Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে বন্দরের নতুন মাশুল কার্যকর
    অর্থনীতি

    ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে বন্দরের নতুন মাশুল কার্যকর

    এফ. আর. ইমরানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআরের আন্দোলনে বন্দর কার্যত অচল, বাণিজ্য বন্ধের শঙ্কা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন মাশুল কার্যকর করেছে। মঙ্গলবার রাত ১২টার পর থেকে বন্দরের সব সেবা খাতে এই নতুন মাশুল আদায় শুরু হয়।

    গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবায় আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কনটেইনার পরিবহনে। ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী, প্রতিটি ২০ ফুট কনটেইনারে গড়ে প্রায় ৩৯ ডলার বা ৪ হাজার ৩৯৫ টাকা বাড়তি মাশুল নির্ধারিত হয়েছে।

    এই অতিরিক্ত মাশুলের বড় অংশ দিতে হবে শিপিং লাইনগুলোকে। বাকিটা বহন করবে আমদানিকারক ও রপ্তানিকারকেরা। তবে শিপিং লাইন তাদের খরচ শেষ পর্যন্ত আমদানি–রপ্তানি খাতে স্থানান্তর করবে। এর ফলে উৎপাদন ও বাণিজ্যের খরচ বাড়বে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পণ্যের দামে প্রভাব ফেলবে।

    সরকার বলছে, ১৯৮৬ সালের পর বন্দর মাশুল বড় আকারে আর বাড়ানো হয়নি। ২০০৭ ও ২০০৮ সালে মাত্র পাঁচটি খাতে সামান্য সমন্বয় করা হয়েছিল। নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, এখনো বাংলাদেশের বন্দর মাশুল বিশ্বের অনেক দেশের তুলনায় কম।

    তবে ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে মাশুল বাড়ানো শিল্প খাত ও ভোগ্যপণ্যের ওপর অতিরিক্ত চাপ ফেলবে। বিশেষ করে রপ্তানিমুখী পণ্যে দুই দফায় মাশুল দিতে হবে, যা উৎপাদন খরচ আরও বাড়াবে।

    চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “ব্যবসায়ীরা প্রথম ধাপে বাড়তি মাশুল দেবে কিন্তু শেষ পর্যন্ত এর প্রভাব পড়বে পণ্যের দামে। ভোক্তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অভিবাসন ব্যয়ের ভারে দিশেহারা প্রবাসীরা

    জুন 21, 2026
    অর্থনীতি

    সৃজনশীল অর্থনীতিকে নতুন কাঠামোয় আনছে সরকার

    জুন 21, 2026
    অর্থনীতি

    বাজেটে করদাতাদের প্রত্যাশা কতটা পূরণ হলো?

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.