Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন মাসে শীর্ষ ১০% মার্কিন ধনীদের সম্পদ বেড়েছে ৫ ট্রিলিয়ন ডলার
    অর্থনীতি

    তিন মাসে শীর্ষ ১০% মার্কিন ধনীদের সম্পদ বেড়েছে ৫ ট্রিলিয়ন ডলার

    মনিরুজ্জামানঅক্টোবর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীদের সম্পদ দ্রুত বাড়ছে। ফেডারেল রিজার্ভের (ফেড) সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) শেষে দেশটির শীর্ষ ১০ শতাংশ ধনীর সম্পদ বেড়েছে ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ কোটি ডলার।

    ফেডের তথ্য অনুযায়ী, যাঁদের নিট সম্পদ ২০ লাখ ডলারের বেশি, সেই শীর্ষ ১০ শতাংশ ধনীর সম্পদ এখন দাঁড়িয়েছে রেকর্ড ১১৩ ট্রিলিয়ন ডলারে। বছরের প্রথম ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ১০৮ ট্রিলিয়ন ডলার। সিএনবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ধনীদের সম্পদ বৃদ্ধির এই ধারা নতুন নয়। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ শতাংশ ধনীর সম্পদ বেড়েছে ৪০ ট্রিলিয়ন ডলারের বেশি।

    গত এক বছরে সবচেয়ে দ্রুত বেড়েছে শীর্ষ ১ শতাংশ ধনীর সম্পদ। ফেডের তথ্য বলছে, তাঁদের সম্পদ এক বছরে বেড়েছে ৪ লাখ কোটি ডলার বা প্রায় ৭ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিক শেষে এই শ্রেণির সম্পদ রেকর্ড ৫২ লাখ কোটি ডলারে পৌঁছেছে। আরও উপরের স্তরে থাকা শূন্য দশমিক ১ শতাংশ ধনীর সম্পদ গত এক বছরে ১০ শতাংশ বেড়েছে। মহামারির পর থেকে তাঁদের মোট সম্পদ প্রায় দ্বিগুণ হয়ে ২৩ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।

    দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে সম্পদের বণ্টনে বড় ব্যবধান রয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক শেষে দেশের শীর্ষ ১ শতাংশ ধনীর হাতে ছিল মোট গৃহস্থালি সম্পদের ২৯ শতাংশ, যা ২০০০ সালে ছিল ২৮ শতাংশ। একই সময়ে শীর্ষ ১০ শতাংশের দখলে ছিল ৬৭ শতাংশ সম্পদ, আর বাকি ৯০ শতাংশ নাগরিকের হাতে মাত্র ৩৩ শতাংশ।

    ফেডের তথ্য অনুযায়ী, এ বছর শীর্ষ ধনীদের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ শেয়ারবাজারের উত্থান। গত এক বছরে তাঁদের হাতে থাকা করপোরেট শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মূল্য ৩৯ লাখ কোটি ডলার থেকে বেড়ে ৪৪ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট করপোরেট শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ৮৭ শতাংশ নিয়ন্ত্রণ করে এই ধনী শ্রেণি। সম্পদ বৃদ্ধির পাশাপাশি অতি ধনী ব্যক্তির সংখ্যাও বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান আলট্রাটার তথ্যমতে, ২০২৫ সালের প্রথমার্ধে ৩ কোটি ডলার বা তার বেশি সম্পদ থাকা মার্কিন নাগরিকের সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত বছর এই প্রবৃদ্ধি ছিল ২১ শতাংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রে এই শ্রেণির মানুষ আছেন ২ লাখ ৮ হাজার ৯০ জন, যা বিশ্বের মোট অতি ধনীর ৪১ শতাংশ।

    অর্থনীতিবিদেরা বলছেন, অল্প সংখ্যক ধনীর হাতে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হওয়ায় অর্থনীতি ভারসাম্য হারাচ্ছে। মুডিস অ্যানালিটিকসের অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডির মতে, ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের মোট ভোক্তা ব্যয়ের প্রায় অর্ধেক—৪৯ দশমিক ২ শতাংশ—করেছেন ধনী শ্রেণি। গত ৩৬ বছরে এটিই সর্বোচ্চ হার। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে এখন দেখা যাচ্ছে ‘কে-আকৃতির’ অর্থনীতি—যেখানে পুনরুদ্ধার বা প্রবৃদ্ধি সবার জন্য সমানভাবে ঘটছে না। সিএনবিসি বলছে, সীমিতসংখ্যক ধনী গ্রাহকের ওপর অতিরিক্ত নির্ভরতা মার্কিন অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

    মার্ক জ্যান্ডি সতর্ক করেছেন, শেয়ারবাজারে বড় পতন ঘটলে এর প্রভাব ভয়াবহ হতে পারে। কারণ, অর্থনীতি এখন অতিধনীদের ব্যয়ের ওপর নির্ভরশীল। যদি শেয়ারের দাম হঠাৎ পড়ে যায়, ধনীরা খরচ কমিয়ে দেবেন। এতে দুর্বল অর্থনীতি আরও চাপে পড়বে এবং নতুন আর্থিক সংকট তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.