Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে গুনতে হবে ফি
    অর্থনীতি

    ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে গুনতে হবে ফি

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে বিকাশ, নগদ ও রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে লেনদেনে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা। বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সেবা নেওয়া যাবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠালে এই নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।

    গতকাল (সোমবার) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এই নতুন সেবা চালু করা হচ্ছে। ‘ইন্টার-অপারেবল’ বা পারস্পরিক সংযুক্ত এই সিস্টেম চালুর মাধ্যমে ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) একে অপরের মধ্যে অর্থ স্থানান্তর করতে পারবে। আগে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনের সুযোগ ছিল। এবার সেই সুযোগ বাড়িয়ে ব্যাংক থেকে এমএফএস ও পিএসপি প্ল্যাটফর্মেও লেনদেনের ব্যবস্থা করা হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, ইন্টার-অপারেবল লেনদেনে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা এমএফএস প্রতিষ্ঠান তাদের গ্রাহকের কাছ থেকে নির্ধারিত চার্জ নেবে। প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না। লেনদেনের খরচ নির্ধারণ করা হয়েছে এভাবে—

    • ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা।
    • এমএফএস থেকে ব্যাংকে পাঠালে খরচ হবে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা।
    • ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে লাগবে ১ টাকা ৫০ পয়সা।
    • ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে (পিএসপি) পাঠালে চার্জ হবে প্রতি হাজারে ২ টাকা।

    এছাড়া ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এ সেবা দেবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.