Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে?
    স্বাস্থ্য

    মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে?

    এফ. আর. ইমরাননভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে যাওয়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে? ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জন্মের পর খাদ্য ও পুষ্টির জন্য একটি শিশু সম্পূর্ণভাবে মা-বাবার ওপর নির্ভরশীল। ক্ষুধা লাগলে কান্না ছাড়া নিজের প্রয়োজন জানানোর আর কোনো ভাষা নেই তাদের। বাবা হয়তো তার প্রয়োজন বিসর্জন দিয়ে সন্তানের জন্য কিনে আনেন দামি শিশুখাদ্য, তার কান্না থামাতে মাও পরম মমতায় মুখে তুলে দেন দুধ। বাবা-মায়ের একটাই চাওয়া – সন্তান সুস্থ থাকুক, নিরাপদে বেড়ে উঠুক। দুধের কৌটার ভেতরে কী আছে, তার পুষ্টিগুণ ঠিক আছে কি না, কিংবা মেয়াদের তারিখে কোনো কারসাজি হয়েছে কি না, তা যাচাই করার সামর্থ্য সাধারণ মা-বাবার নেই।

    তবে শিশুদের বাবা-মা বিশ্বাস করেন, রাষ্ট্র আছে, আইন আছে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানও আছে। কিন্তু সেই সুরক্ষাব্যবস্থার মধ্য দিয়েই যদি মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যের গায়ে নতুন মেয়াদ বসিয়ে বাজারে ছাড়ার সুযোগ তৈরি হয়, তাহলে অভিভাবকেরা তাঁদের সন্তানের নিরাপত্তার জন্য কার ওপর ভরসা করবেন?

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই এক উদ্বেগজনক অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। যিনি নিরাপদ খাদ্য ও রেলপথ খাতে বিভিন্ন উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

    তাঁর দাবি, ২০২৬ সালের মার্চে মেয়াদোত্তীর্ণ হওয়া প্রায় দেড় মেট্রিক টন আমদানিকৃত ইনফ্যান্ট ফর্মুলার মেয়াদ ঘষামাজা করে ২০২৯ সাল পর্যন্ত করা হয়েছে। জন্মের পর থেকে ছয় মাস বয়সী শিশুদের জন্য তৈরি এই দুধের পরিমাণ ২০০ গ্রামের হিসাবে প্রায় সাড়ে সাত হাজার ক্যান। জব্দ ও সিলগালা করা এসব পণ্য আদালতের আদেশের পর বাজারে ছেড়ে দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি বলে অভিযোগ করেছেন তিনি।

    শিশুর মুখের খাবার নিয়েও যদি একজন মাকে আতঙ্কে থাকতে হয়, তাহলে এত আইন, এত নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং এত প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজনীয়তা কোথায়? আর রাষ্ট্রের সুরক্ষাব্যবস্থায় অবহেলার কারণে কোনো শিশুর জীবন বিপন্ন হলে সেই দায় কে নেবে?

    একই চালানের আরও প্রায় ছয় মেট্রিক টন ফর্মুলা-২ দুধের মেয়াদ পরিবর্তন করে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে এবং সেগুলোও বাজারে ছাড়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মাহবুব কবীর মিলন।

    অভিযোগগুলো সত্য হলে এটি কেবল খাদ্যে প্রতারণার ঘটনা নয়; বরং জনস্বাস্থ্য, শিশুর জীবন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে গভীর উদ্বেগের বিষয়।

    মাতৃদুগ্ধের ‘বিকল্প’ খাদ্যে বাড়ছে শিশুদের স্বাস্থ্যঝুঁকি

    পরীক্ষায় মানসম্মত হলেই কি মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য নিরাপদ?

    মাহবুব কবীর মিলনের ভাষ্য অনুযায়ী, জব্দ করা শিশুখাদ্য ধ্বংসের প্রস্তুতি নেওয়া হলে সংশ্লিষ্ট কোম্পানি হাইকোর্টে রিট করে। আদালত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) নমুনা পরীক্ষার নির্দেশ দেন। প্রতিষ্ঠানটি দুধের মান সন্তোষজনক বলে প্রতিবেদন জমা দিলে আদালত সিলগালা খুলে দেওয়ার নির্দেশ দেন।

    এখানেই গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক প্রশ্ন রয়েছে। পরীক্ষাগারে একটি নমুনার মান সন্তোষজনক পাওয়া গেলেই কি মেয়াদোত্তীর্ণ পণ্যের নতুন মেয়াদ নির্ধারণের বৈধতা তৈরি হয়? কোন বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে শিশুখাদ্যের মেয়াদ প্রায় তিন বছর বাড়ানো হলো? একটি নমুনার পরীক্ষার ফল কি পুরো চালানের দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে?

    যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নির্দেশনা অনুযায়ী, ইনফ্যান্ট ফর্মুলার নির্ধারিত মেয়াদ পর্যন্ত প্রস্তুতকারক প্রতিষ্ঠান তার পুষ্টিগুণ ও গুণগত মানের নিশ্চয়তা দেয়। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর শিশুকে সেই ফর্মুলা খাওয়ানো উচিত নয়।

    জন্মের পর প্রথম ছয় মাস শিশুর শারীরিক ও মানসিক বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যেসব শিশু ইনফ্যান্ট ফর্মুলার ওপর নির্ভরশীল, তাদের জন্য খাদ্যের পুষ্টিগুণ ও নিরাপত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফলে শিশুখাদ্যের মেয়াদ নিয়ে কারসাজির অভিযোগকে সাধারণ ব্যবসায়িক অনিয়ম হিসেবে দেখার সুযোগ নেই।

    আইন আছে, কিন্তু প্রয়োগ ও জবাবদিহিতা কোথায়?

    বাংলাদেশের নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এ মেয়াদোত্তীর্ণ খাদ্য বাজারজাত করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এও পণ্যের মেয়াদসংক্রান্ত বাধ্যতামূলক তথ্য প্রদানের বিধান লঙ্ঘনের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।

    অথচ মাহবুব কবীর মিলনের অভিযোগ, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও আইনজীবীর দায়িত্বে অবহেলা এবং গাফিলতির কারণে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার সুযোগ তৈরি হয়েছে। আদালতে প্রয়োজনীয় কাগজপত্র, আইনগত যুক্তি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এমনকি আপিলের উদ্যোগও নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

    তাঁর ভাষ্য অনুযায়ী, আদালতের রায়ে সরকারি পক্ষের আইনজীবী পরীক্ষার প্রতিবেদনের সত্যতা ও বিষয়বস্তু খণ্ডন করতে ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ রয়েছে।

    আদালতের পূর্ণাঙ্গ রায় ও মামলার নথি পর্যালোচনা ছাড়া এসব অভিযোগের যথার্থতা নির্ধারণ করা সম্ভব নয়। তবে প্রশ্ন থেকেই যায়, শিশুখাদ্যের মতো সংবেদনশীল বিষয়ে রাষ্ট্রপক্ষ কী ধরনের প্রস্তুতি নিয়ে আদালতে হাজির হয়েছিল? পণ্যের মূল মেয়াদ, আমদানির নথি এবং মেয়াদ পরিবর্তনের অভিযোগসংক্রান্ত প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করা হয়েছিল কি? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান তাঁর তদারকির দায়িত্ব কতটা পালন করেছেন? আপিলের সুযোগ থাকলে তা গ্রহণ করা হয়নি কেন?

    আদালতের আদেশের প্রতি পূর্ণ সম্মান রেখেই রাষ্ট্রপক্ষের প্রস্তুতি ও প্রশাসনিক সিদ্ধান্তের পর্যালোচনা প্রয়োজন। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    শিশুর নিরাপত্তা নিয়ে এত বড় অভিযোগ, অথচ অভিভাবকেরা জানবেন না?

    সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগে উল্লিখিত শিশুখাদ্যের নাম, আমদানিকারক প্রতিষ্ঠান কিংবা ব্যাচ নম্বর প্রকাশ করা হয়নি। ফলে একজন অভিভাবক কীভাবে বুঝবেন, তাঁর সন্তানের জন্য কেনা দুধ ওই চালানের কি না?

    সাড়ে সাত হাজার ক্যান শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ সত্য হলে সেগুলোর কতটি বিক্রি হয়েছে? কোন কোন জেলায় সরবরাহ করা হয়েছে? কোনো শিশু ইতিমধ্যে এই খাদ্য গ্রহণ করেছে কি না, তা শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে কি? আরও ছয় মেট্রিক টন শিশুখাদ্যের বর্তমান অবস্থাই বা কী?

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং বিএসটিআইয়ের উচিত দ্রুত এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়া। অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট পণ্যের পরিচয় প্রকাশ এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ঝুঁকিপূর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা করা জরুরি।

    Food ads to be barred from doctor endorsements
    খাদ্যপণ্যের বিজ্ঞাপনে চিকিৎসকদের সমর্থন দেখানো নিষিদ্ধ করা হবে। ছবি: সংগৃহীত

    শুধু অভিভাবকদের মেয়াদ দেখে পণ্য কেনার পরামর্শ দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। কারণ মেয়াদের তারিখটিই যদি পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে একজন সাধারণ ক্রেতার পক্ষে প্রতারণা শনাক্ত করা প্রায় অসম্ভব।

    একটি আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে কয়েক মেট্রিক টন শিশুখাদ্য বাণিজ্যিক সম্পদ। কিন্তু একজন মা-বাবার কাছে তাঁর সন্তান অমূল্য। কোনো প্রতিষ্ঠানের আর্থিক স্বার্থ রক্ষার জন্য শিশুর স্বাস্থ্যঝুঁকির সঙ্গে আপস করা যায় না।

    কোনো শিশু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা জানা যায়নি। কিন্তু ক্ষতি হওয়ার পর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় থাকতে হবে কেন? জনস্বাস্থ্য সুরক্ষার মূল উদ্দেশ্য তো ক্ষতি হওয়ার আগেই তা প্রতিরোধ করা।

    একটি শিশু তার খাদ্যের নিরাপত্তা যাচাই করতে পারে না। নিজের অধিকার নিয়ে আদালতে দাঁড়াতে পারে না। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে না। তার হয়ে এই দায়িত্ব পালনের কথা রাষ্ট্রের।

    শিশুর মুখের খাবার নিয়েও যদি একজন মাকে আতঙ্কে থাকতে হয়, তাহলে এত আইন, এত নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং এত প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজনীয়তা কোথায়? আর রাষ্ট্রের সুরক্ষাব্যবস্থায় অবহেলার কারণে কোনো শিশুর জীবন বিপন্ন হলে সেই দায় কে নেবে?


    সম্পাদনাগত সতর্কতা: এই বিশ্লেষণ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলনের ফেসবুক পোস্টের ভিত্তিতে তৈরি। আদালতের পূর্ণাঙ্গ রায়, বিএসটিআইয়ের পরীক্ষার প্রতিবেদন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য ও পণ্যের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা হয়নি। পাশাপাশি, প্রতিবেদনে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের ছবি কেবল বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা ও প্রতীকী উপস্থাপনার স্বার্থে সংযোজন করা হয়েছে। এসব ছবি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা তার পণ্যকে অভিযুক্ত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    দেশে প্রথমবার নারীদের জন্য নিজে ব্যবহারের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন চালু

    নভেম্বর 25, 2026
    বাংলাদেশ

    সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির যেন শেষ নেই!

    নভেম্বর 25, 2026
    বাংলাদেশ

    খাদ্যে ভেজাল রুখতে প্রয়োজনে মৃত্যুদণ্ডের কথা বললেন মন্ত্রী

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.