Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন বিধিমালা কি মিউচুয়াল ফান্ডে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবে?
    অর্থনীতি

    নতুন বিধিমালা কি মিউচুয়াল ফান্ডে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবে?

    মনিরুজ্জামানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হোমিও চিকিৎসক আকবর আলী সাত-আট বছর আগে পিএসপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ৩ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। ফান্ডটি পরিচালনা করছে বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। বর্তমানে তার পোর্টফোলিওতে বিনিয়োগের বিপরীতে ২ লাখ টাকার বেশি মূলধন ক্ষতি দেখা যাচ্ছে। তিনি ১০ টাকা মূল্যের ফান্ড ইউনিট প্রতিটি ১২ টাকা ৫০ পয়সা দরে কিনেছিলেন। আজ তা ৩ টাকাতেও বিক্রি করা যাচ্ছে না।

    ক্ষোভভরা সুরে আকবর আলী বলেন, “ব্যাংকে না রেখে মিউচুয়াল ফান্ডে টাকাগুলো বিনিয়োগ করেছি, আর এখন তা নষ্ট হয়ে যাচ্ছে। সাড়ে ১২ টাকায় কেনা ইউনিট এখন ৩ টাকাতেও বিক্রি হচ্ছে না। তিন-চার দিন ধরে সেল অর্ডার দিয়েছি, তাও বিক্রি হয়নি। নিরাপদ লাভের আশায় মূলধনই হারিয়ে ফেলেছি।”

    আকবর আলীর গল্প শুধু তার একার নয়। বাংলাদেশের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীর অধিকাংশের অভিজ্ঞতাই অনুরূপ। এই খাত থেকে লাভ পাওয়া যেন স্বর্ণালঙ্কার কুড়িয়ে পাওয়ার মতো দুর্লভ। বিনিয়োগ করবেন, কিছুদিন চিন্তামুক্ত থাকবেন, কয়েক বছর পর বড় অংশ মূলধন হারিয়ে ফেলবেন—এমনই পরিণতি হয়েছে বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর।

    অদ্ভুত হলেও সত্যি, বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ একটি নিরাপদ ও নিশ্চিত মুনাফার মাধ্যম। বৈশ্বিক প্রেক্ষাপটে মিউচুয়াল ফান্ডের আকার মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৬০ শতাংশের বেশি। অথচ বাংলাদেশে এই খাতের আকার জিডিপির ০.১০ শতাংশের কম। পার্শ্ববর্তী ভারতেও জিডিপি অনুপাতে মিউচুয়াল ফান্ডের আকার প্রায় ২০ শতাংশ।

    সম্প্রতি ভারতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কোটিপতির সংখ্যা দ্রুত বাড়ছে। কিন্তু বাংলাদেশে বিনিয়োগ টানার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বিপরীতে, বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে পুঁজি হারানোর ভয় ও অনাস্থা। সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলো যেভাবে বিগত দিনে দুর্নীতি ও অর্থ পাচার করেছে, তা পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের ভয় কমবে না। যদি বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করা যায় এবং ফান্ডের নিট সম্পদমূল্য এর প্রকৃত চিত্র প্রকাশ করা হয়, তাহলে বাংলাদেশেও মিউচুয়াল ফান্ড একটি সম্ভাবনাময় খাত হতে পারে।

    বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ নষ্ট করেছে কিছু ‘দুষ্ট’ সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এবং তাদের সংশ্লিষ্টরা। পাশাপাশি, নিয়ন্ত্রক সংস্থার বিগত কমিশনের দুর্বল তদারকিও অনেকটা দায়ী। বিশ্বের কোনো দেশেই মিউচুয়াল ফান্ড খাতে এত অব্যবস্থাপনা দেখা যায়নি, যতটা বাংলাদেশে হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, তা কাটিয়ে খাতটি কতদিনে বা কত বছরে আস্থার জায়গায় ফিরে আসবে, তা নিয়েও শঙ্কা রয়েছে।

    বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)-এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, “সারা বিশ্বের খুচরা বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। পার্শ্ববর্তী দেশগুলোর চিত্রও তাই। আমাদের দেশে কিন্তু একেবারেই উল্টো পরিস্থিতি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খাতটি কখনোই উপযুক্ত মাধ্যম হতে পারেনি। ফান্ডের ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদের অদক্ষতা এবং নিয়ন্ত্রক সংস্থার পূর্বের কমিশনের সীমিত নজরদারি—এসব কারণে খাতটি সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারেনি।”

    তালিকাভুক্ত মেয়াদি ফান্ডগুলোর বর্তমান অবস্থা:

    পুঁজিবাজারে লেনদেন হয় এমন ক্লোজড এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৭টি। এর মধ্যে ‘বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট’ ও ‘আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর নিয়ন্ত্রণে আছে ১০টি করে, মোট ২০টি ফান্ড। এর বাইরে ‘এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর ছয়টি, স্ট্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট-এর তিনটি, এইমস বাংলাদেশ, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও সিএপিএম ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট পোর্টফোলিও ম্যানেজমেন্ট-এর দুটি করে মোট ছয়টি ফান্ড রয়েছে। এছাড়া ‘এশিয়ান টাইগার ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট’ ও ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট’-এর নিয়ন্ত্রণে একটি করে ফান্ড রয়েছে।

    এই ফান্ডগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ বর্তমানে ৫ হাজার ৬৯০ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট-এর কাছে ২ হাজার ৮৮৪ কোটি ১৩ লাখ, এল আর গ্লোবাল-এর কাছে ৮৮৯ কোটি ৫৮ লাখ, আইসিবি-এর কাছে ৮০৩ কোটি ২০ লাখ, স্ট্যাটেজিক ইকুইটির কাছে ২৭২ কোটি ৯৫ লাখ, ভ্যানগার্ড-এর কাছে ২৬৩ কোটি ৫ লাখ, এইমস বাংলাদেশ-এর কাছে ২৪২ কোটি ৯২ লাখ, সিএপিএম ক্যাপিটাল-এর কাছে ১১৬ কোটি ৯৮ লাখ, ক্যাপিটেক-এর কাছে ১৫৫ কোটি ৬৮ লাখ এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল-এর কাছে ৬১ কোটি ৭৯ লাখ টাকার সম্পদ রয়েছে।

    তবে শুধু আকবর আলী নন, বাংলাদেশের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী অধিকাংশের অভিজ্ঞতাই অনুরূপ। এই খাত থেকে মুনাফা পাওয়া যেন স্বর্ণালঙ্কার কুড়িয়ে পাওয়ার মতো দুর্লভ। বিনিয়োগ করবেন, কিছুদিন চিন্তামুক্ত থাকবেন, কিন্তু কয়েক বছর পর মূলধনের বড় অংশ হারিয়ে ফিরবেন—এমনই ফল দেখেছেন দেশের অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী।

    বর্তমান পরিস্থিতি:

    বর্তমানে লেনদেন হওয়া ইউনিটের দর বিবেচনায় ফান্ডগুলোর বাজার মূলধনের পরিমাণ অর্ধেকের নিচে নেমেছে। এই ৩৭টি ফান্ডের মধ্যে মাত্র চারটির দর অভিহিত মূল্য ১০ টাকার উপরে লেনদেন হচ্ছে। বাকি ৩৩টির ইউনিট দর ৩ টাকা থেকে ৮ টাকা ৭০ পয়সার মধ্যে রয়েছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, ফান্ডগুলোর মধ্যে ২৭টির রিজার্ভ ঘাটতি রয়েছে। সম্মিলিতভাবে এই ঘাটতির পরিমাণ ৬৫৩ কোটি ৫৩ লাখ টাকা। বিপরীতে ১০টি ফান্ডের রিজার্ভে সামান্য পরিমাণ সঞ্চয় রয়েছে। তবে সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে ওই ১০টি ফান্ডেও রিজার্ভ ঘাটতির শঙ্কা দেখা দিতে পারে এবং ২৭টি ফান্ডের ঘাটতির পরিমাণ আরও বাড়তে পারে।

    ফান্ডগুলোর মধ্যে ছয়টি গত দুই বছর ধরে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে অনিয়মিত। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে নতুন করে অনিয়মিত হয়েছে আরও ১১টি ফান্ড। অর্থাৎ, সর্বশেষ হিসাব বছরে মোট ২০টি ফান্ডের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর মধ্যে মাত্র চারটি সামান্য পরিমাণ মুনাফা করতে সক্ষম হয়েছে, বাকি ১৬টি ফান্ড লোকসান দেখিয়েছে। এই ২০টি ফান্ডের মধ্যে মাত্র দুটির ইউনিটহোল্ডারদের জন্য সামান্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বাকি ১৮টি ফান্ডের ইউনিটহোল্ডার লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছেন।

    আমরা প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড বিধিমালায় মেয়াদি ফান্ডের জন্য এমন কিছু বিধান অন্তর্ভুক্ত করেছি, যাতে ফান্ডগুলো এনএভির কাছাকাছি দরে ট্রেড (লেনদেন) হতে পারে। যদি কোনো ফান্ড এটি করতে ব্যর্থ হয়, তবে সেটি বেমেয়াদি ফান্ডে রূপান্তর করা হবে অথবা অবসায়নে যাবে। এছাড়া ট্রাস্টি, কাস্টিডিয়ান ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব আলাদা করে নির্দিষ্ট করা হয়েছে, যাতে কেউ ফান্ডের অর্থ নিজের সম্পদ মনে করে ব্যবহার করতে না পারে।

    দুর্বলতা ও প্রতিকার:

    বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ মেয়াদি মিউচুয়াল ফান্ডের দুর্দশার প্রধান দুটি কারণ উল্লেখ করেছেন। সেগুলো হলো—১. বিনিয়োগকারীদের আগ্রহ কম, ২. আস্থাহীনতা।

    তিনি বলেন, “মার্কেটে ফান্ডগুলোর ইউনিট দর প্রকৃত সম্পদমূল্যের কাছাকাছি হওয়া উচিত ছিল। এটি নিট সম্পদমূল্য-এর সর্বোচ্চ ১০ শতাংশ উপরে এবং সর্বনিম্ন ১০ শতাংশ নিচে লেনদেন হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না; বেশিরভাগ ইউনিটের দর এখন অর্ধেকের নিচে নেমেছে।”

    ওয়াজিদ হাসান শাহ আরও বলেন, “সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলো বিগত দিনে যেভাবে দুর্নীতি ও অর্থ পাচার করেছে, তা পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের ভয় কমবে না। আস্থা নিশ্চিত করা গেলে এবং নিট সম্পদমূল্য-এর প্রকৃত চিত্র প্রকাশ করা হলে বাংলাদেশেও মিউচুয়াল ফান্ড একটি সম্ভাবনাময় খাত হতে পারে।”

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে আইনের শিথিলতার কারণে অনেক অনিয়ম হয়েছে। এখন বিএসইসি নতুন বিধিমালা প্রণয়ন করে জনমত আহ্বান করেছে। নতুন বিধিমালা বাস্তবায়িত হলে সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে এবং আগামী দিনে মিউচুয়াল ফান্ড খাত একটি ভালো অবস্থানে ফিরতে পারে।” বর্তমানে লেনদেন হওয়া ইউনিট দর বিবেচনায় ফান্ডগুলোর বাজার মূলধনের পরিমাণ অর্ধেকের নিচে নেমেছে। এই ৩৭টি ফান্ডের মধ্যে মাত্র চারটির দর অভিহিত মূল্য ১০ টাকার উপরে লেনদেন হচ্ছে। বাকি ৩৩টির ইউনিট দর ৩ টাকা থেকে ৮ টাকা ৭০ পয়সার মধ্যে রয়েছে।

    প্রস্তাবিত বিধিমালায় মেয়াদি ফান্ডের জন্য যা আছে:

    প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড বিধিমালায় বিদ্যমান মেয়াদি ফান্ডগুলোর জন্য সংখ্যাগরিষ্ঠ ইউনিটহোল্ডারের মতামতের ভিত্তিতে অবসায়ন বা রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। খসড়া বিধিমালার বিষয়ে অংশীজনদের মতামত নেওয়ার পর এটি চূড়ান্ত করা হবে। খসড়া বিধিমালায় বিদ্যমান মেয়াদি ফান্ড নামে একটি নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএসইসি প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫ অনুযায়ী সরকারি গেজেট প্রকাশের পর নতুন কোনো মেয়াদি স্কিম চালু করা যাবে না। ভবিষ্যতে শুধুমাত্র বেমেয়াদি স্কিম অনুমোদিত হবে। অর্থাৎ, পুঁজিবাজারে ইউনিট লেনদেন হবে এমন নতুন কোনো মিউচুয়াল ফান্ড অনুমোদন দেওয়া হবে না।

    বিদ্যমান মেয়াদি স্কিমের জন্য রাখা হয়েছে বিশেষ বিধান। গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেনমূল্য স্কিমটির ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ফান্ডটির ট্রাস্টি বিশেষ সাধারণ সভা আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতাদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদনের মাধ্যমে স্কিমটিকে বেমেয়াদিতে রূপান্তর বা অবসায়ন করার সিদ্ধান্ত নেওয়া যাবে। শর্ত হলো, ছয় মাস শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করতে হবে এবং রেকর্ড ডেটের ২১ দিনের মধ্যে ইজিএম করতে হবে।

    বিগত দিনে সম্পদ ব্যবস্থাপক, কাস্টিডিয়ান ও ট্রাস্টি ফান্ডগুলো থেকে যেভাবে অর্থ সরিয়ে নিতে পারত, সেই সুযোগগুলো বন্ধে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, ইউনিট দরের প্রকৃত সম্পদমূল্য চর্চা ফেরানোর জন্য সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য আল-আমিন বলেন, “ভবিষ্যতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যেখানে সংস্কারের প্রয়োজন ছিল, আমরা সেটি করার চেষ্টা করেছি।”

    বিধিমালায় আরও বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড বা এর স্কিমের অর্থ শুধুমাত্র স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাব, পুনরায় গণপ্রস্তাব, রাইট শেয়ার এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে। তবে, মূল বোর্ড থেকে তালিকাচ্যুত সিকিউরিটিজ, Alternate Trading Board (ATB) বা  Small and Medium Enterprises (SME) প্ল্যাটফর্মের সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না। যদি বিনিয়োগের পর কোনো সিকিউরিটিজ তালিকাচ্যুত হয় বা ATB/SME বোর্ডে স্থানান্তরিত হয়, তবে তালিকাচ্যুতির ছয় মাসের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। এছাড়া ফান্ডের অর্থ ‘এ’ ক্যাটাগরির নিচের ক্রেডিট রেটিংসম্পন্ন কোনো বন্ড, ডেট সিকিউরিটিজ বা ইসলামী শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।

    মেয়াদি মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ:

    পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য আল-আমিন বলেন, “বিগত বছরগুলোতে আইনের দুর্বলতার কারণে মিউচুয়াল ফান্ডে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেগুলো রোধ করার জন্য আমরা সুপারিশ করেছি। আগে ফান্ডগুলো অতালিকাভুক্ত কোম্পানি এবং অনেক দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করতে পারত। নতুন বিধিমালায় আমরা ‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করার সুপারিশ করেছি।”

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, ফান্ডগুলোর মধ্যে ২৭টির রিজার্ভ ঘাটতি রয়েছে। সম্মিলিতভাবে ঘাটতির পরিমাণ ৬৫৩ কোটি ৫৩ লাখ টাকা। বিপরীতে ১০টি ফান্ডের রিজার্ভে সামান্য সঞ্চয় আছে। তবে সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশিত হলে ওই ১০টি ফান্ডেও ঘাটতির শঙ্কা দেখা দিতে পারে এবং ২৭টি ফান্ডের ঘাটতির পরিমাণ আরও বাড়তে পারে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বলেন, “বিগত দিনে সম্পদ ব্যবস্থাপক, কাস্টিডিয়ান ও ট্রাস্টি যেভাবে ফান্ড থেকে অর্থ সরিয়ে নিতে পারত, সেই সুযোগগুলো বন্ধ করার জন্য আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি। এছাড়া ইউনিট দরের প্রকৃত সম্পদমূল্য পুনঃপ্রচলনের জন্য বিধিমালায় সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে যে জায়গাগুলোতে সংস্কার দরকার ছিল, আমরা সেটি করার চেষ্টা করেছি।”

    এ বিষয়ে বিএসইসি পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “আমরা প্রস্তাবিত মিউচুয়াল ফান্ড বিধিমালায় মেয়াদি ফান্ডের জন্য এমন বিধান রেখেছি, যাতে ফান্ডগুলো এনএভির কাছাকাছি দরে ট্রেড (লেনদেন) করতে পারে। যদি কোনো ফান্ড তা করতে ব্যর্থ হয়, তবে সেটি বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত হবে অথবা অবসায়নে যাবে। এছাড়া ট্রাস্টি, কাস্টিডিয়ান ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব আলাদা ও নির্দিষ্ট করা হয়েছে, যাতে কেউ ফান্ডের অর্থ নিজেদের সম্পদ মনে করে ব্যবহার করতে না পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.