Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এক দশকের স্থবিরতা: সমুদ্রে গ্যাস উত্তোলনে কেন ব্যর্থ?
    অর্থনীতি

    এক দশকের স্থবিরতা: সমুদ্রে গ্যাস উত্তোলনে কেন ব্যর্থ?

    মনিরুজ্জামানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের বিরোধ নিষ্পত্তি হয়েছে এক যুগ আগে। এর মধ্যেই প্রতিবেশী দেশটি তাদের সমুদ্রসীমা থেকে বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করেছে। বাংলাদেশ তা কার্যত করতে পারেনি।

    বিগত আওয়ামী লীগ সরকার তাদের শাসনকালে সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনে উদ্যোগ নেনি। তারা শুধু আমদানি বাড়াতে জোর দিয়েছিল। ফলশ্রুতিতে, বর্তমান জ্বালানির সংকটকালে সমুদ্রখাতের কোনো ভূমিকা দেখা যায়নি। দেশের সমুদ্রসীমায় মোট ২৬টি ব্লক রয়েছে। বিভিন্ন সময়ে এসব ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হলেও পরে তারা কাজ ছেড়ে চলে যায়। সর্বশেষ দুটি ব্লকে কাজ করা ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের ব্যাংক গ্যারান্টি পেট্রোবাংলা প্রত্যাহার করেছে।

    জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন-১) মোর্শেদা ফেরদৌস বলেন, “আমরা মডেল পিএসসি-২০২৩-এ কিছু সংশোধন এনেছি। স্টেকহোল্ডার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করি দ্রুতই সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনের জন্য দরপত্র আহ্বান করতে পারব।”

    দীর্ঘ এক যুগে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ব্যর্থতার ইতিহাস:

    বাংলাদেশে সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয় ২০০৮ সালে। ধারাবাহিকতায় ২০১০ সালে দুটি ব্লকে কাজ শুরু করে কনোকো ফিলিপস কোম্পানি। তবে গ্যাসের দাম বাড়ানোর দাবি পূরণ না হওয়ায় কোম্পানিটি কাজ ছেড়ে চলে যায়।

    ২০১৪ সালে চারটি ব্লকের মধ্যে দুটি ব্লকে কাজ শুরু করে ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ। বাকি দুটি ব্লকে কাজ শুরু করে অস্ট্রেলিয়ার সান্তোস এবং সিঙ্গাপুরের ক্রিস এনার্জি যৌথ কোম্পানি। পরে ২০২০ সালে সান্তোস কাজ ছেড়ে চলে যায়। আশানুরূপ ফল না আসায় সম্প্রতি ভারতীয় কোম্পানির ব্যাংক গ্যারান্টি পেট্রোবাংলা প্রত্যাহার করেছে।

    ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পস্কো দাইয়ুর সঙ্গে চুক্তি করে সরকার। কিন্তু তারা ও কাজ ছেড়ে চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম স্থবির থাকে। আওয়ামী সরকারের আমলে গত বছরের মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। শেষ সময় ছিল সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু কেউ দরপত্র জমা দেয়নি।

    অন্তর্বর্তীকালীন সরকারের সমুদ্রসীমা উদ্যোগ:

    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির আগ্রহ বাড়াতে তৈরি করা হয়েছে সর্বশেষ পিএসসি মডেল-২০২৩। এতে প্রতি ইউনিট গ্যাসের দাম নির্ধারণ না করে তেলের মূল্যের ১০ শতাংশ ধরা হয়েছে। তেলের দাম বাড়লে গ্যাসের দামও বাড়বে, কমলে কমবে।

    দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছিল আওয়ামী সরকারের সময়। তবে শেষ হয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আকর্ষণীয় পিএসসি থাকা সত্ত্বেও বিদেশি কোম্পানি আগ্রহ দেখায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটির কারণ ছিল দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস।

    জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, “সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অন্তর্বর্তীকালীন সরকারের যথাযথ উদ্যোগ জরুরি। কাজের ধারাবাহিকতা থাকলে পরবর্তী সরকারের জন্য কাজ সহজ হবে। তাই তাদের উচিত সমুদ্রে পদক্ষেপ চালিয়ে যাওয়া।”

    তবে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন-১) মোর্শেদা ফেরদৌস জানান, “সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়া পুনরায় শুরু করতে আমরা কাজ করছি। সর্বশেষ আহ্বান করা দরপত্রে কেউ অংশগ্রহণ করেনি, সেটিও খতিয়ে দেখছি। আমরা মডেল পিএসসি-২০২৩-এ কিছু সংশোধন করেছি। স্টেকহোল্ডার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও হয়েছে। আশা করি দ্রুতই দরপত্র আহ্বান করতে পারব।”

    পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) মো. শোয়েব বলেন, “সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আমরা উদ্যোগ নিয়েছি। পিএসসি মডেলে সংশোধন আনা হয়েছে। চলতি বছর বা পরবর্তী বছরের শুরুতে দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে।” বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “সমুদ্রের তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।”

    দেশের সমুদ্রসীমায় মোট ২৬টি ব্লক রয়েছে। বিভিন্ন সময়ে এসব ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হলেও পরে তারা কাজ ছেড়ে চলে যায়। সর্বশেষ দুটি ব্লকে কাজ করা ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের ব্যাংক গ্যারান্টি পেট্রোবাংলা প্রত্যাহার করেছে। বিগত সরকারের আমলে সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনে কার্যত কোনো সফলতা আসেনি। ফলে দেশীয় খাতে গ্যাসের সংকট মোকাবিলায় ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়েছে। এটি আবার বাড়িয়ে তোলে আর্থিক চাপ।

    জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম বলেন, “বড় ও দীর্ঘমেয়াদি প্রকল্পে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়হীন ভাব দেখা যায়। তারা ভাবেন পরবর্তী সরকার এসে কাজ শেষ করবে। কিন্তু তাদের উচিত কাজের ধারাবাহিকতা বজায় রাখা। এতে পরবর্তী সরকারের জন্য কাজ সহজ হবে। সমুদ্রে তেল-গ্যাস উত্তোলনে যথাযথ পদক্ষেপ নেওয়াই তাদের দায়িত্ব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.