Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান
    অর্থনীতি

    বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান

    এফ. আর. ইমরানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিধি উল্লেখযোগ্য হারে বাড়াতে চায় পাকিস্তান। এজন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ জোরদার, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কো-অর্ডিনেটর এহসান আফজাল খান। বৈঠকে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্যের সীমাবদ্ধতা দূর করা এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

    বাংলাদেশের প্রয়োজনীয় কাঁচামাল-

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানি নির্ভর। বিশেষ করে লাইমস্টোন ও নির্মাণে ব্যবহৃত পাথর। বছরে প্রায় ৫০ মিলিয়ন টন পাথর প্রয়োজন হয়।”

    তিনি উল্লেখ করেন, পাকিস্তান থেকে এসব কাঁচামাল আমদানির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো নিবিড় যোগাযোগ জরুরি।

    তিনি আরো বলেন, শ্রম উৎপাদনশীলতা, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক দক্ষতা, আর্থিক ব্যয়ের সুবিধা ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিতের মাধ্যমে সীমিত বাণিজ্য বাস্কেটকে প্রসারিত করা সম্ভব। এতে শুধু দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে না, জনগণের সম্পর্কও সুদৃঢ় হবে। পাশাপাশি তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরো সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

    পাকিস্তানের আগ্রহ-

    এহসান আফজাল খান বৈঠকে বলেন, “আমরা চাই দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগ বাড়াক। পাশাপাশি বাণিজ্য মিশন বিনিময় ও ট্যারিফ–অ-ট্যারিফ বাধা হ্রাসের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”

    বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    মে 3, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত আসনের ৪৯ নারী সদস্যের শপথ সম্পন্ন

    মে 3, 2026
    বাংলাদেশ

    ই-ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে গ্রেফতারি পরোয়ানা

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.