Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সাগরে সুমুদ ফ্লোটিলা আটক ইসরায়েলের অবরোধ নিয়ে জাতিসংঘের প্রশ্ন
    অর্থনীতি

    সাগরে সুমুদ ফ্লোটিলা আটক ইসরায়েলের অবরোধ নিয়ে জাতিসংঘের প্রশ্ন

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, সাধারণ নাগরিকরা সীমিত সামর্থ্যের ছোট নৌযান নিয়ে গাজা উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারলেও শক্তিশালী রাষ্ট্রগুলোর আধুনিক নৌবহর কেন ইসরায়েলের অবরোধ ভাঙতে পারছে না।

    আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটাই কি সেই পৃথিবী যেখানে আমরা বাস করছি? না, আমরা তা মেনে নিতে পারি না।” তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানে সমর্থন জানিয়ে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, “চলো ফ্লোটিলা, নিরাপদে যাত্রা করো। ঈশ্বরের বাতাস তোমাদের সঙ্গী হোক।”

    কাতারভিত্তিক আল-জাজিরার খবরে জানা গেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইতিমধ্যে দুই শতাধিক কর্মীকে আটক করেছে ইসরায়েল। মানবিক সাহায্য নিয়ে গাজার উদ্দেশে যাওয়া এই বহরে ছিল ৪০টিরও বেশি জাহাজ।

    ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়, জলকামান ছুড়ে আক্রমণ চালায় এবং আন্তর্জাতিক জলসীমায় সক্রিয় কর্মীদের আটক করে। ইসরায়েলের দাবি, তারা এ পর্যন্ত ১৩টি জাহাজ আটক করেছে।

    অন্যদিকে সংগঠনটির ভাষ্য, এসব বাধা সত্ত্বেও তাদের মিশন থামবে না। সুমুদ ফ্লোটিলার অন্তত ৩০টি জাহাজ এখনো গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছে। গাজা উপকূল থেকে তাদের দূরত্ব মাত্র ৮৫ কিলোমিটার।

    ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে। অবৈধ বাধা সত্ত্বেও অবরোধ ভেঙে একটি মানবিক করিডর তৈরির লক্ষ্য তাদের।

    সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে জানিয়েছেন, আটক হওয়া নৌযানগুলোতে ৩৭ দেশের ২০১ জন কর্মী ছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন ছিলেন।

    বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার রুহিও ছিলেন এই অভিযানে। এছাড়া আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গকেও আটক করেছে ইসরায়েলি বাহিনী।

    ইসরায়েলের দাবি, ফ্লোটিলার নৌযানগুলো আইনসম্মত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক আইনে মানবিক সহায়তা পাঠানোর অধিকার রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিরাপত্তার জন্য ফ্লোটিলার পক্ষ থেকে যাত্রাপথ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.