Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এক দশকের ব্যবধানে নতুন পে কমিশন, বেতন দ্বিগুণও সম্ভব
    অর্থনীতি

    এক দশকের ব্যবধানে নতুন পে কমিশন, বেতন দ্বিগুণও সম্ভব

    এফ. আর. ইমরানUpdated:অক্টোবর 13, 2025অক্টোবর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সময়ের ব্যবধানে অর্থাৎ প্রায় এক দশক পরে নতুন পে- কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ঘোষিত হবে নবম পে- স্কেল, যা সরকারি চাকুরিজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করবে। ২০২৫ সালের পে কমিশন গঠনের এই সময়ে কর্মজীবীদের নজর এখন বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড ভেঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার দিকে।

    বাংলাদেশের ইতিহাসে আটটি পে-স্কেল কার্যকর হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, সর্বোচ্চ ব্যবধান ৮ বছরে দুইবার পে স্কেল ঘোষণা হয়েছে। ১৯৮৫ সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে ৬ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ১২২ দশমিক ২ শতাংশ বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছিল। ২০০৫ সালে সর্বোচ্চ বেতন ৫৩ দশমিক ৩৩ শতাংশ বাড়িয়ে ২৩ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৬০ শতাংশ বাড়িয়ে ২ হাজার ৪০০ টাকা করা হয়।

    ছয় বছরের ব্যবধানে গঠিত কমিশনও ছিল। ১৯৯১ সালে সর্বোচ্চ বেতন ৬৬ দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ১০ হাজার এবং সর্বনিম্ন বেতন ৮০ শতাংশ বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছিল। ২০১৫ সালে সর্বোচ্চ বেতন ৯৫ শতাংশ বাড়িয়ে ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ১০১ দশমিক ২২ শতাংশ বাড়িয়ে ৮ হাজার ২৫০ টাকা করা হয়েছিল।

    পাঁচ বছরের ব্যবধানে ১৯৯৭ সালে গঠিত কমিশন সর্বোচ্চ বেতন ৫০ শতাংশ বাড়িয়ে ১৫ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৬৬ দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়। দেশের ইতিহাসে সর্বনিম্ন ব্যবধান (৪ বছর) ছিল ১৯৭৭ সালে, যেখানে সর্বোচ্চ বেতন ৫০ শতাংশ বাড়িয়ে ৩ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ৭৩ শতাংশ বাড়িয়ে ২২৫ টাকা করা হয়েছিল।

    বিগত ৪৪ বছরে সরকারি কর্মজীবীরা গড়ে ৫ দশমিক ৫ বছরের ব্যবধানে একটি পে স্কেল পেয়েছেন। ইতোমধ্যে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, আগামী ২০২৬ সালে নতুন স্কেল ঘোষণা হবে। কর্মজীবীরা মনে করছেন, ১১ বছরে অন্তত দু’টি স্কেল ঘোষিত হওয়া উচিত ছিল।

    পে কমিশন-২০২৫-এর একজন সদস্য বলেছেন, ‘সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতাও বিবেচনা করবে কমিশন। আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য। চার ক্যাটাগরিতে প্রশ্নের উত্তর ইতোমধ্যে আসছে। মিটিংয়ে আমরা উত্তরগুলো পর্যালোচনা করবো। পরে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবো।’

    ১১-২০তম গ্রেড সরকারী চাকরিজীবি ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘২০১৫ সালের পর অন্তত দু’টি কমিশন গঠিত হলে, দুইবার বেতন বাড়তো। এই বিবেচনায় যেহেতু দুইবারের সময়ে একবার পে স্কেল দেয়া হচ্ছে, তাই বেতন অন্তত ১৫০% বৃদ্ধি করা হোক। এছাড়া বাজার দরের সঙ্গে মিল রেখে গ্রেড ভেঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করতে হবে। মূল বেতনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩২ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা হওয়া উচিত।’

    পে কমিশনের অন্য সদস্যও ইঙ্গিত দিয়েছেন, নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। সেক্ষেত্রে ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন হবে ১৬ হাজার ৫০০ টাকা। গ্রেড ভেঙে কমালে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.