Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিন্ডিকেটের দৌরাত্ম্যে সবজি বাজারে অস্থিরতা
    অর্থনীতি

    সিন্ডিকেটের দৌরাত্ম্যে সবজি বাজারে অস্থিরতা

    এফ. আর. ইমরানঅক্টোবর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বেতাগী উপজেলার কাঁচাবাজার। ছবি: কালের কণ্ঠ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরগুনার বেতাগী উপজেলার কাঁচাবাজারে লাগামহীনভাবে বেড়ে চলেছে সবজির দাম, ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। অভিযোগ উঠেছে, প্রশাসনের দুর্বল মনিটরিংয়ের সুযোগে কয়েকজন প্রভাবশালী পাইকার সিন্ডিকেট গঠন করে বাজার নিয়ন্ত্রণ করছে।

    বাজারের ব্যবসায়ীরা জানান, আগে একাধিক পাইকার থাকায় প্রতিযোগিতা ছিল, দামও ছিল সহনীয়। কিন্তু গত কয়েক মাস ধরে তিনজন পাইকার—মো. আলী, নাসির ও সজিব—যৌথভাবে সবজির পাইকারি ব্যবসা শুরু করার পর থেকেই বাজারে অস্থিরতা দেখা দেয়। তারা খুলনা ও যশোর থেকে কাঁচামাল এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছেন এবং নির্দিষ্ট দামে বিক্রির চাপ দিচ্ছেন।

    দামের বিশ্লেষণে দেখা যায়, ১ অক্টোবর কাঁচামরিচের খুচরা মূল্য ছিল কেজিপ্রতি ৩০০ টাকা, যেখানে খুলনা থেকে পাইকারি দাম ছিল ২২০ টাকা। কড়োলা বিক্রি হয়েছে ৮০ টাকায়, পাইকারি ছিল ৫৯ টাকা। ৪ অক্টোবর কাঁচামরিচের পাইকারি মূল্য বেড়ে হয় ৩৬০ টাকা এবং খুচরায় ৪০০ টাকা, অথচ খুলনা থেকে তা আনা হয়েছিল ২৮০ টাকায়।

    এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আগে পাইকার বেশি থাকায় দাম কমত। এখন তিনজন মিলে বাজার নিয়ন্ত্রণ করে। তাদের নির্ধারিত দামে কিনতে হয়, না হলে মাল পাওয়া যায় না। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, পচন—সব মিলিয়ে শেষে লোকসান হয়।”

    তবে পাইকার মো. আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “খুলনা থেকে ট্রাকভর্তি সবজি আনতে খরচ অনেক বেড়েছে। পরিবহন, শ্রমিক মজুরি ও আনলোডিং খরচ বাড়ায় কিছুটা দাম বেশি রাখতে হয়।”

    অন্যদিকে ক্রেতারা অভিযোগ করেছেন, প্রশাসনের তদারকি না থাকায় বাজারে অস্থিরতা আরো বেড়েছে। তারা বলছেন, “বাজার এখন কয়েকজনের ইচ্ছামতো চলে।”

    সিন্ডিকেটবিরোধী সচেতনতা তৈরির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গত ১ অক্টোবর উপজেলা প্রশাসনের সহযোগিতায় “অল্প দামে ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচি পালন করে, কিন্তু তাতেও বাজারের মূল দামে তেমন পরিবর্তন আসেনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী বলেন, “বাজারে সিন্ডিকেট বা কৃত্রিম সংকটের অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত করব। ন্যায্য দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত মনিটরিং চালাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাদের নামসহ অভিযোগ জানাব: আমির হামজা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    বাড়তি আমদানি, কোটি ডলারের চুক্তি; তবুও ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    রাজধানীর বাজারে ২০০ টাকার নিচে নেই মাছ, গরুর মাংস ৮০০ টাকা কেজি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.