Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আইএমএফ ঋণে কেন বৈষম্য ও বেকারত্ব বাড়ে?
    অর্থনীতি

    আইএমএফ ঋণে কেন বৈষম্য ও বেকারত্ব বাড়ে?

    মনিরুজ্জামানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আইএমএফ অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে। তবে বাস্তবে তাদের নজর মূলত কৃষি খাত ও নিম্নবিত্ত মানুষের সঙ্গে সম্পর্কিত ভর্তুকি কমানোর দিকে থাকে।

    বিত্তবান উদ্যোক্তাদের জন্য যে নগদ প্রণোদনা এবং অন্যান্য ভর্তুকি রয়েছে, সেগুলো কমানোর বিষয় আইএমএফ প্রায় খুবই মৃদু কণ্ঠে উল্লেখ করে। কারণ, এই ধরনের ভর্তুকি বজায় থাকলে পশ্চিমা ক্রেতারা তা থেকে সুবিধা নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, আইএমএফের এই নীতি বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ওপর সরাসরি চাপ পড়তে পারে। তবে ব্যবসায়ী ও ধনাঢ্য খাতগুলোতে প্রণোদনা বহাল থাকার কারণে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

    ইউরোপিয়ান জার্নাল অব পলিটিক্যাল ইকোনমিতে প্রকাশিত প্রবন্ধ ‘দ্য ইফেক্টস অব আইএমএফ কন্ডিশনাল প্রোগ্রাম অন দ্য আনএমপ্লয়মেন্ট রেট’ এ বাংলাদেশের মতো ঋণগ্রহীতা দেশগুলোর বেকারত্ব ও শ্রমবাজারের অনিশ্চয়তার গভীরতা তুলে ধরা হয়েছে। গ্রিক অর্থনীতিবিদ মাইকেল ক্লেটসস ও আন্দ্রেয়াস সিন্টোসের লেখা এই গবেষণা ১৯৮১ থেকে ২০১৪ পর্যন্ত আইএমএফ ঋণপ্রাপ্ত দেশগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করেছে। এতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, কেনিয়া প্রভৃতির উদাহরণও অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণার ফলাফলের আলোকে দেখা যায়, ঋণ পাওয়ার শর্ত হিসেবে দেশগুলোকে বাজেট ঘাটতি কমানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারীকরণ, শ্রমবাজার উদারীকরণ ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের মতো নীতি বাস্তবায়ন করতে হয়। এ নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ মানুষ বেকারত্বের মুখে পড়ে এবং সামাজিক সুরক্ষাব্যবস্থা ক্রমেই দুর্বল হয়।

    বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক বাণিজ্যের ঘাটতি মোকাবিলার জন্য আইএমএফ সদস্যদেশকে ঋণ দিয়ে সহায়তা করার দায়িত্ব থাকলেও বাস্তবে ঋণগ্রহীতা দেশের সঙ্গে প্রতিষ্ঠানটি প্রায়ই কড়াকড়ি ও শর্তযুক্ত আচরণ করে। বাংলাদেশে যেমন দরিদ্র কৃষক বা বর্গাচাষি ঋণের জন্য দাদনদার বা কিছু এনজিওর সাহায্য নেন, সেখানে আইএমএফের ঋণ নেওয়া অবস্থাও অনেকটা একই রকম। ঋণের শর্ত পূরণে বেকারত্ব, ছাঁটাই ও কর্মচ্যুতি বাড়ে এবং সমাজে অনিশ্চয়তা গভীর হয়। প্রবন্ধটি স্পষ্ট করে যে, ঋণপ্রার্থীর জরুরি অর্থনৈতিক প্রয়োজন মেটানোর সময় এই শর্তগুলো সমাধান নয় বরং নতুন সংকট তৈরি করে। ফলে ঋণগ্রহীতা দেশগুলো অল্প সময়ে ঋণ চাহিদা পূরণ করলেও দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে। বাংলাদেশের প্রত্যন্ত কৃষিপ্রধান এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে। ফসল ওঠার এক-দুই মাস আগে অভাবী কৃষক তার মাঠের ফসল অতি কম দামে দাদনদারের কাছে অগ্রিম বিক্রি করতে বাধ্য হন অথবা উচ্চ সুদে ঋণ নিতে হয়। শর্ত থাকে, ফসল ওঠার পরও তা শুধুমাত্র ওই দাদনদারের কাছে বিক্রি করতে হবে।

    সমুদ্র বা নদীর ইলিশ শিকারি জেলে এবং আখচাষিদের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। আর এই ঘটনার ধাঁচটাই আইএমএফও পুনরাবৃত্তি করছে। পার্থক্য শুধু এটুকু, দাদনদার উচ্চ সুদ ধার্য করছেন, আর আইএমএফ কঠোর আরোপিত শর্ত। কিন্তু ফলাফল একই রকম। দাদনদারের শর্তে অসহায় কৃষক দরিদ্র থেকে আরও দরিদ্র হয়ে পড়েন। কষ্ট ও ভোগান্তি বাড়ে। একইভাবে আইএমএফের ঋণ বাস্তবায়নে দেশগুলোতে ছাঁটাই, বেকারত্ব, সামাজিক অনিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাপনের সমস্যা তীব্র হয়। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা পুঁজির প্রতিনিধি আইএমএফ এবং বাংলাদেশের ক্ষয়িষ্ণু সামন্ত পুঁজির দাদনদার ও মহাজন উভয়ই একই আদর্শের প্রতিনিধি। তারা একইভাবে অসহায় মানুষের ওপর চাপ প্রয়োগ করে তাদের আর্থ-সামাজিক দুরবস্থা বাড়াচ্ছেন।

    প্রশ্ন ওঠে, আইএমএফের নীরব শোষণ থেকে কীভাবে বাঁচা সম্ভব? তাৎক্ষণিক উত্তর হলো, উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। বাণিজ্য ঘাটতি কমলেই বৈদেশিক মুদ্রার জন্য আইএমএফের কাছে ঘন ঘন হাত পাতার প্রয়োজন কমবে। টেকসই সমাধান হলো, উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রের ব্যয় খাত পুনর্বিন্যাস করা। জনপ্রশাসনের বিলাসী ব্যয় কমিয়ে উন্নয়ন বা মূলধন খাতে বরাদ্দ বাড়াতে হবে। কিন্তু বাস্তবে আইএমএফের পক্ষ থেকে এমন সুস্পষ্ট পরামর্শ বা তাগাদা প্রায় নেই। গবেষণার ফলাফলে দেখা গেছে, আইএমএফের পরামর্শদাতারা ঋণগ্রহীতা দেশের জনগণের উপকারের নামে মূলত দাদন গ্রহণের পথই সুপারিশ করেন। ফলে তারা কল্যাণমূলক ব্যয় কমানোর কথা বললেও জনপ্রশাসনের ব্যয় কমানোর পরামর্শ দেন না।

    আইএমএফ অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও ভর্তুকি প্রত্যাহারের পরামর্শ দেয় কিন্তু প্রকৃত অর্থে তারা চাপ দেয় কৃষি ও নিম্নবিত্ত মানুষের সঙ্গে সম্পর্কিত খাতে। বিত্তবান উদ্যোক্তাদের জন্য যে নগদ প্রণোদনা ও ভর্তুকি আছে, সেগুলো কমানোর বিষয়ে তারা খুবই মৃদু। কারণ, এসব খাতে ভর্তুকি বজায় থাকলে পশ্চিমা ক্রেতারা তা থেকে লাভবান হতে পারে।

    আইএমএফ জ্বালানি তেলের ভর্তুকি কমানোর কথা বলে, কিন্তু প্রথমে কার্যকর হয় সেই জ্বালানি তেলের ওপর, যেটি বিত্তবানদের ব্যবহার্য। কৃষক ও নিম্ন আয়ের মানুষের জন্য জ্বালানি ভর্তুকি কমানোর কথা তেমনভাবে বিবেচনা করা হয় না। এ ছাড়া, জ্বালানি (গ্যাস ও অন্যান্য) অনুসন্ধানে আইএমএফ কোনো তাগাদা দেয় না। কারণ, বাংলাদেশের মতো দেশগুলোর নিজস্ব জ্বালানি নিরাপত্তা না গড়ে উঠলে, পশ্চিমা শক্তি মধ্যপ্রাচ্যীয় জ্বালানির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.