Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে প্রথম সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ পেল এনভয় টেক্সটাইলস
    অর্থনীতি

    বাংলাদেশে প্রথম সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ পেল এনভয় টেক্সটাইলস

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনভয়
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ অনুমোদন করেছে। এই সুবিধার আওতায় এনভয় টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে ৩ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে। ঋণটি পরিবেশবান্ধব শিল্পায়ন ও আধুনিকায়নে গতি আনবে এবং তৈরি পোশাক খাতে নতুন মানদণ্ড তৈরি করবে।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এডিবি জানায়, এ ধরনের ঋণ ভবিষ্যৎমুখী ও পারফরম্যান্সভিত্তিক। এখানে নির্দিষ্ট কর্মক্ষমতার সূচক এবং টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের অগ্রগতি মূল্যায়ন করা হয়। এনভয়ের জন্য নির্ধারিত সূচকের মধ্যে রয়েছে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো।

    এই অর্থ ব্যবহার করা হবে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া কারখানায় নতুন স্পিনিং ইউনিট নির্মাণে। এতে বছরে অতিরিক্ত ৪ হাজার ৫৫০ টন সুতা উৎপাদন যোগ হবে, যা মূলত ডেনিমে ব্যবহার হবে। নতুন ইউনিটটি হবে স্বয়ংক্রিয় ও জ্বালানি-সাশ্রয়ী। একই সঙ্গে কারখানার ছাদে ৩.৫ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন এবং স্বল্পমেয়াদি স্থানীয় মূলধন ঋণ পুনঃঅর্থায়নেও অর্থ ব্যয় হবে।

    বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এটি রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি যোগান দেয়। এনভয় বাংলাদেশের শীর্ষ ডেনিম প্রস্তুতকারক। প্রথম সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ হিসেবে এনভয়কে সহায়তা করতে পেরে এডিবি আনন্দিত। এই উদ্যোগ পরিবেশবান্ধব শিল্পায়ন ও আধুনিকায়নকে এগিয়ে নেবে।

    এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, এডিবির সহায়তা তাদের জন্য গর্বের বিষয়। এই ঋণ উৎপাদন সক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এবং পরিবেশগত প্রভাব কমাতে সহায়তা করবে। তিনি জানান, এনভয় মান, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

    বর্তমানে এনভয় বছরে ৫ কোটি ৪০ লাখ গজ ডেনিম উৎপাদন করে, যা দেশের মোট সক্ষমতার প্রায় ১০ শতাংশ। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম প্লাটিনাম লিড সনদপ্রাপ্ত ডেনিম কারখানার মালিক, যা মার্কিন গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

    ময়মনসিংহে ৪৫ একর জমিতে গড়ে ওঠা এ প্ল্যান্টটি শতভাগ রপ্তানিমুখী। ২০০৮ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। বাংলাদেশের প্রথম ডেনিম কারখানা হিসেবে এখানে রোপ ডাইং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড এই কারখানায় প্রতিদিন ৭০ টন সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.