Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সহজ শর্তের ঋণ কমছে, বৈদেশিক ঋণের ৪৩% এখন বাজারভিত্তিক
    অর্থনীতি

    সহজ শর্তের ঋণ কমছে, বৈদেশিক ঋণের ৪৩% এখন বাজারভিত্তিক

    মনিরুজ্জামানঅক্টোবর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) আগেই বাংলাদেশের সহজ শর্তের ঋণ ক্রমাগত কমছে। এতে বৈদেশিক ঋণ আরও ব্যয়বহুল হয়ে উঠছে। ২০২৪-২৫ অর্থবছরে সরকারের মোট বৈদেশিক ঋণের প্রায় ৪৩ শতাংশই বাজারভিত্তিক হারে নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা ইঙ্গিত দিচ্ছে—এলডিসি উত্তরণের পর সহজ শর্তের ঋণের ওপর নির্ভরতা কমলেও এর প্রভাব বড় হবে না। কারণ, সহজ ঋণ কমার ধারা বহু বছর ধরেই চলছে। তারা আরও উল্লেখ করেছেন, এলডিসি উত্তরণ সরাসরি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বা জাপান-চীনের মতো দ্বি-পাক্ষিক ঋণদাতার সঙ্গে সম্পর্কিত নয়।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, বাজারভিত্তিক ভাসমান সুদহারের ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে এলডিসি থাকা সত্বেও ২০২৪-২৫ অর্থবছরে সরকারের মোট ঋণের ৪২.৭ শতাংশ বাজারভিত্তিক। এর আগের অর্থবছরে এই হার ছিল মাত্র ২৮.২ শতাংশ।

    ইআরডির কর্মকর্তারা জানান, সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর)-এর সঙ্গে যুক্ত ঋণ এখন অনেক ব্যয়বহুল। বৈশ্বিক সুদের হার বৃদ্ধির কারণে এগুলো আর স্বল্পসুদের ঋণ হিসেবে গণ্য হচ্ছে না। এ ধরনের বাজারভিত্তিক ডলার ঋণের নমনীয় হার কমে গেছে। বেশিরভাগ ঋণের গ্রান্ট এলিমেন্ট ২৫ শতাংশের কম হওয়ায় এগুলো অনমনীয় ঋণে পরিণত হয়েছে। নির্দিষ্ট সুদহারের নমনীয় ঋণও কমছে, আবার সুদের হার বাড়ছে এবং পরিশোধের সময় কমছে।

    কর্মকর্তারা মনে করছেন, আগামী অর্থবছরে বাজারভিত্তিক ঋণের হার আরও বাড়তে পারে। এটি মোট বৈদেশিক ঋণের ৫০-৬০ শতাংশে পৌঁছাতে পারে। তবে সোফর হ্রাসের ধারা কিছুটা স্বস্তি দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের আগে সোফর রেট ১ শতাংশের নিচে থাকলেও যুদ্ধের পরে তা ৫.৩ শতাংশে উঠেছে। তবে ২০২৫ সালের ৩ অক্টোবর তা ৩.৭৮ শতাংশে নেমেছে। গত ১৭ সেপ্টেম্বর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, “এখন সহজ শর্তের ঋণ ধীরে ধীরে কমছে। এলডিসি উত্তরণের পর সহজ শর্তের নমনীয় ঋণ আরও কমে যাবে। তাই এখনই নমনীয় ঋণ নেওয়ার শেষ সুযোগ।”

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “এলডিসি উত্তরণের প্রভাব বেশি হবে না। কারণ বাংলাদেশ যে পরিমাণ বিদেশি সহায়তা পায় তার ছোট অংশই এলডিসি মর্যাদার সঙ্গে যুক্ত। সদ্য উত্তীর্ণ দেশগুলো সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সুবিধা পান। তাই সহজ শর্তের ঋণ একেবারে বন্ধ হবে না।” ড. জাহিদ আরও বলেন, এলডিসি উত্তরণ হলেও প্রকল্প ঋণের শর্ত প্রায় অপরিবর্তিত থাকবে। কারণ বিশ্বব্যাংক ও এডিবি তাদের ঋণকে সরাসরি এলডিসি স্ট্যাটাসের সঙ্গে যুক্ত করে না।

    ইআরডি জানায়, ২০২৪-২৫ অর্থবছরে সরকার উন্নয়ন সহযোগী থেকে মোট ৭.৯৪২ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে। এর মধ্যে ৩.৩৮ বিলিয়ন ডলার বাজারভিত্তিক। ২০২৩-২৪ অর্থবছরে বাজারভিত্তিক ঋণের হার ছিল ২৮.২ শতাংশ। তার আগের বছর ২৫.৯ শতাংশ। বাংলাদেশের মাথাপিছু আয় ও অর্থনৈতিক সূচকের কারণে নমনীয় ঋণ কমছে। এতে বাজারভিত্তিক ঋণে সরকারকে ৪-৫ শতাংশ বেশি সুদ দিতে হচ্ছে। সোফর, ইউরো ইন্টারব্যাংক অফারড রেট (ইউরিবর) এবং টোকিও ওভারনাইট এভারেজ রেট (টোনা)-ভিত্তিক ঋণ এখন বাজারভিত্তিক। ইয়েন-মার্কিন ডলারের মুদ্রা বিনিময় ঝুঁকি এবং কনভার্সন ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

    এশীয় উন্নয়ন ব্যাংকের নির্দিষ্ট সুদহারের নমনীয় ঋণ কমছে। ২ বিলিয়ন ডলারের মধ্যে ৮০ শতাংশই বাজারভিত্তিক। এআইআইবি বাজারভিত্তিক ঋণ ছাড়া অন্য কোনো ঋণ দেয় না। সোফরভিত্তিক ডলার ঋণ এখন অনমনীয় ঋণ হিসেবে ধরা হচ্ছে। উদাহরণস্বরূপ, গত অর্থবছরে ৫০ মিলিয়ন ডলারের “স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-১)” অনুদান অংশ ২৫ শতাংশের কম হওয়ায় অনমনীয় ঋণ। গ্রেস পিরিয়ড ৩ বছর, পরিশোধের মেয়াদ ১২ বছর, সুদ ৫ শতাংশ। ময়মনসিংহে পাঁচটি জলবায়ু টেকসই সেতু নির্মাণ প্রকল্পের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ২৪১.৩ মিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছে। অনুদান অংশ ১০ শতাংশ হওয়ায় এটিও অনমনীয় ঋণ। ইয়েনভিত্তিক ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে, কিন্তু ইয়েন-ডলার মুদ্রা বিনিময় ঝুঁকি বাড়ছে। ইআরডি কর্মকর্তারা সতর্ক করেছেন, বৈদেশিক মুদ্রার সীমিত মজুদ এ ঝুঁকি আরও বাড়াচ্ছে।

    আইডিএ-২১ অধীনে বিশ্বব্যাংকের নমনীয় ঋণ কমেছে। প্রাথমিক বরাদ্দ এসডিআর ২,১৮৪ মিলিয়ন, আগের বরাদ্দের তুলনায় ২৬৮.৭ মিলিয়ন কম। এবার অংশ বাজারভিত্তিক ঋণ হিসেবে নেওয়া হচ্ছে, সুদ সর্বোচ্চ ৫ শতাংশ, ঋণ পরিশোধ সময় ২৫ বছর। এডিবি থেকে বাজেট সহায়তা ঋণ ২ শতাংশ নির্দিষ্ট সুদে হয়েছে। আগের বছর ২০ শতাংশ ঋণ ছিল এই হারে।

    জাপানের ঋণের সুদও বেড়েছে। ২০২২ সালে ১ শতাংশের কম ছিল, এখন সর্বশেষ ২ শতাংশ। উদাহরণ: জয়দেপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ লাইন প্রকল্পে জাপান ৬৫৬.১৬ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে, সুদ ২ শতাংশ। পরামর্শ পরিষেবা ঋণের সুদও ০.৬৫ শতাংশ। চীনের ঋণ দুই বছর ধরে বন্ধ, কারণ তারা ডলারে নির্দিষ্ট সুদে ঋণ দিতে চায় না। তারা বাজারভিত্তিক হার ও ইউয়ান ঋণ দিতে আগ্রহী এবং সুদহার ২ থেকে ৩-৩.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.