Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব পাকিস্তানের
    অর্থনীতি

    করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব পাকিস্তানের

    হাসিব উজ জামানঅক্টোবর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সহজ করতে পাকিস্তান প্রস্তাব দিয়েছে করাচি বন্দরের ব্যবহার। ইসলামাবাদের ধারণা, করাচি পোর্ট ট্রাস্টের (কেপিটি) মাধ্যমে বাণিজ্য করলে শুধু নতুন সমুদ্র রুট উন্মুক্ত হবে না, আঞ্চলিক সংযোগও শক্তিশালী হবে।

    আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। দুই দশকেরও বেশি সময় পর এটি হবে প্রথম জেইসি বৈঠক।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ও পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনসিসি) এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ও আলোচনা হবে। এতে সরাসরি দ্বিপাক্ষিক জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

    গত বছরের নভেম্বরে করাচি থেকে চট্টগ্রামে প্রথম সরাসরি কার্গো পৌঁছানোর ঘটনা ঘটেছিল, যা পাঁচ দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে প্রথম। এর পর পাকিস্তান সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে আগ্রহ প্রকাশ করে।

    পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, “জাহাজ চলাচল ও বন্দর ব্যবহারের প্রস্তাবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। প্রায় ১৫ বছরের রাজনৈতিক সীমাবদ্ধতা কাটিয়ে এখন দুই দেশের সম্পর্ক অনুকূলে।”

    তিনি আরও বলেন, পাকিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি এখনও সীমিত। তবে তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়াজাত সামগ্রী, এগ্রো-প্রসেসিং পণ্য, আইটি ও ডিজিটাল সেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে। করাচি বন্দরের মাধ্যমে সরাসরি শিপিং লাইন চালু হলে রপ্তানি বাড়ানো সম্ভব হবে এবং সময় ও খরচ সাশ্রয় হবে।

    ২০২৩-২৪ অর্থবছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৮০০ মিলিয়ন ডলার হলেও বাংলাদেশের রপ্তানি নগণ্য। পাকিস্তানের রপ্তানি বাংলাদেশে ছিল ৬৬১ মিলিয়ন ডলার, আর বাংলাদেশের রপ্তানি পাকিস্তানে মাত্র ৫৭ মিলিয়ন ডলার। জেইসি সভায় এই ঘাটতি কমানোর উপায় খুঁজে দেখা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.