Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক খাতে স্বচ্ছতা বাড়াবে ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট
    অর্থনীতি

    পোশাক খাতে স্বচ্ছতা বাড়াবে ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট

    মনিরুজ্জামানঅক্টোবর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পোশাক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক প্রতিযোগী সক্ষমতা বাড়াতে ‘ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট (ডিএফপি)’ চালুর উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ডিজিটাল ব্রিজ পার্টনারস (ডিবিপি)।

    গতকাল রোববার সংস্থা দুটির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই উদ্যোগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে আজ সোমবার (৬ অক্টোবর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ ও ডিবিপি একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। অংশীদারিত্বের মূল কেন্দ্রবিন্দু হলো ‘ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট’। এটি একটি এআই-চালিত ইএসজি (পরিবেশগত, সামাজিক ও সুশাসন) কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক, যা দেশের পোশাক খাতের কমপ্লায়েন্স প্রক্রিয়াকে নতুন উচ্চতায় উন্নীত করবে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

    বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান এবং পরিচালক মোহাম্মদ সোহেল। অন্যদিকে ডিবিপির পক্ষে উপস্থিত ছিলেন নাবিল চৌধুরী ও হায়দার আনওয়ার।

    বৈঠকে বক্তব্য রাখলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “পোশাক শিল্পের টেকসই ভবিষ্যতের জন্য ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবন অপরিহার্য। এই অংশীদারিত্ব শিল্পে প্রযুক্তি ব্যবহার করে টেকসই উন্নয়ন ও প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।”

    বিজিএমইএর সহ-সভাপতি ও পরিচালকরা মনে করেন, ডিএফপি বাংলাদেশের পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে দায়িত্বশীল উৎপাদনকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। ডিবিপির প্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন যে, ডিজিটাল সমাধানের মাধ্যমে তারা শিল্পকে আরও দক্ষ ও স্বচ্ছ করে তুলবেন।

    ডিজিটাল ফ্যাক্টরি পাসপোর্ট একটি সমন্বিত ডিজিটাল টুল হিসেবে কাজ করবে। এটি কারখানার তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং প্রক্রিয়াকে সুবিন্যস্ত করবে। বিশেষ করে উৎপাদন প্রক্রিয়া, পরিবেশগত প্রভাব, শ্রমিক নিরাপত্তা ও কল্যাণ, সাপ্লাই চেইনের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় নিয়ে আসবে। ফলে ক্রেতা ও সংস্থাগুলোকে বারবার অডিট করার প্রয়োজন কমবে এবং টেকসই কর্মক্ষমতা পর্যবেক্ষণে দক্ষতা বাড়বে। সর্বশেষে, এআই-চালিত মানসম্মত পদ্ধতির মাধ্যমে ডিএফপি কারখানাগুলোকে আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে সহায়তা করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক সোর্সিং হাবে আরও শক্ত অবস্থানে নিয়ে আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.