Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি হতে পারে এলপিজি
    অর্থনীতি

    টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি হতে পারে এলপিজি

    মনিরুজ্জামানঅক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্বালানি শুধু বাংলাদেশের নয়, বরং যেকোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ও সক্ষমতা মূলত নির্ভর করে তার জ্বালানি ব্যবহারের ওপর। বিশেষ করে মাথাপিছু জ্বালানি ব্যবহারই দেশের উন্নয়নের মানদণ্ড নির্ধারণ করে। বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বলেন, বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার এখনো তুলনামূলকভাবে অনেক কম।

    উন্নত দেশের সঙ্গে তাল মিলাতে হলে আমাদের মাথাপিছু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের পরিমাণ বাড়ানো জরুরি। তবে এটি বড় চ্যালেঞ্জ—অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কাঠামোগত দিক থেকেও। অধ্যাপক ম. তামিম জানান, বাংলাদেশের জ্বালানির একটি বড় অংশ এখনও প্রাকৃতিক গ্যাসনির্ভর। কিন্তু গ্যাসের মজুদ ক্রমেই হ্রাস পাচ্ছে। ফলে আমদানীকৃত গ্যাস, বিশেষ করে এলএনজি-এর ওপর নির্ভরশীলতা বাড়ছে। এ অবস্থায় এলপিজির গুরুত্ব স্পষ্ট।

    ২০-৩০ বছর আগে দেশে এলপিজির ব্যবহার খুব সীমিত ছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তখন স্বল্প পরিমাণে এলপিজি আমদানি করত। কিছু এলপিজি আসত কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে। তখন তা কেবল সীমিত ব্যবহারকারীর হাতে পৌঁছাত। এখন পরিস্থিতি পাল্টে গেছে। দেশে প্রায় দেড় মিলিয়ন টন চাহিদার বিপরীতে ১.২ মিলিয়ন টন এলপিজি আমদানি হচ্ছে। প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩০ সালে চাহিদা বেড়ে দাঁড়াবে ২.৫ মিলিয়ন টনে। এটি বড় বাজার এবং সম্ভাবনাময় ক্ষেত্র। সঠিক নীতিগত সহায়তা পেলে এলপিজি খাত দেশের জ্বালানিনিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

    তবে এলপিজি এখনো পুরোপুরি আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজার এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামা সরাসরি এর মূল্যে প্রভাব ফেলে। আলী রেজা ইফতেখার বলেন, এক্সচেঞ্জ রেটের পরিবর্তন এখানে বড় ভূমিকা রাখে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করার সময় এক্সচেঞ্জ রেট এবং সৌদি কন্ট্রাক্ট প্রাইস বিবেচনা করে। এ দুই সূচকের ওপর নির্ভর করেই খুচরা মূল্য নির্ধারণ হয়। ফলে আমদানিনির্ভরতার কারণে মূল্য ওঠানামা অব্যাহত থাকবে।

    বিপিসি চেয়ারম্যান বলেন, এলপিজি খাতের অবকাঠামোগত সীমাবদ্ধতা উন্নয়নের পথে বড় বাধা। যদি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো যায়, দক্ষতা ও স্থায়িত্ব দুটোই বাড়বে। মাতারবাড়ীতে একটি এলপিজি টার্মিনাল স্থাপনের কাজ চলছে। বিপিসি ও এলআর ইনস্টিটিউট যৌথভাবে উদ্যোগ নিয়েছে। বাস্তবায়নে প্রায় পাঁচ থেকে সাত বছর সময় লাগতে পারে। বে-টার্মিনালে একই ধরনের অবকাঠামো স্থাপনের সম্ভাবনাও রয়েছে।

    মাতারবাড়ী টার্মিনাল চালু হলে বড় আকারের জাহাজ সরাসরি এলপিজি আনতে পারবে। ফলে পরিবহন খরচ কমবে, সরবরাহ আরও কার্যকর হবে। এলপিজি খাত বাংলাদেশে জ্বালানিনিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সঠিক পরিকল্পনা, নীতিগত সহায়তা ও অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে এটি দেশের জ্বালানি ব্যবস্থার অন্যতম স্তম্ভে পরিণত হতে পারে। এলপিজি গ্রিন এনার্জি, পরিবেশবান্ধব এবং দেশের জন্য সহায়ক।

    লাইসেন্স ইস্যু এখনও চ্যালেঞ্জ। প্রক্রিয়াটিকে সহজ করা প্রয়োজন। ২০১০-১১ সালে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান থাকাকালীন গার্মেন্টস উদ্যোক্তাদের জন্য কাগজপত্র কমিয়ে সহজীকরণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে আসার পর আমলাতান্ত্রিক জটিলতা কমানোর চেষ্টা চলছে। পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন অধিদপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে। লাইসেন্স প্রাপ্তিতে এখনও কিছু কাগজপত্র লাগছে।

    এ পর্যন্ত ৩৩টি অপারেটর লাইসেন্স নিয়েছে। এ লাইসেন্সের আওতায় ৫০টি স্থাপনা রয়েছে। পরিবেশকদেরও লাইসেন্স নেওয়া প্রয়োজন। ২০৬৪ জন পরিবেশকের তালিকা পাওয়া গেছে। অপারেটরদের কাছে বাকি পরিবেশকের তালিকা চাওয়া হয়েছে। প্রত্যেককে লাইসেন্স নিতে হবে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) পরিবেশকদের লাইসেন্স গ্রহণে সহায়তা করবে।

    নিরাপত্তার জন্য প্রশিক্ষণ জরুরি। লোয়াবের সঙ্গে বৈঠক হয়েছে, আরও কাজ বাকি আছে। এর মাধ্যমে ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানো যাবে। মূল্য বৃদ্ধির অন্যতম কারণ পরিবহন মাশুল। বড় জাহাজ না আসার কারণে খরচ বেশি। ভারতের তুলনায় এখানে মাশুল বেশি। অপারেটরদের কাছ থেকে সঠিক তথ্য পেলে মূল্য নির্ধারণে সহায়তা করা সম্ভব। উপদেষ্টা উল্লেখ করেন, ভোক্তাকে অযৌক্তিকভাবে বেশি মূল্য দিতে না হবে। বিএইআরসির ভূমিকা গুরুত্বপূর্ণ। শিল্পপতি, আমদানিকারক ও বিতরণকারীদের সহযোগিতায় ভোক্তাবান্ধব মূল্যনীতি কার্যকর করা হবে। লক্ষ্য একটাই—ভোক্তা যেন প্রাপ্য দামের বেশি অর্থ না দেন।

    খোরশেদ আলমের উদ্যোগ ‘সিনথেটিক ন্যাচারাল গ্যাস’ আগ্রহজনক। এলপিজি মিশিয়ে সিনথেটিক গ্যাস তৈরি করা হচ্ছে। উন্নত দেশে এটি ব্যবহৃত। ঝুঁকি কম এবং ব্যবহারিক দিক থেকে কার্যকর। দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। সরবরাহ বাড়লে মূল্যও কিছুটা কমবে, যা ভোক্তা ও অর্থনীতির জন্য ইতিবাচক। সব মিলিয়ে এলপিজি এখন কেবল বিকল্প নয়, এটি বাংলাদেশের জ্বালানিনিরাপত্তা ও টেকসই উন্নয়নের অপরিহার্য অংশ।

    সূত্র: জালাল আহমেদ: চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.