Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন মাসে ৯০ হাজার ৮২৫ কোটি টাকার রাজস্ব আদায়
    অর্থনীতি

    তিন মাসে ৯০ হাজার ৮২৫ কোটি টাকার রাজস্ব আদায়

    হাসিব উজ জামানঅক্টোবর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে কোনো অর্থবছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ।

    শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১৫ হাজার ২৭০ কোটি টাকা, যা ২০ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

    এনবিআর বলছে, আয়কর, ভ্রমণ কর, স্থানীয় পর্যায়ের মূসক এবং আমদানি-রপ্তানি—সব খাতেই রাজস্ব আদায়ে এ বছর নতুন উচ্চতা স্পর্শ করেছে।

    এর মধ্যে স্থানীয় পর্যায়ের মূসক খাত রাজস্ব আদায়ে শীর্ষে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এই খাত থেকে আদায় হয়েছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

    অন্যদিকে, আয়কর ও ভ্রমণ কর খাত থেকে সংগৃহীত রাজস্বের পরিমাণ ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি।

    আমদানি ও রপ্তানি খাতেও রাজস্ব আদায়ে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখা গেছে। এই খাতে আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।

    রাজস্ব বৃদ্ধির এই সাফল্যকে এনবিআর কর্মকর্তারা কঠোর নজরদারি, কর ফাঁকি প্রতিরোধ এবং করদাতাদের স্বেচ্ছাপ্রণোদিত অংশগ্রহণের ফল বলে মনে করছেন। এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা শুধু কর আদায় নয়, কর সংস্কৃতির পরিবর্তনেও কাজ করছি। মানুষ এখন করকে বোঝা নয়, দায়িত্ব হিসেবে দেখতে শুরু করেছে।”

    তিনি আরও বলেন, এনবিআর মাঠ পর্যায়ে কর আদায় ও পরিপালনে স্বচ্ছতা নিশ্চিত করছে। পাশাপাশি কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, কর পরিধি বাড়ানো এবং রাজস্ব পুনরুদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

    সবশেষে এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে নতুন রেকর্ড তৈরি হবে বলে তারা আশাবাদী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    অর্থনীতি নভেম্বর 27, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.