Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি হিসাব-নিরীক্ষা সংস্কার: সুবিধা না ঝুঁকি?
    অর্থনীতি

    সরকারি হিসাব-নিরীক্ষা সংস্কার: সুবিধা না ঝুঁকি?

    এফ. আর. ইমরানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমানে সরকারি ব্যয় ও বিল পাস করতে অনুমোদন নিতে হয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা সিজিএ থেকে। তবে জনপ্রশাসন সংস্কারের প্রস্তাবে সিজিএকে পুরোপুরি অর্থ বিভাগের অধীনে রাখার প্রস্তাব এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, এতে সরকারি অর্থ ব্যয় ও বিল পাসের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা সতর্ক করে বলেছেন, এই সংস্কার বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সকলের পরামর্শ নেওয়া ও আইনি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

    অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) শক্তিশালী করতে বেশ কিছু সুপারিশ করেছে। প্রতিবেদনে নিরীক্ষা ও হিসাব বিভাগের কার্যক্রম আলাদা করার প্রস্তাব রাখা হয়েছে। এজন্য সিএজিকে সচিবালয় ঘোষণা করা এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় (সিজিডিএফ) ও রেলওয়ে হিসাব বিভাগকে অর্থ বিভাগের অধীনে আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষা ও প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণের প্রস্তাবও রয়েছে।

    সংবিধান অনুসারে সিএজির কার্যালয় সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই সিজিএকে আলাদা করার জন্য সংবিধানে সংশোধন প্রয়োজন। সরকারের খসড়া জুলাই সনদে হিসাব ও নিরীক্ষা বিভাগের পৃথকীকরণের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, নিরীক্ষার স্বাধীনতা নিশ্চিত করা, হিসাব বিভাগ থেকে অডিটের পৃথকীকরণ করা এবং অডিটের মান উন্নয়নের জন্য নিরীক্ষা আইন প্রণয়ন করা যেতে পারে। পূর্বেও বিভিন্ন কমিশন এই সুপারিশ করেছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ২৫টি রাজনৈতিক দল ও জোটও একমত প্রকাশ করেছে।

    বাংলাদেশের হিসাব ও নিরীক্ষা বিভাগ দীর্ঘ সময় ধরে একীভূত কাঠামোয় পরিচালিত হয়ে আসছে। ব্রিটিশ শাসনামলে ১৮৬০ সালে এর ভিত্তি স্থাপিত হয়। স্বাধীনতার পর সংবিধানে সিএজি গঠন ও দায়িত্ব নির্ধারণ করা হয়। হিসাব বিভাগের কার্যক্রম তখন এজি (সিভিল) নামে শুরু হয়। ১৯৮৫ সালে এটি কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস (সিজিএ) হিসেবে পুনর্গঠিত হয়। বর্তমানে সিজিএ স্বতন্ত্রভাবে কাজ করলেও হিসাবরক্ষণের নীতি ও পদক্ষেপে সিএজির নির্দেশনা অনুসরণ করে। কর্মকর্তাদের বদলি ও পদায়নও সিএজির মাধ্যমে হয়।

    সিজিএ কার্যালয়ের প্রধান কার্যক্রম প্রি-অডিট। এটি সামরিক, বেসামরিক ও রেলওয়ে বিভাগের সব ধরনের আর্থিক লেনদেন যাচাই করে বিল ছাড় দেয়। তবে কিছু বিভাগ যেমন গণপূর্ত, জনস্বাস্থ্য, সড়ক ও জনপথ, বন, ডাক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রি-অডিটের বাইরে রাখা হয়েছে। এর ফলে বেতন-ভাতাদি নির্ধারণ ও অনুমোদন ছাড়া বিল পরিশোধ, ক্রয় প্রমাণ ছাড়া লেনদেন এবং অন্যান্য আর্থিক অনিয়ম দেখা যাচ্ছে।

    বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সিজিএকে অর্থ বিভাগের অধীনে রাখলে সরকারি অর্থ ব্যয় ও বিল পাসের ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে কেন্দ্রীভূত হবে এবং অনিয়ম প্রতিরোধের সুযোগ আরও সীমিত হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা বলেন, “ব্যয় ও অনুমোদনের কাজ মূলত নির্বাহী বিভাগের। নিরীক্ষা বিভাগ স্বাধীনভাবে এটি পর্যবেক্ষণ করে। হিসাব ও অর্থ কর্মকর্তারা বিদ্যমান ব্যবস্থায় সচিবের অনুমোদন ছাড়াই বিল পাস করতে পারেন। তাই সংস্কার খুব সতর্কভাবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শক্রমে বাস্তবায়ন করা উচিত।”

    নিরীক্ষা ও হিসাব বিভাগের কর্মকর্তারাও পৃথকীকরণের বিষয়ে আপত্তি জানিয়েছেন। বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন বলেছে, তারা যুক্ত হয়নি এমন অবস্থায় পৃথকীকরণ সুপারিশ করা হয়েছে। এতে বিভাগের কার্যক্রম সম্পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে যাবে এবং বিদ্যমান চেক অ্যান্ড ব্যালান্স দুর্বল হবে। পার্শ্ববর্তী ভারতেও পৃথকীকরণের পরীক্ষামূলক উদ্যোগ ব্যর্থ হয়েছে।

    ২০১১ সালে হিসাব ও নিরীক্ষা বিভাগের আলাদা করার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন কমিটিতে বিশ্বব্যাংক, অর্থ বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন। তবে জটিলতা, সংবেদনশীলতা এবং আন্তঃসম্পর্কের কারণে সুপারিশ করা হয়নি।

    বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “স্বাধীনতা থাকা সত্ত্বেও সরকারি পর্যায়ে দুর্নীতি বেড়েছে। খোদ নিরীক্ষা ও হিসাব বিভাগের কর্মকর্তারাও দুর্নীতিতে জড়িত হয়েছে।” তিনি আরও বলেন, “হিসাব বিভাগের কার্যক্রম অর্থ বিভাগের অধীনে হলেও নির্বাহী বিভাগের অযাচিত হস্তক্ষেপ রোধে আইনি ব্যবস্থা থাকা উচিত। তবেই সংস্কার কার্যকর হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.