলিশ। এসব বাজারে ইলিশের টুকরো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ রিঙ্গিত দরে, যা বাংলাদেশি মুদ্রায় ৭০০ থেকে ৯০০ টাকা। সিঙ্গাপুরে আবার কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ ডলারে, অর্থাৎ প্রায় ৬-৭ হাজার টাকা।

    কুয়ালালামপুরের এক হোটেল ব্যবসায়ী পরিচয় না প্রকাশের শর্তে জানিয়েছেন, ইলিশ সরাসরি বাংলাদেশ থেকে আসে না। ভারতীয় লাইসেন্স ব্যবহার করে রপ্তানি হলেও চুক্তি হয় বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে। মূলত ফ্রোজেন ইলিশ ভারত হয়ে এসব দেশে পৌঁছায়। সিঙ্গাপুরের ব্যবসায়ীরাও একই তথ্য জানিয়েছেন।

    কলকাতার হাওড়া বাজারের মাছ ব্যবসায়ীরা বলেন, পূজার সময় বাংলাদেশ থেকে বৈধভাবে ইলিশ পাঠানো হলেও বছরের বাকি সময় তা চোরাই পথে আসে। এর প্রায় ৮০ শতাংশ ভারত হয়ে রপ্তানি হয় অন্য দেশে। বিদেশি ক্রেতাদের সঙ্গেও দরদাম ঠিক করেন বাংলাদেশি রপ্তানিকারকেরাই, কেবল ব্যবহার হয় ভারতীয় রপ্তানিকারকদের লাইসেন্স। ফলে বাংলাদেশের ইলিশ ভারতে বেশি দামে কিনেও লোকসান হয় না ব্যবসায়ীদের।

    এই পুরো চক্র নিয়ন্ত্রণ করছে দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে গড়া একটি শক্তিশালী সিন্ডিকেট। বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলের চারটি লাইসেন্সের মাধ্যমে নিয়মিত ইলিশ রপ্তানি হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করলেও তার লাইসেন্স ব্যবহার করেই ইলিশ রপ্তানি হচ্ছে। কলকাতায় তার রয়েছে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। একইভাবে পাবনার সেভেন স্টার এবং কেবিসি নামের দুই বাংলাদেশি রপ্তানিকারকেরও কলকাতার হাওড়া ও বারাসাতে মাছের গদি, ফ্ল্যাট ও ব্যবসা রয়েছে।

    ভারতের হাওড়া ও পাতিপুকুরের বাজারে এসব বাংলাদেশি রপ্তানিকারকের দারুণ প্রভাব রয়েছে। স্থানীয় মাছ ব্যবসায়ী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই তারা ভারতীয় আত্মীয়স্বজনদের নামে লাইসেন্স সংগ্রহ করেন। এরপর সেই লাইসেন্সে বাংলাদেশি ইলিশ অন্য দেশে পাঠানো হয়।

    তবে এসব বিষয়ে সরাসরি কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট রপ্তানিকারকেরা। ভারতের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদও রি-এক্সপোর্ট প্রসঙ্গে কিছু স্বীকার করেননি। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে ইলিশ এলে তা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়, পুনরায় রপ্তানির কোনো বিষয় নেই।

    বাংলাদেশ ফিশ এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিজামউদ্দিন বলেন, দেশের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি আদৌ সম্ভব নয়। তবে নীরব হোসেন টুটুলসহ একাধিক রপ্তানিকারকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সাড়া দেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩

    জুন 6, 2026
    বাংলাদেশ

    আগামীকাল নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন

    জুন 6, 2026
    বাংলাদেশ

    বুড়িগঙ্গা বাঁচাতে গিয়ে ধলেশ্বরীও শেষ হওয়ার পথে: হোসেন জিল্লুর রহমান

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.