Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি বায়ারদের প্রতারণায় রপ্তানি বিপর্যয়ে গার্মেন্টস খাত
    অর্থনীতি

    বিদেশি বায়ারদের প্রতারণায় রপ্তানি বিপর্যয়ে গার্মেন্টস খাত

    হাসিব উজ জামানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের রপ্তানি খাতের সবচেয়ে বড় শক্তি — তৈরি পোশাক শিল্প — এখন ভয়াবহ আর্থিক সঙ্কটে। পণ্য পাঠানো হলেও বিদেশি ক্রেতাদের কাছ থেকে সেই রপ্তানি আয়ের বিশাল অংশ আর দেশে ফিরে আসছে না। হিসাব অনুযায়ী, প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে আটকে আছে, যা বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য এক বিশাল ধাক্কা।

    সংঘবদ্ধ কিছু চক্র, বিদেশি বায়ার আর বায়িং হাউসগুলোর নানা প্রতারণা ও জালিয়াতির কারণেই এই বিপুল পরিমাণ অর্থ ফেরত পাওয়া যাচ্ছে না। এর ফলে অনেক গার্মেন্টস মালিক এখন টালমাটাল অবস্থায় — কেউ ব্যবসা টিকিয়ে রাখার লড়াই করছেন, কেউ আবার বাধ্য হচ্ছেন কারখানা বন্ধ করতে।

    এই বিপর্যয়ের প্রেক্ষিতে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জরুরি হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে গার্মেন্টস খাতের জন্য আসন্ন মাসগুলো ভয়াবহ হয়ে উঠতে পারে।

    বিজিএমইএ সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের একটি পোশাক কারখানার সঙ্গে ঘটেছে চাঞ্চল্যকর এক প্রতারণা। শহরের সিরাজউদ্দৌলা রোডের ‘কে গার্মেন্টস’ তিন কোটি টাকার দুই কনটেইনার পোশাক আলজেরিয়ার ওরান বন্দরে পাঠায় ‘মাজারিন গ্রুপ’ নামের একটি বায়িং হাউসের মাধ্যমে। কিন্তু পণ্য পৌঁছানোর পরই শুরু হয় প্রতারণা। বায়িং হাউসটি নকল ব্যাংক ডকুমেন্ট দেখিয়ে বন্দরে থাকা পণ্য ছাড়ানোর চেষ্টা করে এবং দুবাইভিত্তিক ক্রেতার কাছ থেকে পুরো মূল্যও নিয়ে নেয়। অথচ বাংলাদেশের রপ্তানিকারক কে গার্মেন্টস এখনও এক টাকাও পায়নি।

    কারখানার ব্যবস্থাপনা পরিচালক বিজয় শেখর দাশ বিজিএমইএকে পাঠানো এক চিঠিতে জানান, সময়মতো পেমেন্ট না আসায় তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক সব ধরনের আমদানি কার্যক্রম স্থগিত করে দিয়েছে। ফলে তিনি নতুন কোনো ব্যাক-টু-ব্যাক এলসি খুলতে পারছেন না। তাঁর আশঙ্কা, অবস্থা এমনই চললে আগামী মাসে কারখানা বন্ধ করতে বাধ্য হবেন— যার ফলে কয়েক হাজার শ্রমিকের জীবিকা ঝুঁকিতে পড়বে।

    এই ঘটনাই শুধু নয়—এর আগেও চট্টগ্রামের ‘মেলো ফ্যাশন’ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান একইভাবে প্রতারিত হয়েছিল। তাদের প্রায় পাঁচ কোটি টাকার পণ্য ব্যাংক ডকুমেন্ট ছাড়া খালাস করে নেয় বিদেশি ক্রেতারা। এমনকি ২০০২ সালেও গার্মেন্টস ব্যবসায়ী ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী চার লাখ ডলারের রপ্তানিতে একইভাবে প্রতারিত হয়েছিলেন।

    তাঁর হিসাব অনুযায়ী, ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার রপ্তানি চালানের বিপরীতে দেশে ফিরে আসেনি ২০ হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা।

    ব্যবসায়ীরা মনে করছেন, যদি বাংলাদেশ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেয়, তাহলে এই প্রতারক বায়াররা ভবিষ্যতে আর এমন সাহস দেখাতে পারবে না।

    অনেকে আরও বলছেন, একসময় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ১৮(এ) ধারা বিদেশি ক্রেতাদের অনিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু রহস্যজনকভাবে সেই ধারা তুলে দেওয়ার পর থেকেই বিদেশি বায়ারদের জবাবদিহিতা প্রায় নেই বললেই চলে।

    ফলে আজ দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতটি এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে — যেখানে পোশাক তৈরি হয়, কিন্তু তার দাম ফেরত আসে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.