Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় করকাঠামো পুনর্বিন্যাসে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন
    অর্থনীতি

    জাতীয় করকাঠামো পুনর্বিন্যাসে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 7, 2025অক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের করকাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে সরকার ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে। টাস্কফোর্সের মূল উদ্দেশ্য হলো করব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করা এবং কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য স্তরে উন্নীত করা।

    গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব বিভীষণ কান্তি দাশ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশের করব্যবস্থার কাঠামোগত সমন্বয় ও উন্নয়নের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং কর-জিডিপি অনুপাতকে গ্রহণযোগ্য মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে জাতীয় করকাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠন করা হলো।”

    টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পাবেন আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী। অন্যান্য সদস্যরা হলেন:

    • ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রফেসরিয়াল ফেলো ড. সুলতান হাফিজ রহমান
    • কানাডার মন্ট্রিলের কনকর্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ড. সৈয়দ মইনুল আহসান
    • বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন
    • ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির

    এছাড়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) একজন করে প্রতিনিধি পাঠিয়েছে। তারা টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করবেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে বিশেষজ্ঞকে অস্থায়ীভাবে টাস্কফোর্সে যুক্ত করা যাবে। টাস্কফোর্স আগামী ৩১ জানুয়ারির মধ্যে অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে কার্যক্রম সমাপ্ত করবে। টাস্কফোর্সের দুটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে:

    ১. কর-জিডিপির হার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার লক্ষ্যে করকাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস সংক্রান্ত সুপারিশ প্রণয়ন।
    ২. দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়ের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    দুই সপ্তাহে খোলাবাজারে ডলারের দাম বাড়ল আড়াই টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    ২০২৭ সালের প্রথম ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করবে বিপিসি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.