Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৪ লাখ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চারটি পৃথক প্যাকেজে এসব জ্বালানি আমদানি করবে।

    বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

    অনুমোদিত আমদানির মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন। এসব জ্বালানি সরবরাহের দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে তিনটি প্যাকেজে জ্বালানি সরবরাহ করবে ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্যদিকে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

    প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন ডিজেল সরবরাহ করবে ট্রাফিগুরা। এতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪১ লাখ টাকা। প্রতি ব্যারেলে ১৬ দশমিক ৯৩ ডলার প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। কারিগরিভাবে যোগ্য তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে নির্বাচন করা হয়।

    প্যাকেজ পিজি-০৪-এর আওতায় একই প্রতিষ্ঠান আরও ৯০ হাজার টন ডিজেল সরবরাহ করবে। এ ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম দিতে হবে ১৭ দশমিক ৪৫ ডলার। পাঁচটি দরদাতা প্রতিষ্ঠানের মধ্যে কারিগরিভাবে যোগ্য চারটির দর যাচাই করে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে বেছে নেওয়া হয়েছে।

    এ ছাড়া প্যাকেজ পিজি-০৫-এর আওতায় ৩ লাখ ৫০ হাজার টন উচ্চ সালফারযুক্ত ফার্নেস অয়েল সরবরাহ করবে ট্রাফিগুরা। এতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার।

    অন্যদিকে প্যাকেজ পিজি-০৬-এর আওতায় ১ লাখ ২৫ হাজার টন ৯৫ মানের অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর। এ জন্য ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকা। প্রতি ব্যারেলে প্রতিষ্ঠানটিকে ১৭ দশমিক ৩৬ ডলার প্রিমিয়াম দেওয়া হবে।

    বিপিসির তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি তেলের অর্ধেক সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে আমদানি করা হয়। বাকি অর্ধেক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হয়। ২০২৭ সালে মোট ৬৭ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এর অর্ধেক কেনা হবে সরকার-টু-সরকার চুক্তিতে এবং বাকি অর্ধেক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।

    আমদানির অর্থ জোগানো হবে বিপিসির নিজস্ব বাজেট, জ্বালানি তেল বিক্রির আয় এবং বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের মাধ্যমে। তবে আমদানি ব্যয়ের বাইরে প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর এবং অগ্রিম আয়কর আলাদাভাবে পরিশোধ করতে হবে।

    এদিকে পৃথক সিদ্ধান্তে পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কেনার মূল্যহার অনুমোদন দিয়েছে সরকার। এ দুই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্ভাব্য ব্যয় হবে ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা।

    এর মধ্যে পায়রার ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। আর রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ কেনায় ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা।

    বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পায়রার অতি-উচ্চ দক্ষতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে বিপিডিবির বছরে প্রায় ৯ হাজার ১৪৭ কোটি টাকা ব্যয় হবে।

    অন্যদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক উৎপাদন শুরুর তারিখ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর আগ পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ টাকা ১১ পয়সা। বাণিজ্যিক উৎপাদন শুরু হলে এ মূল্য কমে দাঁড়াবে ৮ টাকা ৯৮ পয়সায়। প্রাথমিক উৎপাদন ও বাণিজ্যিক উৎপাদনের মধ্যবর্তী সময়ে বিদ্যুৎ কেনার জন্য বিপিডিবিকে অতিরিক্ত ৫ হাজার ১০৪ কোটি টাকা দিতে হবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর পর বছরে ব্যয় হবে প্রায় ৯ হাজার ২২৭ কোটি টাকা।

    বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার ব্যয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। ২০২০ সালে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। অনুমোদিত মূল্যহার ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

    অন্যদিকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয়ে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে। ২০২৪ সালে কেন্দ্রটি উৎপাদনে আসে। এ প্রকল্পের অনুমোদিত মূল্যহার ২০২৪ সালের ১২ মার্চ থেকে কার্যকর ধরা হয়েছে।

    এর আগে বিদ্যুৎকেন্দ্র দুটির বিদ্যুতের মূল্যহার সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় প্রয়োজনীয় ভর্তুকি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল অর্থ বিভাগ। নতুন অনুমোদনের ফলে কেন্দ্র দুটির ভর্তুকি পরিশোধের প্রক্রিয়া সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদ্যুৎ কেনা অব্যাহত রাখার পথও তৈরি হয়েছে।

    জ্বালানি আমদানির পাশাপাশি দীর্ঘমেয়াদে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার এই বিপুল ব্যয় দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের আর্থিক দায়ের বিষয়টিকে সামনে এনেছে। একদিকে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির ব্যয়ও বহন করতে হচ্ছে সরকারকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ভ্যাট নজরদারিতে আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.